শুক্রবার, জুন ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

দ্রুত পদক্ষেপে কোভিড-১৯ বাংলাদেশের বড় ধরনের ক্ষতি করতে পারেনি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সর্বাধিক ঝুঁকিতে থাকা মানুষ ও ব্যবসা সুরক্ষায় সরকারের দ্রুত পদক্ষেপের কারণে কোভিড-১৯ মহামারি তাঁর দেশে বড় ধরনের ক্ষতি করতে পারেনি। তিনি সোমবার নিউইয়র্ক ভিত্তিক জনপ্রিয় সাময়িকী ফরচুনে প্রকাশিত এক নিবন্ধে লিখেন, ‘বাংলাদেশ কোভিড-১৯ এর শিকার হতে পারত। কিন্তু আমরা আমাদের সর্বাধিক ঝুঁকিতে থাকা জনগণ ও ব্যবসাগুলোর সুরক্ষায় দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছি। ’ নিচে শেখ হাসিনার সম্পূর্ণ নিবন্ধটি দেয়া হলো: বাংলাদেশ প্রধানমন্ত্রী: যাদের সবচেয়ে বেশি সহায়তার প্রয়োজন তাদেরবিস্তারিত পড়ুন

দেশের বিভিন্ন স্থানে শৈত্যপ্রবাহ, আবহাওয়া অধিদপ্তর

দেশের বিভিন্ন স্থানে শৈত্যপ্রবাহ চলছে। অঞ্চল ভেদে কোথাও ‘তীব্র’, কোথাও ‘মাঝারি’ ও ‘মৃদু’ শৈত্যপ্রবাহ বইছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, এক দিনের ব্যবধানে দেশের বেশির ভাগ এলাকার তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমেছে। ফলে দেশের অন্তত ১০টি জেলায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। পূর্বাভাসে বলা হয়, মঙ্গলবারও দেশের বেশির ভাগ এলাকার তাপমাত্রা আরও কমতে পারে। শৈত্যপ্রবাহ আরও নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়তে পারে। আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী, আজ থেকে গোপালগঞ্জ,বিস্তারিত পড়ুন

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমেছে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমেছে। এক দিনের ব্যবধানে অপরিশোধিত তেলের দর কমেছে চার শতাংশের বেশি। অয়েল প্রাইস ডটকমের হিসাবে, সোমবার যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম কমেছে ৪ দশমিক ৮১ শতাংশ বা ৩ দশমিক ৪১ মার্কিন ডলার। এদিন প্রতি ব্যারেল ডব্লিউটিআই বিক্রি হয়েছে ৬৭ দশমিক ৪৫ ডলারে। বিশ্লেষকদের মতে, বিশ্বজুড়ে ওমিক্রন সংক্রমণ দ্রুত বাড়তে থাকা এবং ইউরোপ-আমেরিকায় সামাজিক বিধিনিষেধ ফিরে আসায় আবারও তেলের চাহিদা কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এবিস্তারিত পড়ুন

এসএসসির ফল প্রকাশ এ মাসেই: শিক্ষা মন্ত্রণালয়

এসএসসির ফল প্রকাশ এ মাসেই, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলের সম্ভাব্য তারিখ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ২৩ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে প্রকাশ হতে পারে বলে জানানো হয়। সোমবার শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ফলাফল তৈরির কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। সেটি প্রকাশে প্রধানমন্ত্রীর সম্মতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে, গতকাল রোববার এসএসসি-সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড থেকে প্রস্তাব পাঠানো হয়েছে।বিস্তারিত পড়ুন

তরুণদের মেধা, জ্ঞান কাজে লাগিয়ে আগামীর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

তরুণদের মেধা, জ্ঞান কাজে লাগিয়ে আগামীর বাংলাদেশ গড়তে চাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তরুণদের যে মেধা, যে জ্ঞান তা বিকশিত করার জন্য এবং নিজের পায়ে দাঁড়াতে হবে। সেইভাবেই তাদের কাজ করতে হবে। তরুণদের মেধা, জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা আগামী দিনের বাংলাদেশ গড়তে চাই। সোমবার জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের পঞ্চম আসরের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেওয়া ভিডিও বক্তৃতায় তিনি এ কথা বলে। প্রধানমন্ত্রী বলেন, বর্তমানকে সামনে নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে। কাজেইবিস্তারিত পড়ুন

মণিরামপুরে খেজুর গাছ থেকে পড়ে মৃত্যু ১

মণিরামপুরে খেজুর গাছ থেকে পড়ে নিছার আলী সানা (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার হরেরগাতী গ্রামের আবু তালেব সানার ছেলে। রবিবার বিকালে ওই গ্রামে ঘটনাটি ঘটে। সোমবার (২০ ডিস্মেবর) সকাল ১০টায় জানাজা শেষে নিছার আলীর দাফন সম্পন্ন হয়েছে। নিছার আলী পেশায় দিনমজুর। শীত মৌসুমে তিনি খেজুর গাছ কেটে রস সংগ্রহ করতেন। এলাকায় তিনি নিছার গাছি নামে পরিচিত। হরেরগাতী এলাকার গ্রাম পুলিশের সদস্য রুহুল আমিন বলেন, রবিবার দুপুরে মাঠে খেজুরবিস্তারিত পড়ুন

এক ডজন গোল দিয়ে শ্রীলংকাকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

এক ডজন গোল দিয়ে শ্রীলংকাকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ। এক ডজন গোলের বিশাল ব্যবধানে শ্রীলংকাকে হারিয়ে শীর্ষে থেকেই ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে ড্র করলেই চলতো মারিয়া মান্দাদের। কিন্তু ড্র নয়, শ্রীলংকাকে ১২-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে সর্বোচ্চ ১০ পয়েন্ট নিয়ে ফাইনাল নিশ্চিত করে স্বাগতিকরা। রোববার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগ পর্বের শেষ ম্যাচে শাহেদা আক্তার রিপা ও আফেইদার হ্যাটট্রিকের সুবাদে শ্রীলংকাকেবিস্তারিত পড়ুন

হাসপাতালে ভর্তি আরও ৫০ ডেঙ্গুরোগী

হাসপাতালে ভর্তি আরও ৫০ ডেঙ্গুরোগী। দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫০ রোগী। এর মধ্যে ঢাকার হাসপাতালে ১৮ ও ঢাকার বাইরের হাসপাতালে ৩২ জন রয়েছেন। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বর্তমানে সারাদেশে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রয়েছেন এমন রোগীর সংখ্যা ১৫৫ জন। চলতি বছর (১ জানুয়ারি থেকে ১৯ ডিসেম্বর) পর্যন্ত দেশের সরকারি-বেসরকারিবিস্তারিত পড়ুন

তিন বছর বন্ধ থাকার পর নতুন সমঝোতায় যেসব খাতে কর্মী নেবে মালয়েশিয়া

তিন বছর বন্ধ থাকার পর নতুন সমঝোতায় যেসব খাতে কর্মী নেবে মালয়েশিয়া। তিন বছর বন্ধ থাকার পর নতুন করে বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রম বাজারের দুয়ার আনুষ্ঠানিকভাবে খুলেছে। রবিবার মালয়েশিয়াতে নতুন করে কর্মী পাঠানোর বিষয়ে দেশটির সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। সিন্ডিকেটের মাধ্যমে অভিবাসন ব্যয় বাড়ানোর অভিযোগে ২০১৮ সালে বাংলাদেশ থেকে কর্মী গ্রহণ বাতিল করে দেয় মালয়েশিয়ার সরকার। বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এবং মালয়েশিয়ারবিস্তারিত পড়ুন

শ্যামনগরে বাঘ বিধবা ১০টি পরিবারকে স্বাবলম্বী করতে মটরভ্যান প্রদান

শ্যামনগরের গাবুরা, বুড়িগোয়ালিনী ও মুন্সিগঞ্জ ইউনিয়নের বাঘ বিধবা ১০টি পরিবারকে স্বাবলম্বী করতে মটরভ্যান প্রদান করা হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়িতে এলজি ইলেক্ট্রনিক্স বাংলাদেশের সহযোগিতায় এবং ট্রাই ডিজিটালের পর্যবেক্ষণে এলজি অ্যাম্বাসেডর চ্যালেঞ্জ ২০২১ ফান্ডের আওতায় পরিবারগুলোর মাঝে এই মটরভ্যান বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এলজি অ্যাম্বাসেডর আব্দুল্লাহ আল মামুন এর সঞ্চালনায় ও এম এম ফরহাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদেরবিস্তারিত পড়ুন