বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে বাঘ বিধবা ১০টি পরিবারকে স্বাবলম্বী করতে মটরভ্যান প্রদান

শ্যামনগরের গাবুরা, বুড়িগোয়ালিনী ও মুন্সিগঞ্জ ইউনিয়নের বাঘ বিধবা ১০টি পরিবারকে স্বাবলম্বী করতে মটরভ্যান প্রদান করা হয়েছে।

সোমবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়িতে এলজি ইলেক্ট্রনিক্স বাংলাদেশের সহযোগিতায় এবং ট্রাই ডিজিটালের পর্যবেক্ষণে এলজি অ্যাম্বাসেডর চ্যালেঞ্জ ২০২১ ফান্ডের আওতায় পরিবারগুলোর মাঝে এই মটরভ্যান বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এলজি অ্যাম্বাসেডর আব্দুল্লাহ আল মামুন এর সঞ্চালনায় ও এম এম ফরহাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদউজ্জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, এলজি ইলেক্ট্রনিক্স বাংলাদেশ ব্র্রাঞ্চের একাউন্টিং অফিসার রেহানউদ্দিন ও ট্রাই ডিজিটালের প্রতিনিধি মাইনুল ইসলাম।

প্রসঙ্গত, এলজি’র ভেরিফাইড ফেসবুক পেজে দাখিলকৃত ৩ শতাধিক আবেদনের মধ্য থেকে ৬ জনের টেকসই উন্নয়ন আইডিয়া গ্রহণ ও আইডিয়া বাস্তবায়নে এলজি অ্যাম্বাসেডর চ্যালেঞ্জ ২০২১ ফান্ডের আওতায় অর্থায়ন করা হয়। এর মধ্যে সাতক্ষীরার সুন্দরবন উপকূলের বাঘ বিধবা পরিবারগুলোকে স্বাবলম্বী করার আইডিয়া দিয়ে এলজি অ্যাম্বাসেডর নির্বাচিত হন হাবিবুল্লাহ আল মামুন।

একই রকম সংবাদ সমূহ

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা,বিস্তারিত পড়ুন

দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ

রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন নির্বাচনবিস্তারিত পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি কতদূর এগিয়েছে, তা জানতে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনেরবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
  • নুসরাত হত্যা মামলার রায়: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল
  • রংপুরে চাঞ্চল্যকর চার হত্যাকাণ্ড: খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ
  • প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব
  • রংপুরে খুন হওয়া চারজনের সবার মুখ ছিল বীভৎস, মুখের কাছে পড়ে ছিল তরল: সিআইডি
  • দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা: এলজিআরডি মন্ত্রী
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, মানতে হবে ১৪ দফা নির্দেশনা
  • রংপুরে ঘর থেকে সাবেক স্কুলশিক্ষক, স্ত্রী ও ২ ছেলে-মেয়ের মরদেহ উদ্ধার