শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় মেডিকেলে চান্সপ্রাপ্ত ৪ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও আর্থিক অনুদান

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়া থেকে বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে পড়ার সুযোগ প্রাপ্ত ৪ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। কৃতি ৪ শিক্ষার্থীই অস্বচ্ছল পরিবারের সন্তান হওয়ায় তাদেরকে উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে ওই আর্থিক অনুদান প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) বেলা ১টার দিকে উপজেলা পরিষদ কার্যালয়ে মেডিকেলে( এমবিবিএস) চান্সপ্রাপ্ত ৪ ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা জ্ঞাপন শেষে আর্থিক অনুদান( চেক) প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) কৃষ্ণা রায়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আলিমুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

আর্থিক অনুদান প্রাপ্তরা হলেন, উপজেলার দক্ষিন ভাদিয়ালী গ্রামের আব্দুল আজিজের পুত্র অমিত হাসান( খুলনা মেডিকেল কলেজ,খুলনা), শ্রীরামপুর গ্রামের শফিকুল ইসলামের কন্যা হুমাইরা ইয়াসমিন(রাজশাহী মেডিকেল কলেজ- রাজশাহী),ধানদিয়া গ্রামের রাজ কুমার মুখার্জির পুত্র প্রান্ত মুখার্জি(খুলনা মেডিকেল কলেজ, খুলনা) ও খোর্দ্দ- বাটরা গ্রামের নারায়ন চন্দ্র গুপ্তর পুত্র তন্ময় গুপ্ত( সাতক্ষীরা মেডিকেল কলেজ, সাতক্ষীরা)।

সবশেষে অতিথিদ্বয় কৃতি শিক্ষার্থীদের সু শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজে দু:স্থ ও অসহায় মানুষ সহ সকলের চিকিৎসা সেবা নিশ্চিত করে স্মার্ট বাংলাদেশ গড়তে অগ্রনী ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের

সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিও এখন কৃষকের বাড়তি আয়ের উৎস হয়ে উঠছে। পাটবিস্তারিত পড়ুন

কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা

সাতক্ষীরার কলারোয়া পৌরসদরের উত্তর মুরারীকাটি পালপাড়া সর্বজনীন পূজামন্ডপে এবার সাদা তিল দিয়েবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি