বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বল্লী আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নব-নির্মিত চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন

সাতক্ষীরায় বল্লী আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নব-নির্মিত চারতলা একাডেমিক ভবনের অনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) বিকাল ৪টায় সদরের বল্লী ইউনিয়নের বল্লী আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুনছুর আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও নব-নির্মিত ভবনের ফলক উন্মোচন করে চারতলা একাডেমিক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল-মামুন, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা’র সহকারি প্রকৌশলী এম.এম.এ জায়েদ বিন গফুর, উপ-সহকারি প্রকৌশলী আসাদুজ্জামান খান, বল্লী ইউনিয়নের চেয়ারম্যান মো. বজলুর রহমান ও বল্লী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবতাবুজ্জামান লাল্টু প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, আওয়ামী লীগ নেতা শাহিদুল ইসলাম, ইউপি সদস্য সামছুর রহমান, বল্লী আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো. ফারুক হোসেন, মিজানুর রহমান, বল্লী আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. কামরুল ইসলাম, মশিউর রহমান, সালমা পারভীন প্রমুখ।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা’র বাস্তবায়ণে “নির্বাচিত বে-সরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের উন্নয়ন প্রকল্পের”(৩০০০ স্কুল) প্রকল্পের আওতায় ২ কোটি ৩৮ লক্ষ ৭৯ হাজার টাকা ব্যয়ে চারতলা ভিত বিশিষ্ট চারতলা একাডেমিক ভবন নির্মাণ করা হয়েছে। এসময় দলীয় নেতৃবৃন্দ ও বল্লী আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ এবং বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

 

একই রকম সংবাদ সমূহ

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা,বিস্তারিত পড়ুন

দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ

রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন নির্বাচনবিস্তারিত পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি কতদূর এগিয়েছে, তা জানতে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনেরবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
  • নুসরাত হত্যা মামলার রায়: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল
  • রংপুরে চাঞ্চল্যকর চার হত্যাকাণ্ড: খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ
  • প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব
  • রংপুরে খুন হওয়া চারজনের সবার মুখ ছিল বীভৎস, মুখের কাছে পড়ে ছিল তরল: সিআইডি
  • দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা: এলজিআরডি মন্ত্রী
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, মানতে হবে ১৪ দফা নির্দেশনা
  • রংপুরে ঘর থেকে সাবেক স্কুলশিক্ষক, স্ত্রী ও ২ ছেলে-মেয়ের মরদেহ উদ্ধার