Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরা জেলা কৃষক লীগের অফিস উদ্বোধন

ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সাতক্ষীরায় কৃষক লীগের অফিস উদ্বোধন করা হয়েছে। শনিবার (২২ জুলাই) বিকেলে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন সদর থানার পূর্বপাশে এ অফিস উদ্বোধন করেন সাতক্ষীরা সদর আসনের জাতীয় সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। বাংলাদেশ কৃষকলীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মিসেস মাহফুজা সুলতানা রুবির সভাপতিত্বে জেলা কৃষকলীগের অফিস উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সহ-সভাপতি এড: আল মাহমুদ পলাশ,বিস্তারিত পড়ুন
কলারোয়ায় স্বেচ্ছাসেবকলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

কলারোয়ায় আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার( ২২ জুলাই) বিকালে পৌর সভা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আসিকুর রহমান মুন্না। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। বিশেষ অতিথি ছিলেন জেলা কমিটির সদস্য সচিব শেখ নাজমুল হক রনি, জেলা কমিটির নির্বাহী সদস্য উপজেলা আ’লীগ যুগ্ম সাধারন সম্পাদক পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুরবুল, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যানবিস্তারিত পড়ুন
কালিগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির জরুরি সভা

কালিগঞ্জ প্রেসক্লাবের জরুরি কার্যনির্বাহী সভা শনিবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৫ টায় প্রেসক্লাবের সভাপতি শেখ আব্দুল হামিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ ক্যাপ্টেনের সঞ্চালনায় সভায় প্রেসক্লাবের সমসাময়িক বিষয় ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে মতামত পেশ করে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি শেখ সাদেকুর রহমান, সহ-সভাপতি আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আরাফাত আলী, দপ্তর সম্পাদক শেখ মাহবুবুর রহমান সুমন, কার্যনির্বাহী সদস্য সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, মোখলেছুর রহমান মুকুল, ফজলুল হকবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা বন্ধুসভার ধারাবাহিক পরিচ্ছন্নতা কর্মসূচির শুভ উদ্বোধন

দেশব্যাপী ডেঙ্গু রোগের প্রকোপ বাড়ছে।পরিবার, প্রতিবেশী ও কমিউনিটির মধ্যে ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতনতা বাড়াতে ও ডেঙ্গু প্রতিরোধে সাতক্ষীরা বন্ধুসভার ধারাবাহিক পরিচ্ছন্নতা কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। ২১জুলাই শনিবার বিকাল ৪.৩০ টায় ধারাবাহিক পরিচ্ছন্নতা কর্মসূচির শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা বন্ধুসভার উপদেষ্টা ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি। পরবর্তীতে টাউন ক্লাব পাশ্ববর্তী আবাসিক এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গু প্রতিরোধে বাড়ি আঙ্গিনা পরিষ্কার করে সাতক্ষীরা বন্ধুসভার বন্ধুরা এবং আশপাশে যাতে পরিস্কার পরিছন্ন থাকে,কোথায়ওবিস্তারিত পড়ুন
স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে যেতে মানুষিকতার পরিবর্তন ঘটাতে হবে : এমপি রবি

“স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধু ফাউন্ডেশন শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশের উন্নয়ন তারুণ্যের ভাবনায় স্মার্ট-বাংলাদেশ শীর্ষক সংলাপের যে উদ্যোগ নিয়েছে এটি নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। শিক্ষার্থীরা ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে পরিনত হতে যাচ্ছে এবং জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন নিয়ে তাদের চিন্তাধারা আমাকে উৎফুল্ল করেছে। বাংলাদেশের মহান স্বাধীনতার ৫৩ বছর পেরিয়ে গেলেও মানুষের চিন্তা-ভাবনা ও মানুষিকতার পরিবর্তন হয়নি। আমাদের মানুষিকতার পরিবর্তন ঘটাতে হবে। দেশের উন্নয়নে আমরা বন্ধু ফাউন্ডেশন জননেত্রী শেখ হাসিনার দশটি উদ্যোগসহ যে উন্নয়নবিস্তারিত পড়ুন
কলারোয়ায় পুলিশের জালে বন্দী চিহ্নিত মাদক ব্যবসায়ী আঃ করিম
দীপক শেঠ,কলারোয়া: কলারোয়ায় পুলিশের জালে বন্দী হয়েছে চিহ্নিত মাদক ব্যবসায়ী আ: করিম। থানা সূত্রে জানা যায়, থানা পুলিশের চৌকস দল শুক্রবার(২১ জুলাই) গভীর রাতে চন্দনপুর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে গয়ড়া গ্রামের মৃত: অম্বত আলীর ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী আব্দুল করিম(৫৪)কে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল সহ আটক করা হয়। এ ব্যাপারে কলারোয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। থানার ওসি মোহা: মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান,বিস্তারিত পড়ুন
কলারোয়ার গয়ড়া বাজারে বিট পুলিশিং সমাবেশ

