শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এই শীতে ফসল বাঁচানোর উপায় জানালো কৃষি অফিস

‘বাঘ কাঁপানো মাঘ’ মাসের তৃতীয় দিনে রাতের সার্বিক তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধি পেয়েছে। কেউ বলে, সেইরকম শীত! কেউ বলছে অন্যরকম শীত। আসলেই এবার শীতের মতিগতি ব্যতিক্রম। বিদায়ী ২০২৩ সালে টানা খরা-অনাবৃষ্টি ও উচ্চ তাপমাত্রার রেকর্ড ভেঙেছে। বছর ঘুরতে না ঘুরতেই গেল ডিসেম্বরের শেষ দিকে ও চলতি জানুয়ারি মাসের গোড়া থেকেই তাপমাত্রার পারদ মাইনাসের দিকে সর্ব-নিম্নগামী, কোথাও অস্বাভাবিক ঠাণ্ডায় থর থর করে কাঁপছে এবং শীতকষ্টে কাঁদছে মানুষ। থমকে গেছে পশুপাখি, প্রাণ-প্রকৃতি।

চিরচেনা ছয়টি ঋতুর দেশ বাংলাদেশে পৌষ-মাঘ ভর শীতকালে শীত পড়বে, ঝরবে কুয়াশা এটাই স্বাভাবিক। ঘন কুয়াশার কারণে সূর্যের আলো ও তেজ মাটিতে আসা অবধি নিস্তেজ দুর্বল হয়ে পড়ছে। কিন্তু আবহাওয়া অফিস বলছেন, এবারের শীত ব্যতিক্রমধর্মী। শৈত্যপ্রবাহের রাতের সর্বনিম্ন তাপমাত্রা ‘অস্বাভাবিক নীচে’ না নামলেও ঠাণ্ডার তীব্রতা ও অনুভূতি অস্বাভাবিক। এর ফলে শীতকষ্ট অসহনীয় হয়ে উঠেছে। টানা ঠাণ্ডায় ঘন কুয়াশা ও হিমেল হাওয়া ও বৈরী আবহাওয়ায় বিশেষ করে গরিব, দিনমজুর, অসহায়, গৃহহীন ভাসমান মানুষেরা খড়কুটো জ্বালিয়ে কোনমতে শীত নিবারণের চেষ্টা করছেন। তাদের রোজগার কমে গেছে। শীতবস্ত্র বিতরণ কিংবা দরিদ্র জনগোষ্ঠিার প্রতি সাহায্যের হাত বাড়ানোর উদ্যোগ তেমন চোখে পড়ে না। তাছাড়া সর্বত্র ঠাণ্ডাজনিত বিভিন্ন ধরনের রোগব্যাধির প্রকোপ বেড়েই চলেছে। হাসপাতাল-ক্লিনিকে নাজুক অবস্থা বিরাজ করছে।

অন্যদিকে, ঠাকুরগাঁওয়ে নয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস।দেশের উত্তরাঞ্চলে মৌসুমের চতুর্থ দফার শৈত্যপ্রবাহ বইতে শুরু করেছে। তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকলে আলু চাষের জন্য শঙ্কার। এ জেলায় সূর্য দেখা গেলেও ততটা উষ্ণতা ছড়াতে দেখা যায়নি।

তবে গতকাল ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক সিরাজুল ইসলাম সোনালী নিউজ কে বলেন, টানা শীতের কারণে কিছু কিছু এলাকায় বোরো ও আলু ক্ষেতের কিছুটা ক্ষতি হলেও দিনে রোদের কারণে ক্ষতিটা পুষিয়ে আনা সম্ভব হচ্ছে।

অপরদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ‘শৈত প্রবাহের জন্য বিশেষ কৃষি আবহাওয়া পরামর্শে’ বলা হয়েছে, শেষ রাত থেকে সকাল পর্যন্ত হাল্কা কুয়াশা থাকলে আলুর ‘নাবী ধ্বসা’ রোগ হতে পারে। গত সোমবার প্রকাশিত এ পরামর্শে বলা হয়েছে-এজন্য নিয়মিত আলুর ক্ষেতের দেখাশোনা করার পাশাপাশি রোগ দেখা দিলে অনুমোদিত বালাই নাশক দিতে হবে। এছাড়া কচুরিপানা ও খড়ের মত জিনিস দিয়ে আলুর জমিতে ‘মালচিং’ এর ব্যবস্থা করতেও পরামর্শ দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

মাঠপর্যায়ে খোঁজ নিয়ে দেখা গেছে, তীব্র শীত ও কুয়াশায় বোরের বীজতলা কোল্ড ইনজুরিতে আক্রান্ত হচ্ছে। এতে বীজতলার চারা হলুদ ও কিছুটা কালচে হওয়া শুরু করছে।

ঠাকুরগাঁও সদর উপজেলার খাদেমুল ইসলাম জানান, ৫ একর আলু কোল্ড ইনজুরিতে আক্রান্ত হয়েছে আমার। তিনি আরো বলেরদন ১৫ শতক জমিতে বীজতলা তৈরি করছেন। এর মধ্যে ৩ শতক জমির বীজতলা শীতের কারণে ক্ষতির মুখে পড়েছে। তার আশা রোদ ও আবহাওয়া ভালো হলেই খারাপের দিকে যাওয়া বীজতলা সতেজ হয়ে উঠবে। একই এলাকার কুদ্দুস আলী জানান, ৫ বিঘা জমির জন্য বোরের বীজতলা ফেলেছেন। তবে এখন যে আবহাওয়া তা নিয়ে চিন্তায় রয়েছেন। আশপাশের বীজতলা হলদে ও কালো হয়ে যাচ্ছে। অপর দিকে আলুর পাতা ক্ষতির হচ্ছে। ফলে ফন কম হওয়ার সম্ভাবনা দেখছি।

কৃষিবিদ ড.সিরাজুল ইসলাম জানান, চলতি মৌসুমে ঠাকুরগাঁও জেলায় ২৬হাজার ১৬৮ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এখন পর্যন্ত চাষ হয়েছে ২৭ হাজার ১০০ হেক্টর জমিতে।

একই রকম সংবাদ সমূহ

মিড ডে মিল পাবে প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিশু: জুবাইদা রহমান

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৭ সাল থেকে মিড ডে মিল বাবিস্তারিত পড়ুন

‘পতিত স্বৈরাচার’ আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের মাটিতে ‘পতিত স্বৈরাচার’ আর কখনও ফিরে আসতে পারবে না এবং ফ্যাসিবাদবিরোধীবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সাতক্ষীরায় সম্পন্ন

মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে সাতক্ষীরায়। খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিকবিস্তারিত পড়ুন

  • শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর
  • হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী
  • কর্মী প্রেরণে অনিয়মে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : আরিফুল হক চৌধুরী
  • দাড়ি-টুপি দেখলেই জঙ্গি ট্যাগ দেওয়া অপশক্তি দেশ ছেড়ে পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী
  • বিএনপির নামে চাঁদাবাজদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী
  • বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানো সরকারের ঐতিহাসিক উদ্যোগ
  • গণভোটের রায় মেনে নিলে জাতীয় ঐক্য তৈরি হবে: গোলাম পরওয়ার
  • ডিসেম্বরে চার উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী
  • মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • পলাতকরা দেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী
  • দেশের চাহিদা পূরণ করে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী
  • সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা