Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ায় ভূমিহীনদের মাঝে জমিসহ ঘর হস্তান্তরের লক্ষ্যে সংবাদ সম্মেলন
দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় ৪র্থ পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ ঘর হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানকে সামনে রেখে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার(৮ আগষ্ট) বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ে ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ও তথ্য প্রদান করেন অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রিফাতুল ইসলাম। তিনি জানান, মুজিববর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৯ আগষ্ট বুধবার সকাল ১০ টায় দেশব্যাপি একযোগে ৪র্থ পর্যায়ের নির্ধারিতবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় পুকুরে মুরগির বিষ্ঠা ফেলে মাছ মারার অভিযোগ

সাতক্ষীরা শহরের রসুলপুর পশ্চিম পাড়ার একটি পুকুরে মাছ মরে ভেসে উঠেছে। বৃহস্পতিবার (৩ আগস্ট) হঠাৎ করেই বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে ওঠে। পোল্ট্রি মুরগির বিষ্ঠা প্রয়োগে মাছ মেরে ফেলার অভিযোগ করছেন ভুক্তভোগী মোঃ আজমল হোসেন লিপু। ঘটনাসূত্রে জানাযায়, সাতক্ষীরা সদর উপজেলার পৌর ৯ নাম্বার ওয়ার্ড রসুলপুর পশ্চিম পাড়ার মোঃ আজিজুল ইসলামের ছেলে আজমল হোসেন লিপুর পুকুরে বৃস্পতিবার সকালে সিলভারকার্প, কাতলা, রুইসহ প্রায় ১০ প্রজাতির বিভিন্ন মাছ মরে ভেসে ওঠে। স্থানীয়রা ধারণাবিস্তারিত পড়ুন
এইচএসসির আইসিটি পরীক্ষার নম্বর কমলো

চলতি বছরের এইচএসসির আইসিটি পরীক্ষার নম্বর কমানো হয়েছে। আইসিটি বিষয়ের ১০০ নম্বরের পরীক্ষা হওয়ার কথা থাকলেও তা হবে ৭৫ নম্বরে। এর ভেতর ব্যবহারিকে থাকবে ২৫ নম্বর আর লিখিত অংশে থাকবে ৫০ নম্বর। লিখিত অংশে ৩০ নম্বর রচনামূলক ও এমসিকিউ অংশে ২০ নম্বর থাকবে। মঙ্গলবার বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এইচএসসি পরীক্ষার আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মন্ত্রী আরো বলেন, এমসিকিউ অংশে ২৫টি প্রশ্ন থাকবেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় নাশকতা মামলার আসামী গ্রেফতার
কলারোয়ায় পুলিশি তৎপরতায় আবারো এক নাশকতা মামলার আসামীকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, পুলিশের ধারাবাহিক অভিযানে সোমবাব(৭ আগষ্ট) পৌর সদর এলাকা থেকে নাশকতা মামলার আসামী মনিরুল ইসলাম ফারুক(৩৫) কে গ্রেফতার করা হয়। সে পৌর সভার ঝিকরা গ্রামের আমের আলী পুত্র। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহা: মোস্তাফিজুর রহমান জানান, গ্রেফতারকৃতকে সাতক্ষীরা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরো জানান কলারোয়াকে অশান্ত ও বিশৃংখলা সৃষ্টি করতে যারাই ষড়যন্ত্রে লিপ্ত হবে সে সকল অপরাধী সহবিস্তারিত পড়ুন
কৃষকদের ভাগ্যন্নোয়নে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই : প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন- সরকার কৃষিক্ষেত্রে উন্নয়ন ও কৃষকদের ভাগ্যন্নোয়নে কাজ করে চলেছেন। জননেত্রী শেখ হাসিনা সরকারের কৃষিক্ষেত্রের উন্নয়নের কোন বিকল্প নেই। বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন কৃষকদের গুলি করে হত্যা করা হয়েছিল। আর শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সারসহ কৃষকদের সহায়তায় হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে আসছে। দেশের অবকাঠামোগত উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতিসহ সামগ্রিক অগ্রযাত্রার দৃষ্টান্ত স্থাপন করেছে। কিন্তু স্বাধীনতা বিরোধী সম্প্রদায়বিস্তারিত পড়ুন
কলারোয়ায় গয়ড়া-চন্দনপুরে আ’লীগ সরকারের উন্নয়ন প্রচারে লিফলেট বিতরণ
কলারোয়ায় চন্দনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আ’লীগ সরকারের উন্নয়ন তুলে ধরে নৌকা প্রতিকের সমর্থনে লিফলেট বিতরণ করা হয়েছে। শুক্রবার (৪ আগষ্ট) বিকালে গয়ড়া বাজার থেকে চন্দনপুর কলেজ মোড় পর্যন্ত ব্যবসায়ী ও পথচলতি মানুষের মাঝে ওই লিফলেট বিতরণ করা হয়। উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে তালা- কলারোয়া সংসদীয় আসনে নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশি ফিরোজ আহম্মেদ স্বপনের ছবি সম্বলিত লিফলেটে কৃষি, শিক্ষা,স্বাস্থ্য, বিদ্যুৎ, সড়ক- পরিবহন, যোগাযোগবিস্তারিত পড়ুন
কলারোয়ায় গয়ড়া বাজারে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালনে প্রস্তুতি সভা

কলারোয়াযর চন্দনপুর ইউনিয়নের গয়ড়া বাজারে ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ আগষ্ট শুক্রবার বিকাল ৫ টায় কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের আয়োজনে গয়ড়া বাজারের ঐতিহ্য বাহী বলাকা সংঘে সভাটি অনুষ্ঠিত হয়। প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাতক্ষীরা জেলা আওয়ামীবিস্তারিত পড়ুন
শ্যালিকাকে ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে দুই শিশুকে কুপিয়ে হত্যা

বরগুনায় শ্যালিকাকে ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে দুলাভাই দুই শিশুকে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন ওই নারী। বৃহস্পতিবার গভীর রাতে বরগুনা সদর উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশুর মধ্যে এক ছেলেশিশুর বয়স ১৩ বছর। অপর মেয়েশিশুর বয়স ৩ বছর। এ ঘটনায় অভিযুক্ত ইলিয়াস পহলানকে (৩০) আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্যালিকাকে দীর্ঘদিন ধরে তাঁর দুলাভাই ইলিয়াস পহলান উত্ত্যক্ত করে আসছিলেন।বিস্তারিত পড়ুন
বঙ্গবন্ধুর সমাধিতে জাতীয় প্রেসক্লাব ও সাংবাদিক কল্যাণ ট্রাস্টের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় প্রেস ক্লাব ও সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নেতৃবৃন্দ। শুক্রবার (৪ঠা আগষ্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাব ও সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অর্ধশতাধিক নেতৃবৃন্দ দের সঙ্গে নিয়ে টুঙ্গিপাড়ায় পৌঁছে তারা বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পৃথক পৃথক ভাবে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এসময় সেখানে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক শ্যামল দত্ত,সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যাবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদল, সহ সভাপতি রেজানুলবিস্তারিত পড়ুন
অনুমতি ছাড়াই রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিল

রাজধানীতে সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে পুলিশের অনুমতি ছাড়াই মতিঝিল ও মিরপুরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ। এ সময় পাঁচকর্মীকে আটক করেছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার দুপুরে মুষলধারে বৃষ্টির মধ্যে ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি রাজধানীর মতিঝিল থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কমলাপুর রেলস্টেশনের সামনে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকাবিস্তারিত পড়ুন

