বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র : পিটার হাস

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বুধবার (১৭ জানুয়ারি) মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এই কথা জানান পিটার হাস। সাক্ষাৎ শেষে মার্কিন রাষ্ট্রদূত বলেন, নতুন পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে আজ দেখা করার সু‌যোগ হ‌য়ে‌ছে। ভবিষ্যতে আমাদের দুই পক্ষের সম্পর্কের কার্যক্রম নিয়ে আমরা কথা বলেছি। আমরা দুই পক্ষের স্বার্থ সং‌শ্লিষ্ট বিষয়গুলো কীভাবে এগিয়ে নেব, তা নিয়ে আলোচনা করেছি। পিটার হাস আরও বলেন, দুই পক্ষের মধ্যে ব্যবসা-বা‌ণিজ্যবিস্তারিত পড়ুন

৫ চ্যালেঞ্জ সামনে রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা

বাজারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ প্রাধান্য দিয়ে ২০২৩-২৪ অর্থবছরের ২য় ষান্মাসিকের (জানুয়ারি-জুন, ২০২৪) মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (১৭ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ ব্যাংকের প্রধান ভবনের ৫ম তলায় জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এই মুদ্রানীতি ঘোষণা করা হয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার এই মুদ্রানীতি ঘোষণা করেন। মুদ্রানীতিতে পাঁচটি নিকট-মেয়াদী সামষ্টিক অর্থনৈতিক সমস্যা এবং চ্যালেঞ্জের কথা বলা হয়েছে। সেগুলো হলো- মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার মধ্যে বিশ্বব্যাপী জ্বালানির দামের গতিশীলতা। আন্তর্জাতিক বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। মুদ্রাস্ফীতিবিস্তারিত পড়ুন

বিএনপির সেই আস্ফালন গেল কোথায়, প্রশ্ন কাদেরের

এবারের নির্বাচন বানচাল করবে বলে বিএনপি অনেক আস্ফালন দেখিয়েছিল মন্তব্য করে তাদের সেই আস্ফালন এখন কোথায় সেটা প্রশ্ন করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপিসহ কিছু বিরোধী দল নির্বাচন বর্জন করায় এবারের নির্বাচনে আওয়ামী লীগ নতুন রণকৌশল নিয়েছিল বলে জানান তিনি। বুধবার (১৭ জানুয়ারি) বিকেলে ২৩, বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথসভায় দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ সহযোগী সংগঠনেরবিস্তারিত পড়ুন

দ্বাদশ জাতীয় নির্বাচন পাতানো ও একপাক্ষিক : টিআইবি

সদ্য শেষ হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন একপাক্ষিক ও পাতানো যেটি অবাধ ও অন্তর্ভুক্তিমূলক হয়নি বলে দাবি করেছে, ট্রান্সপারেন্সী ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। বুধবার (১৭ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে সংস্থাটির কার্যালয়ে টিআইবি আয়োজিত ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ট্র্যাকিং’ শীর্ষক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়। সংস্থাটির মতে, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ এবং অংশগ্রহণমূলক দেখাতে নিজ দলীয় স্বতন্ত্র প্রার্থী দিয়ে নির্বাচন করলেও বেশিরভাগ আসনে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা হয়নি। টিআইবি বলছে, নির্বাচনের এমন প্রক্রিয়াবিস্তারিত পড়ুন

জেএসসি-পিইসিই পরীক্ষার তথ্যটি বানোয়াট : শিক্ষা মন্ত্রণালয়

বন্ধ হয়ে যাওয়া জেএসসি ও প্রাথমিক সমাপনী (পিইসিই) পরীক্ষা এ বছর ফের অনুষ্ঠিত হবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তথ্যটি ছড়ানো হচ্ছে তা সঠিক নয়। এ তথ্য মিথ্যা ও বানোয়াট বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ ধরণের তথ্যে বিভ্রান্ত না হতে সবাইকে অনুরোধ করেছে মন্ত্রণালয়। মঙ্গলবার প্রথম প্রহরে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ব্যক্তি প্রচারবিস্তারিত পড়ুন

কুয়াশা ও শীতের কারণে কম ভোট পড়েছে : পররাষ্ট্রমন্ত্রী

কুয়াশা ও শীতের কারণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কম ভোট পড়েছে বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। মঙ্গলবার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় তাকে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের যৌথ উদ্যোগে বিমানবন্দরের হাছান মাহমুদকে ফুলেল সংবর্ধনা জানানো হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কম ভোট পড়ার কারণ নিয়ে করা এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা (সাংবাদিকরা) জানেন, যেদিনবিস্তারিত পড়ুন

সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ অলরাউন্ডার নাসির

দুর্নীতির দায়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার নাসির হোসেনকে সব ধরণের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। একই সঙ্গে ছয় মাসের স্থগিত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাকে। (মঙ্গলবার) এক সংবাদ বিবৃতির মাধ্যেম বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। তার বিরুদ্ধে দুর্নীতি বিরোধী তিনটি ধারায় অভিযোগ আনা হয়। অপরাধ প্রমাণের পর তাকে এই শাস্তি দেয়া হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের সাবেক ব্যাটার মারলন স্যামুয়েলস নিষিদ্ধ হওয়ার পর নাসিরের নিষেধাজ্ঞা সময়ের অপেক্ষা ছিল।বিস্তারিত পড়ুন

সংরক্ষিত নারী আসনের নির্বাচন ফেব্রুয়ারিতে

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য জানান। অশোক কুমার দেবনাথ জানান, সংরক্ষিত নারী আসনের ভোটের বিষয়টি চূড়ান্ত হবে কমিশন সভার মাধ্যমে। তিনি বলেন, সংসদ সদস্য যারা ভোটার তাদের তালিকা পেয়েছি। সেটা খসড়া তালিকা প্রকাশ করা হবে। খসড়া তালিকায় কারো আপত্তি না থাকলে আমরা সেটা চূড়ান্ত ভোটার হিসেবে ২৯৯ জন সংসদ সদস্যকেবিস্তারিত পড়ুন

রোজার আগেই উপজেলা নির্বাচন

নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেছেন, রমজানের আগেই প্রথম ধাপে উপজেলা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। অশোক কুমার দেবনাথ বলেন, উপজেলা পরিষদ নির্বাচন ধাপে ধাপে হবে। এই মাসের শেষের দিকে প্রথম ধাপের তফসিল হবে। রোজার পরে আরেকটা তফসিল হবে। এভাবে কয়েকটি ধাপে অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদ নির্বাচন। তিনি জানান, মোট ৪০০টিরবিস্তারিত পড়ুন

১৭ নয়, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে স্কুল-কলেজ বন্ধ

তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে স্কুল-কলেজ বন্ধ হবে বলে সিদ্ধান্ত জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর আগে তাপমাত্রা ১৭ ডিগ্রির নিচে নামলে স্কুল-কলেজ বন্ধ হবে বলে মঙ্গলবার (১৬ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) যে নির্দেশনা দিয়েছিল, সেটির সংশোধনী দেওয়া হচ্ছে। একইদিন শিক্ষা মন্ত্রণালয় জানায়, অধিদপ্তরের জারি করা ওই নির্দেশনায় পরিবর্তন এসেছে। চলমান শৈত্যপ্রবাহের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা সংক্রান্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সংশোধিত চিঠিতে বলা হয়, দেশের বিভিন্ন জেলায় তীব্রবিস্তারিত পড়ুন