Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরায় টি ২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে জেলা অনুর্দ্ধ ১৬ ক্রিকেট দল চ্যাম্পিয়ন

সাতক্ষীরায় বার্ষিক ক্রীড়া কর্মসুচি ২০২১-২০২২ টি ২০ ক্রিকেট টুর্নামেন্ট’র খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জেলা ক্রীড়া অফিসার মো. খালিদ জাহাঙ্গীর’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তানজিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো. আব্দুল মোমেন খান চৌধুরী সান্টু ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের আহমেদ। বার্ষিকবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় আদর্শ বিদ্যালয়ে পূণর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয় ব্যাচ ৯৪ এর ৩য় পূণর্মিলনী উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা, আলোচসা সভা, কেক কাটা, র্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ ডিসেম্বর) শহরের কামালনগর তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্টে পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয় ব্যাচ ৯৪ নির্বাহী কমিটির সভাপতি মশিউর রহমান বাবু’র সভাপতিত্বে পূণর্মিলনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল ইসলাম, সহকারি প্রধান শিক্ষক শামীমুরবিস্তারিত পড়ুন
বাংলাদেশ ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ ফুটবলে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। (২২ ডিসেম্বর) রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রেস উইং সংবাদ মাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে। বুধবার (২২ ডিসেম্বর) কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে খেলার ৭৯ মিনিটের মাথায় আনাই মগিনি এগিয়ে দেন বাংলাদেশকে। এই এক গোলই শেষ পর্যন্ত শিরোপা নির্ধারণ করে দেয়। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ অনূর্ধ্ব-১৯ নারীবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে নারী স্বাস্থ্যকর্মীকে যৌন নির্যাতনের হুমকির অভিযোগ

কলারোয়ায় এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি নারী স্বাস্থ্যকর্মীকে অশ্রাব্য গালিগালাজ ও যৌন নির্যাতন চালানোর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। যৌন নির্যাতন চালানোর হুমকি দাতা চেয়ারম্যানের নাম মাহফুজুর রহমান নিশান। তিনি উপজেলার জালালাবাদ ইউপি চেয়ারম্যান। এ বিষয়ে সরকারি নারী স্বাস্থ্যকর্মী সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন। তবে হুমকি দাতা ওই চেয়ারম্যান একদিন পর ঐ ঘটনার জন্য উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে এসে নিজের ভুলের জন্য দুঃখ প্রকাশ করে মুচলেকা দেওয়ার অঙ্গীকার করে এবারেরবিস্তারিত পড়ুন
ডা. মুরাদের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করবে ডিবি

সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানসহ দুজনের বিরুদ্ধে করা মামলা তদন্তের নির্দেশ দিয়েছে গাজীপুরের আদালত। আজ বুধবার গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. কায়সারুল ইসলাম এ আদেশ দেন। গাজীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনজুর মোর্শেদ প্রিন্স বাদী হয়ে আদালতে (সিআর) মামলাটি দায়ের করেন। বিকেলে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। বাদী বলেন, মামলায় ডিজিটাল মিডিয়ার উপস্থাপক মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদ ওরফে নাহিদ হেলালকেও আসামি করা হয়েছে। আগামী বছরের ২৪ ফেব্রুয়ারির মধ্যে এবিস্তারিত পড়ুন
করোনার বুস্টার ডোজ নিতে কোনও নিবন্ধনের প্রয়োজন নেই: সেব্রিনা ফ্লোরা

করোনার বুস্টার ডোজ নিতে কোনও নিবন্ধনের প্রয়োজন নেই। খুব শিগগিরই সারাদেশে দ্বিতীয় ডোজ নেওয়া মানুষের কাছে এসএমএস চলে যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। বুধবার গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকায় অবস্থিত এক্সিউটিভ গ্রিনটেক্স কারখানায় শ্রমিকদের করোনা টিকাদান কর্মসূচি উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, বুস্টার দিতে টিকার কোনও সংকট দেখা দেবে না। দেশে পর্যাপ্ত করোনার টিকা মজুদ রয়েছে। শঙ্কিত হওয়ার কিছু নেই। গ্রামবিস্তারিত পড়ুন
আশাশুনির খাজরায় চেয়ারম্যান প্রার্থী অহিদুলের শোডাউন ও অফিস উদ্বোধন

