বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটার পারুলিয়ায় ফরহাদ হোসেনের মৃত্যু : দাফন সম্পন্ন

দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের দক্ষিণ পারুলিয়া শেখপাড়া নিবাসী মরহুম শেখ আব্দুল বারী সাহেবের বড় ছেলে, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক সাংবাদিক মোস্তফিজুর রহমান উজ্বল এর শ্যালক শেখ ফরহাদ হোসেন (৪০) হৃদরোগে আক্রান্ত হয়ে ১২ডিসেম্বর রবিবার রাত ৩টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে  ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…..রাজেউন)।

হাসপাতাল থেকে মহরুমের লাশ বাড়িতে আনার পরে দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবুর রহমান, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জি এম স্পর্শ, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম মহরুমের বাড়িতে যেয়ে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও মহরুমের রুহের মাগফিরাত কামনা করেন। ১৩ডিসেম্বর সোমবার বাদ জোহর পারুলিয়া শেখপাড়া ঈদগাহ ময়দানে ফরহাদ হোসেনের নামাজের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

উক্ত জানাযায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব রফিকুল ইসলাম, পারুলিয়া ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান ও দেবহাটা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক গোলাম ফারুক বাবুূ, জেলা বিএপির যুগ্ন আহবায়ক মহিউদ্দীন সিদ্দিকী, আব্দুল বারী মোল্লা, দেবহাটা উপজেলা বিএনপির সভাপতি শেখ সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী, পারুলিয়া এস এস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ, বিভিন্ন ব্যবসায়ীগন, সাংবাদিকবৃন্দ, রাজনিতীবীদ, সমাজসেবক ও বিভিন্ন শ্রেনি পেশার মানুষ।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর