সোমবার, আগস্ট ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ায় ৯ জন উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে সংবর্ধনা

সাতক্ষীরার কলারোয়ায় সদ্য যোগদানকারি ৯জন উপ-সহকারি কৃষি কর্মকর্তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার সকালে কলারোয়া কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলার কৃষি কর্মকর্তার কার্যালয়ে ফুল দিয়ে তাদেরকে এ সংবর্ধনা দেওয়া হয়। পিএসসি’র মাধ্যমে নিয়োগপ্রাপ্ত সংবর্ধিত ৯জন কৃষি উপ-সহকারি কর্মকর্তারা হলেন-তহমিনা আক্তার,সুকান্ত বিশ্বাস,গৌরাঙ্গ জোদ্দার,ভগীরথ মন্ডল, পার্থ সরকার, শুভ বৈরাগী,শিবুপদ মন্ডল, কানাই মন্ডল ও অলিউর রহমান। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হোসেন মিয়া, জিয়াউল হক জিয়াসহ কৃষি অফিসের সকলকর্মকর্তাবৃন্দ।

সাতক্ষীরায় বাসের ধাক্কায় অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের মৃত্যু

সাতক্ষীরায় দ্রুতগামী বাসের ধাক্কায় অবসর প্রাপ্ত স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ৩টার দিকে সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকার সিএন্ডবি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া স্কুল শিক্ষক আকরাম আলী(৬৫) সাতক্ষীরা পৌরসভার দক্ষিণ কামালনগর গ্রামের মৃত আফিল উদ্দীনের পুত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুর ৩টার দিকে একটি মোটরসাইকেল যোগে সাতক্ষীরা মেডিকেল কলেজের দিক থেকে আসার সময় ইটাগাছা সিএন্ডবি মোড়ে পৌছালে বিপরীতগামী একটি বাস তাকে ধাক্কা দিলে রাস্তা পড়ে মাথা থেতলে যায়। এতে ঘটনাস্থলেইবিস্তারিত পড়ুন

তালায় বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালামের মৃত্যুবার্ষিকীতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা

সাতক্ষীরার তালায় প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালামের মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে কবর জিয়ারত, পুষ্পমাল্য অর্পণ ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে মোড়ল আব্দুস সালাম ফাউন্ডেশনের উদ্যোগে কবর জিয়ারত, পুষ্পমাল্য অর্পণ শেষে কৃষ্ণকাটি আম্রকানন মাদরাসায় তার কবর সংলগ্ন সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। উপাধ্যক্ষ ত্রিদিব কান্তি মন্ডলের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ এনামুল ইসলাম, অধ্যক্ষ মুজিবুর রহমান, অধ্যাপক রেজাউল করিম খোকন,খলিলনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু,বীরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার বিভিন্ন রাস্তার ধারে মরা গাছ, জীবনের ঝুঁকি নিয়ে চলাচল

সাতক্ষীরার বিভিন্ন সড়কের দুই পাশের সারি সারি মরা গাছ। সাতক্ষীরা- টু আশাশুনি, সাতক্ষীরা টু কালিগজ্ঞ, সাতক্ষীরা টু যশোর, সাতক্ষীরা টু বৈকারী, সাতক্ষীরা টু তালা সড়ককে মরণ ফাঁদে পরিণত হয়েছে । এই বুঝি গাছের শাখা-প্রশাখা ভেঙে গায়ে পড়ল- এমনই আতঙ্ক নিয়ে জনগুরুত্বপূর্ণ এসব সড়কে চলাচল করতে বাধ্য হচ্ছেন মানুষ।শুধু আতঙ্ক নয়, মরা এসব গাছের ডাল ভেঙে পড়ে ঘটছে দুর্ঘটনা প্রতিনিয়ত, বাড়ছে প্রাণহানির ঝুঁকিও।অতি সম্প্রতি এমনই এক দুর্ঘটনার শিকার হয়েছেন সাতক্ষীরা সদর উপজেলারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রাহ্মরাজপুরের শাল্যে যুবসংঘের ঈদ আনন্দ ক্রীড়া প্রতিযোগিতা

শাল্যে যুব সংঘের আয়োজনে সর্বস্তরের গ্রামবাসিদের নিয়ে ঈদ আনন্দ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলার ৯নং ব্রাহ্মরাজপুর ইউনিয়নের শাল্যে ঈদের তৃতীয় দিন শনিবার শাল্যে ঈদগাহ মাঠে সকাল দিনব্যাপী ঈদ আনন্দ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক মোঃ হাফিজুর রহমান’র পরিচালনায় ও ৯ নং ব্রক্ষ্মরাজপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ নুরুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদেরবিস্তারিত পড়ুন

ভোমরা বন্দর দিয়ে এলো ৬ ট্রাক ভারতীয় কাঁচামরিচ, দাম কমার আশা

বাজারে কাঁচামরিচের দাম যখন আকাশ ছোয়া, লাপিয়ে লাফিয়ে বাড়ছে দাম , ঠিক তখনই সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করলো ৬ ট্রাক ভারতীয় কাঁচাঝাল। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি শেষে রোববার (২ জুলাই) আমদানি-রপ্তানি কার্যক্রম শুরুর পর প্রথম চালানেই এসেছে এসব কাঁচা ঝাল। ভোমরা স্থল বন্দর সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান বলেন, পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে বন্দরের স্বাভাবিক শুরু হয়েছে। বেলা ১২টা পর্যন্ত ২১ ট্রাকবিস্তারিত পড়ুন

কলারোয়ার সোনাবাড়ীয়ায় বর্ণিল আয়োজনে ‘কৃষকের ঈদ আনন্দ’

কলারোয়ার সোনাবাড়ীয়ায় প্রতি বছরের ন্যায় এবারও বর্ণিল আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠিত হলো “কৃষকের ঈদ আনন্দ” অনুষ্ঠান। উত্তর সোনাবাড়ীয়া প্রাইমারী স্কুল মাঠে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে বেশ ঢাকঢোল পিটিয়ে অংশ নেন কৃষকসহ এলাকার নানান পেশার মানুষ। ঈদ-উল-আযহার তৃতীয় দিন (শনিবার) অনুষ্ঠানটির আয়োজন করে সোনাবাড়ীয়া সমাজকল্যাণ সংস্থা। সোনাবাড়ীয়া সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন- যশোর সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর হারুন-অর-রশিদ। এসময় উপস্থিত ছিলেন- কলারোয়া সরকারি কলেজের সাবেকবিস্তারিত পড়ুন

বাংলাদেশ বদলে গেছে, এটা স্বীকার করতেই হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০০৯ সালে সরকার গঠন করে এই পর্যন্ত আসা। গত সাড়ে ১৪ বছরে বাংলাদেশ বদলে গেছে, এটা স্বীকার করতেই হবে। একটি বাড়ি একটি খামার, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক, আমার গ্রাম আমার শহর, নানা সামাজিক নিরাপত্তামূলক কাজের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। রোববার (২ জুলাই) সকালে টুঙ্গিপাড়ায় উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, গ্রাম এখন আর গ্রাম নেই। আমরাবিস্তারিত পড়ুন

এ বছর হজে গিয়ে ৫৩ বাংলাদেশির মৃত্যু

চলতি বছর সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে আজ পর্যন্ত ৫৩ জন বাংলাদেশির মৃত্যুর হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এদের মধ্যে পুরুষ ৪২ জন এবং নারী ১১ জন। মক্কায় মারা গেছেন ৪৫ জন, মদিনায় চারজন, মিনায় দুইজন ও আরাফায় দুইজন। সৌদি আরবের আইন অনুযায়ী, এদের ওই দেশেই দাফন করা হয়েছে। রোববার (২ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের হজ বুলেটিনে এসব তথ্য জানা গেছে। বুলেটিনে বলা হয়েছে, বাংলাদেশ হজ অফিস মক্কারবিস্তারিত পড়ুন

অনুমতি ছাড়া হজ পালনের চেষ্টা করায় ১৭ হাজার গ্রেপ্তার

এবারের হজে অনুমতি ছাড়া অংশ নিতে যাওয়া ১৭ হাজার মুসল্লিকে গ্রেপ্তার করেছে সৌদি আরব কর্তৃপক্ষ। শনিবার সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আরব নিউজ। পাবলিক নিরাপত্তা পরিচালক এবং হজ নিরাপত্তা কমিটির প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মাদ আল বাসামি বলেন, অবৈধভাব হজ করতে আসা ১৭ হাজার ৬১৫ জন মুসল্লিকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে আবাসিক আইন ভঙ্গ, সীমান্ত নিরাপত্তা আইন না মানায় ৯ হাজার ৫০৯ জনকে এবং ভুয়া হজ ক্যাম্পবিস্তারিত পড়ুন