আশাশুনির খাজরায় চেয়ারম্যান প্রার্থী অহিদুল মোল্যার নির্বাচনী শোডাউন ও পথসভা ও নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকালে গদাইপুর নির্বাচনী কার্যালয় থেকে একটি মিছিল কাপসন্ডা চেউটিয়া হয়ে কাপসন্ডা মৎস্য সেট সংলগ্ন বাজারে অফিস উদ্বোধন করা হয়। অফিস উদ্বোধন শেষে পথসভায় সভাপতিত্ব করেন সমাজসেবক হারুন মোড়ল। সভায় প্রধান অতিথির বক্তব্যে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী অহিদুল মোল্যা বলেন- আমি সারা জীবন মানুষের পাশে থেকে কাজ করে এসেছি। মানুষের সুখ দুঃখে পাশে ছিলাম এবংবিস্তারিত পড়ুন
আশাশুনির আনুলিয়ার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রুহুল কুদ্দুসের সংবাদ সম্মেলন

আশাশুনির আনুলিয়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুস সংবাদ সম্মেলন করেছেন। বুধবার বিকালে রাজাপুরে তার নিজ অফিসে এক জনর্কীর্ণ সংবাদ সম্মেলনে তিনি বলেন- আগামী ৫ই জানুয়ারী নির্বাচনে আনুলিয়া ইউনিয়নে আমি আনারস প্রতিক নিয়ে চেয়ারম্যান প্রার্থী হয়েছি। কিন্তু দুঃখের বিষয় নৌকার প্রার্থী শাহাবুদ্দীন সানা তার দলবল নিয়ে প্রতিনিয়ত আমার কর্মী সমর্থকদের উপর হামলা চালাচ্ছে। ইতোমধ্যে আমার ১নং ওয়ার্ডের কর্মী তৈয়েবুর রহমান, ফারুক গাজী, আবু জাফরকে মারপিট করা হয়েছে। এছাড়া হাজীবিস্তারিত পড়ুন
তালার নগরঘাটায় মাদকসেবী ইকবাল এখন বেপরোয়া! শাস্তির দাবি এলাকাবাসীর

তালা উপজেলার পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বর মর্জিনা বেগমের ছেলে ইকবালের এখন বেপরোয়া। তার মা মেম্বার হিসাবে নির্বাচিত হওয়ার পর থেকে টাউট ইকবাল হোসেন এলাকায় মাদকসেবী ও মাদক ব্যবসা সহ বিভিন্ন বেশি একের পর এক অপকর্ম করে যাচ্ছে। প্রতিনিয়ত মানুষের সাথে খারাপ আচরণ করে চলছে। পোড়ারবাজার এলাকার মানুষের কাছে সে টাউট ইকবাল হোসেন নামে পরিচিত। সম্প্রতি পোড়ার বাজারের চায়ের দোকানে টিভি চালানো নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়েবিস্তারিত পড়ুন
হাতি হত্যা করলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে: বন মন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, যেকোনো মূল্যেই হাতি হত্যা বন্ধ করতে হবে। হাতিসহ অন্যান্য বন্যপ্রাণী নিধনের যেকোনো অপচেষ্টা প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি বন্যহাতি হত্যার ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় আয়োজিত হাতি-সংরক্ষণ এবং হাতি ও মানুষের দ্বন্দ্ব নিরসনকল্পে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভা এবং হাতি কর্তৃক ক্ষতিগ্রস্তবিস্তারিত পড়ুন

