Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
প্রাথমিকের সাড়ে ৯ শতাংশ শিক্ষার্থী বাংলা পড়তে পারে না!

বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের জরিপ অনুযায়ী দেশের প্রাথমিক বিদ্যালয়ের প্রথম এবং দ্বিতীয় শ্রেণির প্রায় সাড়ে ৯ শতাংশ শিশু বাংলা পড়তে পারে না। এর মধ্যে রয়েছে প্রথম ও দ্বিতীয় শ্রেণির ১০ দশমিক ২৮ শতাংশ ছেলে শিক্ষার্থী ও ৮ দশমিক ৭১ শতাংশ মেয়ে শিক্ষার্থী। এর বাইরে ১৮ দশমিক ০৪ শতাংশ শিক্ষার্থী ৫টির মধ্যে কমপক্ষে ৪টি শব্দ শনাক্ত করতে পারে আর ৬১ দশমিক ৯৫ শতাংশ ছেলে শিক্ষার্থী এবং ৫৩ দশমিক ১৪ শতাংশ মেয়েবিস্তারিত পড়ুন
বিএনপির ওপর ‘যে সিদ্ধান্ত’ ছেড়ে দিল ১২ দলীয় জোট

চলমান আন্দোলন বেগবান করতে যুগপৎভাবে কর্মসূচি করা জোট ও দলগুলোর সঙ্গে মতবিনিময়ের অংশ হিসেবে ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। আজ বুধবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাষ্ট্র মেরামতের যৌথ ঘোষণা কীভাবে এবং কবে নাগাদ এক দফা আন্দোলন শুরু করা উচিত- তা নিয়ে জোট নেতারা মতামত দেন। এতে ১২ দলীয় জোট নেতারা বিভক্ত মতামত দিলেও সর্বোপরি ‘চূড়ান্ত সিদ্ধান্ত’বিস্তারিত পড়ুন
মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে শিক্ষকরা যে আন্দোলন করছে তা পরীক্ষা-নিরীক্ষা ছাড়া এ মুহূর্ত্বে বাস্তবায়ন সম্ভব নয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মঙ্গলবার (১৩ জুন) সকালে চট্টগ্রামের আগ্রাবাদের একটি হোটেলে তথ্যপ্রযুক্তির সর্বশেষ স্কিল ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান কোডার্স ট্রাস্টের ক্যাম্পাস উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন শিক্ষামন্ত্রী। ডা. দীপু মনি বলেন, ‘মাধ্যমিক শিক্ষা সরকারীকরণ হলে শিক্ষার মান বাড়বে এমন নিশ্চয়তা পেলে ভবিষ্যতে সরকার সামর্থ্য অনুযায়ী জাতীয়করণের চিন্তা করবে।’ শিক্ষামন্ত্রী বলেন, ‘মাধ্যমিক শিক্ষায় বিশাল অংশ বেসরকারি।বিস্তারিত পড়ুন
৬৫ হাজার টন কয়লা নিয়ে মাতারবাড়ীতে ভিড়ল জাহাজ

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের জেটিতে ৬৪ হাজার ৭৭০ টন কয়লা নিয়ে নোঙ্গর করলো বিশালাকার একটি জাহাজ। এটি দেশের কোনো বন্দরে ভেড়া এ যাবতকালের সবচেয়ে বড় জাহাজগুলোর একটি। পানামার পতাকাবাহী ‘এমভি জিসিএল পারাডিপ’ নামের জাহাজটি ইন্দোনেশিয়ার তারাহান বন্দর থেকে ছেড়ে এসে বুধবার (১৪ জুন) সকাল ৯টা ৪০ মিনিটে তাপবিদ্যুৎকেন্দ্রের কয়লা জেটিতে ভিড়েছে। কয়লা নিয়ে আসা জাহাজটি লম্বায় ২২৯ দশমিক ৯৯ মিটার। এর আগেও গত মাসে একই পরিমাপের জাহাজ মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লাবিস্তারিত পড়ুন
এবার চাহিদার চেয়ে ২১ লাখ বেশি কোরবানির পশু : প্রাণিসম্পদ মন্ত্রী

এ বছর কোরবানির পশুর সম্ভাব্য চাহিদা এক কোটি তিন লাখ ৯৪ হাজার ৭৩৯টি। সে হিসেবে এ বছর ২১ লাখ ৪১ হাজার ৫৯৪টি পশু বেশি আছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। বুধবার (১৪ জুন) সচিবালয়ে আসন্ন ঈদুল আযহা ২০২৩ উপলক্ষে কোরবানির পশুর চাহিদা নিরূপণ, সরবরাহ এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে কোরবানির পশুর অবাধ পরিবহন নিশ্চিত করা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে তিনি এ কথা জানান। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীবিস্তারিত পড়ুন
দেশের কোটিপতির সংখ্যা বেড়েছে

দেশের ব্যাংকগুলোতে ক্রমাগতই বাড়ছে কোটি টাকার হিসাবের সংখ্যা। সর্বশেষ তথ্য অনুযায়ী, ব্যাংকগুলোতে কমপক্ষে এক কোটি টাকা বা এর চেয়ে বেশি অর্থ রয়েছে এমন হিসাবের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ১০ হাজার। মঙ্গলবার (১৩ জুন) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের ২০২৩ সালের মার্চ ভিত্তিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ২০২৩ সালের মার্চ পর্যন্ত ব্যাংক খাতে মোট আমানতকারীর সংখ্যা দাঁড়ায় ১৪ কোটি ১১ লাখ ৩৭ হাজার ২৫৬টি। এসব একাউন্টে মার্চ পর্যন্ত জমা ছিল ১৬ লাখ ১৩বিস্তারিত পড়ুন
কলারোয়ায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সেমিতে গেলেন যারা
দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২য় দিনের ১ম খেলায় যুগিখালী ইউপি একাদশ জয়ী হয়েছে। সোমবার (১২ জুন) সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় সরকারি পাইলট হাইস্কুল মাঠে ২ য় পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়। দিনের ১ ম জয়ী যুগিখালী ইউপি একাদশ ট্রাইবেকারে ৩-১ গোলে চন্দনপুর ইউপি একাদশকে পরাজিত করে। এদিকে ২য় খেলায় বিকাল ৪ টায় জালালাবাদ ইউনিয়ন বনাম দেয়াড়া ইউনিয়নবিস্তারিত পড়ুন
আশাশুনিতে গ্রাম পুলিশদের পোশাক ও সরঞ্জমাদি বিতরণ

আশাশুনিতে কর্মরত গ্রাম পুলিশদের (দফাদার ও মহল্লাদার) পোশাক ও সরঞ্জামাদি বিতর করা হয়েছে। সোমবার সকালে টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন আশাশুনির আয়োজনে ২০২২-২০২৩ অর্থ বছরের জন্য গ্রাম পুলিশদের (দফাদার ও মহল্লাদার) মাঝে বাই সাইকেল, বুট, শার্ট-প্যান্ট, শাড়ি-পেটিকোট, বেল্ট ও ব্যাগ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, ডিডিএলজি মাশরুবা ফেরদৌস। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমানের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভ‚মি) দীপারানী সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে আশাশুনিবিস্তারিত পড়ুন
আশাশুনি প্রেসক্লাবে যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আশাশুনিতে দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। সোমবার সকালে আশাশুনি প্রেসক্লাব হলরুমে যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি থানা অফিসার ইনচার্জ মমিনুর রহমান (পিপিএম)। পত্রিকার আশাশুনি উপজেলা প্রতিনিধি ও আশাশুনি প্রেসক্লাব সদস্য সোহরাব হোসেনের সভাপতিত্বে ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস.কে হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এস,এম আহসান হাবিব, সাবেক সভাপতি জি,এম মুজিবুর রহমান ও জি,এম আল ফারুক,বিস্তারিত পড়ুন
সাতক্ষীরার ছনকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়নের ছনকা চৌদালী পাড়ায় বিদ্যুৎ স্পৃষ্ঠ হয়ে এক কন্যা শিশুর করুন মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ১১ জুন রোববার রাত সাড়ে নয়টার সময়। নিহত শিশুর নাম রুবিনা খাতুন (১০)। তার বাবার নাম নেছার চৌদালি। সে ছনকা চৌদালী পরিবারের সদস্য। নিহতের স্বজনরা জানায় রোববার রাত নয়টার দিকে হঠাৎ ঝড়বৃষ্টি শুরু হলে শিশু রুবিনা তাদের ঘরের ভেতর টেলিভিশন এর জ্যাক ছাড়াতে বিদ্যুৎ এর বোর্ডে হাত দেয়। এসময় ওই বোর্ডবিস্তারিত পড়ুন

