Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

উজ্জ্বল রায়, নড়াইল : নড়াইল ডিবি পুলিশের অভিযানে পঁচাশি পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত রাকিবুল ইসলাম ওরফে রাকিব (২৫) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত রাকিবুল ইসলাম ওরফে রাকিব (২৫) নড়াইল জেলার লোহাগড়া থানাধীন তেলকারা পূ্র্বপাড়া গ্রামের খান নাজমুল হুদার ছেলে। শুরুবার (১ মার্চ’) সকাল নড়াইল সদর থানাধীন তেলকারা গ্রামের লিংকন মোল্লার বাড়ির উত্তর দিকে তেলকারা সুইচগেট এর উপর থেকে তাকে আটকবিস্তারিত পড়ুন
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত : র্যাব ডিজি

নিচতলায় একটা দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে র্যাব মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন। শুক্রবার (১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহতদের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকের একথা জানান তিনি। খুরশীদ হোসেন জানান, ‘নিচতলায় একটা ছোট দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন ছড়িয়েছে। সেখানে অধিকাংশ যেহেতু রেস্টুরেন্ট ছিল, সেহেতু অনেকবিস্তারিত পড়ুন
বেইলি রোড ট্রাজেডি : নিহতদের প্রত্যেক পরিবার পাবেন ২৫ হাজার টাকা

রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান। পাশাপাশি আহতদের চিকিৎসার জন্য সবধরনের ব্যবস্থা নেওয়া হবে বলেওজানান তিনি। শুক্রবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধ রোগীদের দেখতে এসে তিনি এ ঘোষণা দেন। এরআগে সকাল সোয়া ১০টায় ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, ‘সরকারের পক্ষ থেকে নিহতদের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকাবিস্তারিত পড়ুন
বেইলি রোডে আগুনে প্রাণ গেল ২ সাংবাদিকের

রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দুইজন সাংবাদিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- অভিশ্রুতি শাস্ত্রী ও তুষার হালদার। তারা দুজনেই দ্য রিপোর্টের সাবেক সংবাদকর্মী ছিলেন। তুষার হালদার সর্বশেষ স্টার টেক নামে একটি আইটি কোম্পানিতে ভিডিও জার্নালিস্ট হিসেবে কর্মরত ছিলেন। অভিশ্রুতি শাস্ত্রী রাজধানীর ইডেন মহিলা কলেজের দর্শন বিভাগের শিক্ষার্থী ছিলেন এবং তুষার হালদার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সদ্য স্নাতক পাস করেছেন। জানা গেছে, বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনের একটি রেস্তোরাঁয়বিস্তারিত পড়ুন
বেইলি রোডের আগুন নিয়ে যা লিখেছে আন্তর্জাতিক গণমাধ্যম

রাজধানী ঢাকার বেইলি রোডের একটি রেস্টুরেন্ট ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে কমপক্ষে ৪৪ জন নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ২২ জন। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। এ পরিস্থিতিতে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে শিরোনাম হয়েছে। এই ঘটনা আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্স, এএফপি, এপি, এএনআই, সংবাদমাধ্যম বিবিসি, দ্য গার্ডিয়ান, সিএনএন, টিআরটি ওয়ার্ল্ড, আল আরাবিয়া নিউজ, আরব নিউজ,বিস্তারিত পড়ুন
আগুনে পুড়ে মুহূর্তেই শেষ পরিবারগুলো

দুই সন্তান আয়ান (৮) ও আয়াতকে (৬) নিয়ে বেইলি রোড এলাকায় বসবাস করতেন নাজিয়া আক্তার (৩১)। তাঁর স্বামী মো. আশিক পেশায় ব্যবসায়ী। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ব্যবসার কাজে বনানীতে যান আশিক। আর নাজিয়া দুই সন্তানকে নিয়ে বেইলি রোডে ভবনের তৃতীয় তলার একটি রেস্তোরাঁয় খেতে যান। আগুন লাগার সঙ্গে সঙ্গে তিনি স্বামীকে ফোন দিয়ে বলেন তাঁরা বিপদে আছেন। নিহত নাজিয়ার আত্মীয় রিফাত হোসেন জানান, ঘটনার সময় তিনি ওই ভবনের সামনে বন্ধুদের সঙ্গেবিস্তারিত পড়ুন
মনিরামপুরে মেডিকেলে চান্স পাওয়া ৯ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

হেলাল উদ্দিন, মনিরামপুর : যশোরের মনিরামপুর মহিলা ডিগ্রি কলেজ থেকে চলতি বছরে সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস এ চান্স পাওয়া ৯ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ পুলিশ। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় মনিরামপুর থানা পুলিশের উদ্যোগে মনিরামপুর মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান ও শিক্ষার্থীদের সাইবার ক্রাইম সম্পর্কে অবহিতকরণ সভার আয়োজন করা হয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফরোজা মাহমুদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সহকারী পুলিশ সুপার কাজী দাউদবিস্তারিত পড়ুন
বাগাআঁচড়ায় ৩ বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

শাহারুল ইসলাম রাজ : যশোরের শার্শা বাগাআঁচড়ায় বিভিন্ন অনিয়ম অভিযোগে ৩টি বেসরকারি অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ১০টার সময় শার্শা উপজেলার বাগাআঁচড়ায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারিকৃত আদেশ ক্রমে উপজেলা স্বাস্থ্য বিভাগ এ অভিযান পরিচালনা করে বিভিন্ন অনিয়ম ও দক্ষ নার্স, দক্ষ প্যাথোলজিস্ট না থাকার কারণে জনসেবা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার, আল-মদিনা প্রাইভেট হসপিটাল লিমিটেড, ও বাগাআঁচড়া নার্সিংহোম এন্ড ডায়াগনস্টিক সেন্টারের অপারেশন থিয়েটার ওবিস্তারিত পড়ুন
কলারোয়ায় মেডিকেলে চান্সপ্রাপ্ত ৪ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও আর্থিক অনুদান

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়া থেকে বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে পড়ার সুযোগ প্রাপ্ত ৪ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। কৃতি ৪ শিক্ষার্থীই অস্বচ্ছল পরিবারের সন্তান হওয়ায় তাদেরকে উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে ওই আর্থিক অনুদান প্রদান করা হয়। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) বেলা ১টার দিকে উপজেলা পরিষদ কার্যালয়ে মেডিকেলে( এমবিবিএস) চান্সপ্রাপ্ত ৪ ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা জ্ঞাপন শেষে আর্থিক অনুদান( চেক) প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ও উপজেলাবিস্তারিত পড়ুন
ড. ইউনূসকে আপিল করতে ৫০ কোটি টাকা দিতে হবে : হাইকোর্ট

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ টেলিকম ট্রাস্টকে ৫০ কোটি টাকা জমা দিয়েই আপিল করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রায় প্রদানকারী বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর এ রায় প্রকাশ করেন। এ বিষয়ে ড. ইউনূসের আইনজীবী আবদুল্লাহ আল মামুন বলেন, এ রায়ের বিরুদ্ধে তারা আপিল বিভাগে যাচ্ছেন। এর আগে ১২ ফেব্রুয়ারি ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ টেলিকম ট্রাস্টকে ৫০ কোটি টাকা জমা দিয়ে ২০১১বিস্তারিত পড়ুন

