রবিবার, নভেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সিটি কলেজের নতুন সভাপতির সংবাদ সম্মেলন

আবু সাঈদ : সাতক্ষীরা সিটি কলেজে দায়িত্ব গ্রহণের পর বিভ্রান্তির জবাবে সংবাদ সম্মেলন করলেন কলেজ পরিচালনা পরিষদ এর নতুন সভাপতি ও আগরদাড়ী ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন মিলন।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা সিটি কলেজ সম্মেলন কক্ষে সভাপতির দায়িত্ব গ্রহণ করেন এবং অত্র কলেজের শিক্ষক ও কর্মচারীসহ শিক্ষার্থীরা সভাপতিকে ফুল দিয়ে বরণ করে নেয়। এর পর সভাপতি কবির হোসেন মিলন ও কমিটির সদস্য তাপস কুমার আচার্য কলেজের শিক্ষক ও কর্মচারিদের শুভেচ্ছা বিনিময় ও কলেজের শিক্ষার মানসহ সুন্দর পরিবেশ তৈরী করার প্রত‍্যয় নিয়ে অত্র কলেজের ভাইচ প্রিন্সিপল এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরে সাতক্ষীরা সিটি কলেজে সভাপতি পদে আসীন হওয়া নিয়ে সমালোচনার বিষয়ে সাংবাদিকদের উপস্থিতিতে তিনি এই সংবাদ সম্মেলন করেন।

এসময় সংবাদ সম্মেলনে কবির হোসেন মিলন বলেন, ২০০৮ সালে তার পিতা এই কলেজে চাকুরিরত অবস্থায় মারা যান। এরপর সেই স্থানে মাস্টাররোলে তাকে নিয়োগ দেয়া হয়। ২০২১ সালে তিনি আগরদাড়ি ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন।

কবির হোসেন মিলন অভিযোগ করে বলেন, একটি পত্রিকায় রিপোর্ট করেছে তিনি কর্মরত অবস্থায় কলেজটির সভাপতি হয়েছেন যা সম্পূর্ণ মিথ্যা। কারন গত ৯ জানুয়ারি তিনি কলেজটির অফিস সহকারী পদ থেকে ইস্তফা দিয়েছেন। এসময় তিনি এর স্বপক্ষে কাগজপত্র দেখান সাংবাদিকদের । দুটি প্রতিষ্ঠান থেকে বেতন তোলা আইনগতভাবে সিদ্ধ হলেও একটি কুচক্রমহল ও গুটি কয়েক ব‍্যাক্তি তা না জেনে ভুলভাল প্রচার করছে এবং সমাজে মিথ্যাচার করছে। প্রমানস্বরুপ এর স্বপক্ষেও বেতন বইয়ের রশিদ দেখিয়ে তিনি বলেন, ২০২১ সালের অক্টোবর মাসের পর থেকে তিনি কোন বেতন তোলেননি। পরে কলেজ কর্তৃপক্ষের পরামর্শে তিনি ওই টাকা উত্তোলন করে ইউনিয়ন পরিষদের একাউন্টে জমা দেন এবং তা দিয়ে দুঃস্থ মানুষদের সাহায্য করেন।

একটি পক্ষ তার সভাপতি পদ রুখতে বিভিন্ন অপপ্রচার ও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা সাংবাদিক সহ সকলের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করছে। এতদিন যারা কলেজের টাকা লুটেপুটে খেয়েছে মুখোশ উন্মোচনের ভয়ে তাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে।

সদ্য দায়িত্বভার গ্রহণ করা সভাপতি কবির হোসেন মিলন বলেন, সাতক্ষীরা সিটি কলেজে সকল দূর্নীতি বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে। শিক্ষার মান উন্নয়নে কাজ করাহবে বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, সাতক্ষীরা সিটি কলেজে সভাপতির পদ নিয়ে সোশ‍্যাল মিডিয়ায় নানা ধরনের মন্তব্য করছেন কুচক্রমহল । এরই জের ধরে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন এর মাধ্যমে বিষয়টি পরিষ্কার করেছেন নতুন সভাপতি চেয়ারম্যান কবির হোসেন মিলন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় আব্দুর রাজ্জাকের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরা সদরের মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মরহুম আব্দুর রাজ্জাকের স্মরণে একবিস্তারিত পড়ুন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি

ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরা সরকারিবিস্তারিত পড়ুন

  • শহীদ প্রেসিডেন্ট জিয়া বেঁচে থাকবেন কোটি মানুষের প্রাণে : প্রধান শিক্ষক মমিনুর
  • সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
  • জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাতক্ষীরা সরকারি হাইস্কুলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরার ডিবি গার্লস হাইস্কুলে ‘ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত
  • সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ
  • সাতক্ষীরার আলিপুর গার্লস হাইস্কুলে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত
  • সাতক্ষীরায় ১ কোটি ৩৯ লাখ টাকার হেরোইন ও মাদক তৈরির কাঁচামাল জব্দ
  • সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • সাতক্ষীরায় ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুরস্কার বিতরণী
  • সাতক্ষীরার সাত উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান
  • দিনভর ভোমরা ইউনিয়ন ঘুরে মানুষের খোঁজখবর নিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরায় জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত