শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া থানায় নবাগত ওসি মো: নাসির উদ্দীন মৃধা’র যোগদান

কলারোয়া থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মো: নাসির উদ্দীন মৃধা যোগদান করেছেন।

শুক্রবার (২৪ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে তিনি থানার চার্জ বুঝে নেন।

এদিকে, শুক্রবার তার সাথে কয়েকজন জনপ্রতিনিধি সৌজন্য সাক্ষাত করে তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
পরে নবাগত ওসি কলারোয়ার একাধিক পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেন। মতবিনিময় করেন দায়িত্বরত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সাথে।

এর আগে বৃহস্পতিবার রাত ১০টায় আনুষ্ঠানিকভাবে বিদায়ী ওসি আলহাজ্ব মীর খায়রুল কবীর ও নবাগত ওসি মো: নাসির উদ্দীন মৃধা’র সংবর্ধনা প্রদান করেন কলারোয়া থানা পুলিশ।

ওই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান।

ওসি নাসির উদ্দীন মৃধা ১৯৯৮ সালে উপ-পরিদর্শক (এসআই) হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন।
২০১১ সালে তিনি পুলিশ পরিদর্শক হিসেবে পদোন্নতি লাভ করেন।
তার বাড়ি পিরোজপুরে।

তিনি কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইন-চার্জ (ওসি) হিসেবে দায়িত্বে ছিলেন।
এর আগে কুমিল্লা জেলার বরুড়া ও চান্দিনা থানায় দীর্ঘ কয়েক বছর তিনি অফিসার ইন-চার্জ (ওসি) হিসেবে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেন।

ওসি নাসির উদ্দীন মৃধা জানান, ‘সরকার ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণে মাদক বিরোধী সাড়াশি অভিযান জোরদার, ডাকাতি-অপহরণ, বাল্যবিবাহ, ইভটিজিং, জঙ্গিবাদ দমনসহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুরক্ষায় পরিকল্পিত ও পেশাদারিত্বের সাথে সবাইকে নিয়ে এগিয়ে যাবো ইনশাল্লাহ।’

তিনি আরো বলেন, ‘এটা একটা টিম ওয়ার্ক। একা কোন কিছু করা সম্ভব নয়।’

তিনি তাঁর দায়িত্ব পালনে কলারোয়া থানার পুলিশের সব সদস্য, সাংবাদিক ও স্থানীয় জনপ্রতিনিধি এবং জনসাধারণের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা

সাতক্ষীরার কলারোয়া পৌরসদরের উত্তর মুরারীকাটি পালপাড়া সর্বজনীন পূজামন্ডপে এবার সাদা তিল দিয়েবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