শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলের আদালত থেকে যে শর্তে জামিন পেলেন প্রধান শিক্ষক মুরাদুজ্জামান

উজ্জ্বল রায়, নড়াইল : নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মুরাদুজ্জামান খণ্ডকালীন শিক্ষককে পূর্ব পদে বহাল রাখার শর্তে আদালত থেকে জামিন পেয়েছেন। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি জানিয়েছেন প্রধান শিক্ষক এস এম মুরাদুজ্জামান।

তিনি বলেন, এই স্কুলে এমনিতেই শিক্ষক সংকট রয়েছে। কাজী আল মামুনকে পূর্ব পদে বহল রাখতে চেষ্টা চলছে।

বাদী কাজী আল মামুন উপজেলার খলিশাখালী গ্রামের কাজী আখতার হোসেনের ছেলে।

জানা গেছে, লোহাগড়া উপজেলার লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মুরাদুজ্জামানের বিরুদ্ধে গত ১৯ ফেব্রুয়ারি তারিখে কাজী আল মামুন নড়াইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি প্রতারণার মামলা দায়ের করেন। সি আর মামলা ৮২/২০২৪ (এল) ওয়ারেন্ট হয়। এরপর বিবাদী এস এম মুরাদুজ্জামান ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি শেখ বদরুল আলম টিটোসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মামলার বাদী কাজী আল মামুনের কথা হয় যে, মামুনকে ওই বিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে পুনরায় বহাল রাখলে এবং মামুনের কাছ থেকে নেওয়া এক লাখ ৭০ হাজার টাকা ফেরত দিলে তিনি আপোষ করবেন। তার প্রস্তাবে এস এম মুরাদুজ্জামান রাজি হন।

এরপর বাদী কাজী আল মামুন উল্লেখ্য আপোষের শর্ত মোতাবেক আদালতে হাজির হয়ে বলেন, পূর্ব পদে আমাকে বহাল রাখলে জামিনে আমার কোনো আপত্তি নাই। বিজ্ঞ বিচারকের সামনে বিবাদী পূর্ব পদে (খণ্ডকালিন শিক্ষক) বহাল রাখার সম্মতি হলে তাকে শর্ত মোতাবেক বিচারক জামিন মঞ্জুর করেন।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটেরবিস্তারিত পড়ুন

নড়াইলে বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, ২ বিএনপি নেতা নিহত

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদকবিস্তারিত পড়ুন

নড়াইলে দুই পক্ষের সংঘ*র্ষ, বাবা-ছেলেসহ নিহ*ত ৪

নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপবিস্তারিত পড়ুন

  • নড়াইলে যুবকের ম*রদে*হ উদ্ধার ও স্কুল ছাত্রীকে ধ*র্ষ*ণ, যুবক গ্রে*ফতা*র
  • নড়াইলে গাঁজাসহ একজন গ্রেফতার
  • নড়াইলে দুই ব্যক্তি খু*ন
  • নড়াইলে সাবেক সেনা সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার
  • নড়াইলের গোয়াল বাথান মসজিদ এক রাতেই নির্মিত
  • নড়াইলে রমজান মাসে বাজার মনিটরিং শুরু করছেন ইউএনও সঞ্চিতা বিশ্বাস
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার
  • নড়াইলে ইয়াবাসহ যশোরের রিদয় গ্রেফতার
  • নড়াইলে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুন্নবীকে প্রত্যাহার
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৩
  • নড়াইলে কৃষকদের মাঝে প্রাইম ব্যাংকের প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ
  • নড়াইলে ইট-সুরকির জোড়াতালিতে সড়ক, চলাচলের অনুপযোগী