সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে ৫ সরকারি প্রাথমিক বিদ্যলয়ে চুরি

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) প্রতিনিধি : যশোরের কেশবপুর উপজেলায় ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোরেরা বিদ্যালয়সমূহ থেকে সিলিং ফ্যান সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেছে।

কেশবপুর থানায় লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার ভোগতি নরেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যলয়ে ১৬ জানুয়ারি গভীর রাতে একদল সংঘবদ্ধ চোর বিদ্যলয়ের ক্লপসিক্যাল গেটের তালা ও শিক্ষকদের কার্যালয়-সহ সকল শ্রেণী কক্ষের দরজার তালা ভেঙ্গে ফেলে। চোরেরা বিদ্যালয় থেকে ৮টি সিলিং ফ্যান, ঘন্টা, পানি ওঠানো একটি মোটর, তোয়ালে, বই সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেছে। এব্যাপারে ভোগতি নরেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যলয়ে প্রধান শিক্ষক নুরুন্নাহার বাদি হয়ে কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম জানান, চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। যা তদন্তাধিন রয়েছে। তদন্তপূর্বক আইনানুগ বাবস্থা গ্রহণ করা হবে।

অপরদিকে উপজেলার শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলতাপোল মধ্যমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাউশলা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চাঁদডাঙ্গী শ্রীফলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুরূপ চুরি সংঘটিত হয়েছে। এখনে পর্যন্ত কোন চোর আটক হয়নি। যে কারণে উপজেলা ব্যাপী চুরি আতংক দেখা দিয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ

গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা চালিয়ে পাকা দেয়াল ভাঙচুর ও বিপুল পরিমাণবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী

খুলনার ডুমুরিয়া ও যশোরের কেশবপুর উপজেলার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া বুড়িভদ্রা নদীতেবিস্তারিত পড়ুন

  • যশোরে জামায়াত-বিএনপিসহ ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল
  • যশোরের ৬ আসনের মধ্যে তিনটিতেই বিএনপির প্রার্থী পরিবর্তন
  • ১৭ বছর পর কেশবপুরে শ্রাবণ : কেশবপুরে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা
  • কেশবপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তবিবুর এক সন্তানের জননীকে নিয়ে উধাও
  • যশোর-৬ এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার মাহমুদ হাসান
  • মালয়েশিয়ায় সড়ক দু*র্ঘ*ট*না*য় কলারোয়ার যুবকসহ নি*হ*ত-৩
  • কেশবপুরে ১০২ দলিত শিক্ষার্থী পেলো শিক্ষা উপকরণ
  • কেশবপুরের কণ্ঠশিল্পী উজ্জ্বল ব্যানার্জীর পিতার মৃত্যুতে গভীর শোক
  • কেশবপুরে জুলাই শহীদ দিবস পালিত
  • কেশবপুর হাসপাতালে ভ্যাকসিন নিয়ে হাজির মানবিক ইউএনও
  • মনিরামপুর মহাসড়কে পথচারীদের জন্য শ্যামল ছায়া পরিবেশ
  • মনিরামপুরে বাল্যবিবাহ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা