শুক্রবার, জুলাই ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

তালায় প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা

তালায় বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুন) বিকালে তালা প্রেসক্লাবে উক্ত তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ আমির হোসেন (মিঠু)। উক্ত তফসিল অনুযায়ী ১৫ জুন তালা প্রেসক্লাবে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। এছাড়া ১৬ জুন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ১৭ জুন সুজনশাহ সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে মনোনয়নপত্র সংগ্রহ, মনোনয়নপত্র দাখিল, মনোনয়নপত্র বাছাই ও বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ, আপিল দাখিল, আপিল নিষ্পত্তি,বিস্তারিত পড়ুন

তালায় তথ্য আপার ৮৩তম উঠান বৈঠক অনুষ্ঠিত

তালায় তথ্য আপার ৮৩তম উঠান বৈঠক অনুষ্ঠিত হয়ছে। বৃহস্পতিবার (১৫ জুন) সকালে তালার ইসলামকাটি ইউনিয়নের পালপাড়া গ্রামে এ বৈঠক অনুষ্ঠিত হয়। জাতীয় মহিলা সংস্থার তালা উপজেলা চেয়ারম্যান প্রভাষক সুতপা রাহার সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ি। তথ্য ও সেবা কর্মকর্তা সাথী রানী রায়ের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমনা শারমিন। অতিথিরা বৈঠকে আগত গ্রামীণ নারীদের স্বাস্থ্য, শিক্ষা, সরকারের উন্নয়নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সদর থানার নবাগত ওসিকে ইসলামী ব্যাংক হাসপাতাল ফুলেল শুভেচ্ছা

সাতক্ষীরা সদর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) জনাব মো. মহিদুল ইসলাম মহোদয়কে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লি. এর পক্ষ থেকে সু-স্বাগতম ও ফুলেল শুভেচছা জানানো হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুন) বিকাল ৫ টায় সদর থানার নবাগত অফিসার ইনচার্জ এর অফিসে গিয়ে সু-স্বাগতম ও ফুলেল শুভেচছা জানান ইসলামি ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিমিটেডের প্রশাসন ও হাসপাতাল ইনচার্জ মুহাম্মদ মাহবুবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন ইসলামি ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিমিটেডের হিসাব ইনচার্জ শেখবিস্তারিত পড়ুন

এইচএসসির ফরম পূরণ শুরু ৯ জুলাই

চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ আগামী ৯ জুলাই থেকে শুরু হচ্ছে। বিলম্ব ফি ছাড়া ১৬ জুলাই পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা হবে। আর ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে ফরম পূরণ করা যাবে ১৮ থেকে ২৩ জুলাই পর্যন্ত। অনলাইনে ফি জমা দেয়া যাবে ২৪ জুলাই পর্যন্ত। ফরম পূরণের জন্য সম্ভাব্য পরীক্ষার্থীর তালিকা আগামী ৫ জুলাই প্রকাশ করা হবে। আর আগামী ১৭ আগস্ট থেকে এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে। বৃহস্পতিবার এসব তথ্য জানিয়েবিস্তারিত পড়ুন

নড়াইলের এই মাঠে খেলে জাতীয় দলে সুযোগ পেয়েছি : মাশরাফি

যে মাঠ থেকে ক্রিকেট অঙ্গনে রাজত্ব করেছেন মাশরাফি বিন মর্তুজা। সেই খেলার মাঠ সংস্কার কাজের উদ্বোধন করলেন নিজেই। নিজের গড়ে ওঠা খেলার মাঠ সংস্কার করতে পেরে খুশি মাশরাফি বিন মর্তুজা। বৃহস্পতিবার (১৫ জুন) বেলা সাড়ে ১১টায় নড়াইল সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের খেলার মাঠ সংস্কার কাজের উদ্বোধন করে এসব কথা বলেন। মাশরাফি বিন মর্তুজা আরো বলেন, এই খেলার মাঠেই আমার ক্রিকেট খেলার হাতে খড়ি। অনেক স্মৃতি জড়িয়ে আছে এই মাঠকে ঘিরে। নড়াইলেরবিস্তারিত পড়ুন

আশাশুনি উপজেলা সমাজসেবা অফিসার শুদ্ধাচার পুরস্কার পাওয়ায় ফুলেল শুভেচ্ছা

রাষ্ট্রীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হয়েছেন আশাশুনি উপজেলা সমাজসেবা অফিসার মো. রফিকুল ইসলাম। ২০২২-২৩ অর্থ বছরে সারাদেশের ৪৯৫ টি উপজেলার মধ্যে শুদ্ধাচার পুরস্কারের জন্য তিনি মনোনীত হয়েছেন। এসময় সকলের প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। রাষ্ট্রীয় শুদ্ধাচার পুরস্কার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রবর্তিত সরকারি কর্মচারীদের পেশাগত দক্ষতা, সততা ইত্যাদির উপর ভিত্তি করে প্রদান করা একটি পুরস্কার। বৃহস্পতিবার (১৫ জুন) সকালে আশাশুনি উপজেলা সমাজসেবা কার্যালয়ের আশাশুনি উপজেলা এনজিও সমন্বয় ফোরামের পক্ষ থেকেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অগ্নিকাণ্ডে মা-বাবা হারানো ফাতিমার চিকিৎসায় ৫০ হাজার টাকা প্রদান

কলারোয়া উপজেলার চন্দনপুর গ্রামে বোন জামাইয়ের (ভগ্নিপতি) দেয়া আগুনে পুড়ে দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেন আব্দুল কাদের ও তার স্ত্রীর শারমিনা। বেচে যাওয়া একমাত্র এতিম কন্যার চিকিৎসার জন্য তার পরিবারের কাছে উপজেলা পরিষদের পক্ষ থেকে বৃহস্পতিবার নগদ ৫০,০০০/= হাজার টাকা প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের আমিনুল ইসলাম লাল্টু, চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ডালিম হোসেন, কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স.ম মোরশেদ আলী, শিশুর দাদা আহাদ আলী গাজী।বিস্তারিত পড়ুন

শিশুর সুরক্ষা ও অধিকার নিশ্চিত করতে নতুন আইন প্রণয়নের প্রতি গুরুত্বারোপ

গৃহকাজে নিয়োজিত শিশুর সুরক্ষা ও অধিকার নিশ্চিত করতে নতুন আইন প্রণয়নের প্রতি গুরুত্বারোপ করেছেন আইনপ্রণেতা ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা। তারা বলেছেন, বিদ্যমান আইনি কাঠামোর অধীনে গৃহকর্মীদের অধিকার সুরক্ষা সম্ভব নয়। তাই বিপুল সংখ্যক শিশু গৃহকর্মীকে শারীরিক, মানসিক, অর্থনৈতিক ও যৌন নিপীড়ন-নির্যাতন থেকে সুরক্ষা দেওয়ার লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে গৃহকর্মী সুরক্ষা আইন প্রণয়ন করা প্রয়োজন। বুধবার (১৪ জুন) জাতীয় সংসদ ভবনের পার্লামেন্ট মেম্বারস ক্লাবে আয়োজিত ‘গৃহকর্মে নিয়োজিত শিশুর সুরক্ষা ও অধিকার এবংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা জাসাসের ভারপ্রাপ্ত আহবায়ক হলেন শেখ জিল্লুর

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) সাতক্ষীরা জেলা শাখার ভারপ্রাপ্ত আহবায়কের দায়িত্ব পেয়েছেন শেখ জিল্লুর রহমান। ১২ জুন ২০২৩ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা(জাসাস) কেন্দ্রীয় কমিটির আহবায়ক হেলাল খান ও সদস্য সচিব জাকির হোসেন রোকন স্বাক্ষরিত এক পত্রে শেখ জিল্লুর রহমান কে ভারপ্রাপ্ত আহবায়কের দায়িত্ব প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

সাতক্ষীরা সদর থানার নবাগত ওসিকে বীরমুক্তিযোদ্ধাদের ফুলের শুভেচ্ছা

সাতক্ষীরা সদর থানার নবাগত অফিসার ইনচার্জ মো. মহিদুল ইসলামকে ফুলের শুভেচ্ছা জানিয়েছে সাতক্ষীরার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ। বুধবার (১৪ মে) বেলা সাড়ে ১১টায় সদর থানার নবাগত অফিসার ইনচার্জ এর অফিসে গিয়ে ফুলের শুভেচ্ছা জানান বীর মুক্তিযোদ্ধারা। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বিএম আব্দুর রাজ্জাক, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. হাসান-উজ-জামান, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মো. আব্দুল বারী, বীর মুক্তিযোদ্ধা মো. আবু মুসা, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মোমেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা কাজীবিস্তারিত পড়ুন