“জঙ্গি মাদক প্রতিকারে, জনতা-পুলিশ এক কাতারে” এই শ্লোগানকে ধারণ করে কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া বাজারে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) বিকালে গয়ড়া বাজারের ভুট্টোর রাইস মিলের সামনে কলারোয়া থানা পুলিশ ওই সমাবেশের আয়োজন করে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহা. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ.সভাপতি আনোয়ার হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন, কলারোয়া থানারবিস্তারিত পড়ুন
সোনাবাড়ীয়া হাইস্কুলের প্রাক্তন ছাত্র
আবুল কালাম কায়কোবাদ এনবিআর’র সদস্য হিসেবে পদোন্নতি পাওয়ায় দোয়া ও মিষ্টি বিতরণ

কলারোয়ার ঐতিহ্যবাহী সোনাবাড়ীয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র জি এম আবুল কালাম কায়কোবাদ জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর) হিসেবে পদোন্নতি পেয়েছেন। গত সপ্তাহে তিনি এই পদোন্নতি পান। জি এম আবুল কালাম কায়কোবাদের জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য হিসেবে পদোন্নতি প্রাপ্তিতে আনন্দ প্রকাশ করে মিষ্টি বিতরণ করেছে সোনাবাড়ীয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়। এ উপলক্ষে মঙ্গলবার (১৮ জুলাই ২০২৩) বিদ্যালয়ে দোয়া ও মিষ্টি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবিস্তারিত পড়ুন
যশোরের চালুয়াহাটি ইউনিয়ন যুবলীগ সভাপতিকে কুপিয়ে জখম, আটক ২

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের চালুয়াহাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি এমএম ইমরান খান পান্নাকে (৪২) কুপিয়ে জখম করা হয়েছে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে তার ওপর হামলা হয়েছে বলে দাবি স্বজনদের। সোমবার (১৭ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে রাজগঞ্জের মোবারকপুর গ্রামের একটি রাস্তার উপর ঘটনাটি ঘটে। আহত এমএম ইমরান খান পান্না রাজগঞ্জের মোবারকপুরবিস্তারিত পড়ুন
আশাশুনির প্রতাপনগরে ১২১ পরিবারের জন্য মুজিববর্ষের ঘর নির্মাণ কাজ শেষ পর্যায়ে

আশাশুনির প্রতাপনগরে গৃহহীন, ভূমিহীন ও বিপর্যস্থ ১২১ পরিবারের জন্য মুজিব শতবর্ষের ঘর নির্মান কাজ শেষ পর্যায়ে রয়েছে। কাঙ্খিত ঘর পেতে উদগ্রীব হয়ে আছে অসহায় পরিবারের সদস্যরা। এসব পরিবারের সদস্যরা সুন্দর-সুদৃশ্য আধা পাকা ঘরগুলোর শেষ পর্যায়ের কাজ দেখতে এসে আনন্দে উদ্বেলিত হয়ে পড়ে। নিজেদের ঘর, নিজেদের আবাস স্থল পাচ্ছেন তারা এমন স্বপ্ন পুরনের বাস্তবতার দিনক্ষণ গুনার সমাপ্তির দ্বারপ্রান্তে এসে তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণ ভরে দীর্ঘায়ু ও সফলভাবে দেশ পরিচালনায় আল্লাহরবিস্তারিত পড়ুন

