বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তরুণদের মেধা, জ্ঞান কাজে লাগিয়ে আগামীর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

তরুণদের মেধা, জ্ঞান কাজে লাগিয়ে আগামীর বাংলাদেশ গড়তে চাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তরুণদের যে মেধা, যে জ্ঞান তা বিকশিত করার জন্য এবং নিজের পায়ে দাঁড়াতে হবে। সেইভাবেই তাদের কাজ করতে হবে। তরুণদের মেধা, জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা আগামী দিনের বাংলাদেশ গড়তে চাই।

সোমবার জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের পঞ্চম আসরের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেওয়া ভিডিও বক্তৃতায় তিনি এ কথা বলে।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমানকে সামনে নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে। কাজেই আমরা আমাদের বর্তমান উৎসর্গ করেছি আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য যে, বাংলাদেশ উন্নত, সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে গড়ে উঠে জাতির পিতার স্বপ্ন যেমন পূরণ করবে আর বিশ্বসভায় মাথা উঁচু করে সম্মানের সঙ্গে বাঙালি জাতি এগিয়ে যাবে।

দেশ ও মানুষের কল্যাণে যেসব তরুণ উদ্যোক্তা ও সংগঠন কাজ করে যাচ্ছে, তাদের মধ্যে ৩১ ব্যক্তি ও সগঠনকে এ অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়। আওয়ামী লীগের গবেষণা উইং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন- সিআরআইয়ের অঙ্গ প্রতিষ্ঠান ইয়াং বাংলা ২০১৪ সাল থেকে এ পুরস্কার দিয়ে আসছে।

সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইন্সটিটিউটে আয়োজিত এ অনুষ্ঠানে দেওয়া ভিডিও বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, এই সব উদ্যোগ বাংলাদেশে সমাজের ইতিবাচক পরিবর্তনে অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি। এই উদ্যোগই পারবে আমাদের যে লক্ষ্য, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত, সমৃদ্ধ হবে- সেই উন্নত সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারব ইনশাল্লাহ।

তিনি বলেন, শুধু এখানেই থেমে থাকলে চলবে না, ২০৭১ সালে আমরা স্বাধীনতার শতবর্ষ উদযাপন করব।

প্রধানমন্ত্রী বলেন, আমরা সব সময় চেয়েছি আমাদের তরুণ সমাজ নিজের পায়ে দাঁড়াবে, নিজের কাজ নিজে করবে এবং আরও অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। এবং সেভাবেই আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি।

তিনি বলেন, সিআরআই উদ্যোগ নিয়েছে দেশের প্রতিভাবান ও সফল তরুণ যুবকদের তারা পুরস্কৃত করবে। যাতে তাদের ভেতরে একটা সাহস জেগে উঠে, এবং তাদের যে জ্ঞান এবং শক্তি, তা তার নিজের ও সমাজের কাজে লাগে। সেই অনুপ্রেরণা যেন তারা পায়। সেই লক্ষ্য নিয়েই এই পুরস্কার বিতরণের আয়োজন।

বাংলাদেশের স্বাধীনতার পেছনে তারুণ্যের শক্তি, উদ্যোগ, উদ্যম কতটা গুরুত্বপূর্ণ ছিল, সে কথা তুলে শেখ হাসিনা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তরুণ বয়স থেকেই এদেশের নিপীড়িত, শোষিত মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে গেছেন। যুদ্ধবিদ্ধস্ত দেশ গড়ে তুলতেও জাতির পিতা তরুণদের গুরুত্ব দিয়েছিলেন।

জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এর চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয়ের ধারণ করা ভিডিও বক্তব্য দেখানো হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সিআরআই ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক।

একই রকম সংবাদ সমূহ

শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান বলেছেন, শিশুদের শৈশব হতেবিস্তারিত পড়ুন

চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চলতি অক্টোবরের শেষ সপ্তাহে চার দিনের সফরেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন

আগামী দিনে ক্রীড়াকে প্রাধান্য দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিকবিস্তারিত পড়ুন

  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • ২২ অক্টোবর ছুটি অনুমোদন, পূজায় টানা ৫ দিনের ছুটি
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী
  • ডেপুটি স্পিকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ
  • ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
  • সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী
  • সংবিধান সংশোধন কমিটির পঞ্চম বৈঠক শেষে যে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী