বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালার নগরঘাটায় মাদকসেবী ইকবাল এখন বেপরোয়া! শাস্তির দাবি এলাকাবাসীর

তালা উপজেলার পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বর মর্জিনা বেগমের ছেলে ইকবালের এখন বেপরোয়া। তার মা মেম্বার হিসাবে নির্বাচিত হওয়ার পর থেকে টাউট ইকবাল হোসেন এলাকায় মাদকসেবী ও মাদক ব্যবসা সহ বিভিন্ন বেশি একের পর এক অপকর্ম করে যাচ্ছে। প্রতিনিয়ত মানুষের সাথে খারাপ আচরণ করে চলছে। পোড়ারবাজার এলাকার মানুষের কাছে সে টাউট ইকবাল হোসেন নামে পরিচিত।

সম্প্রতি পোড়ার বাজারের চায়ের দোকানে টিভি চালানো নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হামলা চালায় সিরাজুলের ছেলে সাংবাদিক শাহিনের উপর।

এঘটনায় স্থানীয় ভাবে মিমাংসার চেষ্টা করা হলে সে নিজেকে সেবক সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য ও নিজেকে মানবাধিকার কমিটির ভাইস চেয়ারম্যান পরিচয় দিতে থাকে। প্রকৃত পক্ষে সে একজন ট্রাক ড্রাইভার। তার মা মেম্বর নির্বাচিত হওয়ার পর থেকে আরো বেপরোয়া হয়ে উঠেছে মাদকসেবী ইকবাল।

সম্প্রতি মহিলা মেম্বরের মেজো ছেলে ইকরামুল একই এলাকার ইমরান নামের একটি ছেলের পোষা ২২ জোড়া কবুতর ও ৩ টি হাস খাবারের সাথে বিষ মিশিয়ে হত্যা করে। এঘটনায় পাটকেলঘাটা থানায় লিখিত অভিযোগের সূত্র ধরে সংবাদ প্রকাশ হলে শুরু হয় তদবির বানিজ্য।

করোনা কালীন সময়ে তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে কয়েকজন চা দোকানির হাতে মারধোরের শিকার হয় সে।

এসব ঘটনায় সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে জেলার একটি সাপ্তাহিক পত্রিকায় সংবাদ প্রকাশ করিয়ে ভোর রাতে সাতক্ষীরা থেকে পত্রিকা এনে পোড়ার বাজারের সব দোকান গুলোর সাটার বা দরজার নিচ দিয়ে ঢুকিয়ে দিয়ে নিজেদের অসৎ কর্মকান্ড লোকচক্ষুর আড়াল করার চেষ্টা চালিয়েছে বলে মন্তব্য করছে সবাই।

ইকবালের ফেসবুক আইডি ঘুরে দেখা যায় সে কখনো চালক লীগ , কখনো বিএনপি আবার সম্প্রতি জাতীয় পার্টি করছে। সাতক্ষীরা শহরের একাধিক ট্রাক ড্রাইভারের সাথে কথা বলে জানা যায়, তার চুরি ও ছ্যাচড়ামির কারণে তার হাতে কোন মালিক বা ড্রাইভাররা গাড়ি দেয় না। ভুলেও কোন মালিক গাড়ি দিলে টিপ ঘুরে আসতে না আসতেই গাড়ি থেকে নামিয়ে দেয়।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, আমরা এলাকার একজন চিহ্নিত গাজাখোর জেনে তার থেকে উপদেশ কেন নেব? আমাদের বাজার কমিটি ও চেয়ারম্যান মেম্বর আছে।

ইকবাল একজন মাদকসেবী। সে প্রকৃতপক্ষে মাদকসেবী কিনা ঢোপ টেস্টে পরীক্ষা করে আইনের আওতায় আনার দাবী ভুক্তভোগী ও সচেতনমলের।

একই রকম সংবাদ সমূহ

দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়নবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান

প্রধানমন্ত্রী তারেক রহমান তার কর্মকাণ্ডের মাধ্যমে ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন বলেবিস্তারিত পড়ুন

বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা

দেশের ভাঙাচোরা অর্থনীতির হাল ধরে অন্তর্বর্তী সরকার বর্তমান সরকারকে একটি ভিত্তি তৈরিবিস্তারিত পড়ুন

  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
  • নুসরাত হত্যা মামলার রায়: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল