বৃহস্পতিবার, জুলাই ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

ঈদের পর রোড মার্চ কর্মসূচি ঘোষণা করল গণতন্ত্র মঞ্চ

ঈদের পর ১৯ থেকে ২১ জুলাই ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে রোড মার্চ কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ। আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিদ্যুতের লোডশেডিং ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানোর প্রতিবাদে সচিবালয় বিক্ষোভ কর্মসূচির আগে সংক্ষিপ্ত সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। আজ জাতীয় প্রেসক্লাবের সামনে দুপুর ১২টায় গণতন্ত্র মঞ্চের নেতা-কর্মীরা সমবেত হয়। সমাবেশের পর দুপুর ১টায় মিছিল নিয়ে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা তিন শতাধিক নেতাকর্মী নিয়ে তোপখানা রোড, পুরানাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুপুরে বিয়ে, রাতে আত্মহত্যা নববধূর

কলারোয়া উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়নে বিয়ের কয়েক ঘণ্টা পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক নববধূ। সোমবার (১৯ জুন) কলারোয়া থানার উপ-পরিদর্শক (এসআই) অনীল মুখার্জি এ তথ্য নিশ্চিত করেছেন। রবিবার (১৮ জুন) রাতে ওই ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। আত্মহননকারী নববধূ রঘুনাথপুর গ্রামের আমির আলীর মেয়ে ঊষা খাতুন (২০)। তার স্বামী হলেন কলারোয়া পৌর সদরের ঝিকরা গ্রামের আব্দুল ওয়াহেদ আলীর ছেলে সুমন। উপ-পরিদর্শক (এসআই) অনীলবিস্তারিত পড়ুন

বাংলাদেশ প্রেসক্লাব যশোর জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা

বাংলাদেশ প্রেসক্লাব যশোর জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতির নির্দেশক্রমে যশোর পানি উন্নয়ন বোর্ডের পাশে অস্থায়ী কার্যালয়ে ১৭জুন শনিবার বিকালে বাংলাদেশ প্রেসক্লাব যশোর জেলা শাখার সাভাপতি মতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাব যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক আমিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব যশোর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সভাপতি সদর উপজেলা শাখার কেএম নুরুল আমিন অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন সভাপতি কেশবপুর উপজেলা আবুবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যু, লাশ আনতে পরিবারের আকুতি

কলারোয়ার সোনাবাড়ীয়া ইউনিয়নের মাদরা গ্রামের রফিকুল ইসলামের ছেলে মালয়েশিয়া প্রবাসী সিরাজুল ইসলাম (২৪) মারা গেছেন। গত ১২ জুন বাংলাদেশ সময় বেলা ১২টার দিকে কনস্ট্রাকশনের কাজের সময় ৩ তলা বিল্ডিং থেকে পড়ে তিনি মারাত্মকভাবে মাথায় আঘাতপ্রাপ্ত হোন। এসময় তার সহকর্মীরা পাশ্ববর্তী একটি সরকারি হাসপাতালে (বন্দর মহারানী, দিরাজা) ভর্তি করেন। এরপর রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতের মেঝো ভাই মালয়েশিয়া প্রবাসী মফিজুল ইসলাম কলারোয়া নিউজকে বলেন, ‍”আমার ছোট ভাইকে হাসপাতালেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় রাস্তার উপর বিদ্যুতের খুঁটি রেখে সড়কের কাপেটিং

সাতক্ষীরার কলারোয়ায় পল্লী বিদ্যুৎ সমিতির দায়িত্বহীনতার অভাবে রাস্তার মাঝে বিদ্যুতের খুটি রেখে কলারোয়া টু খোরদো সড়কে কার্পেটিং এর কাজ সম্পন্ন করা হয়েছে। গতকাল ( ১৭ই জুন) শনিবার সরজমিনে এমননি অবস্থা দেখা গেছে খোরদো সড়কের বাজার সংলগ্ন ইয়ারআলী মোড়স্থ রাস্তার উপর উচ্চ ভোল্টজের বিদ্যুৎ লাইনের ১১টি খুটি রাস্তার মধ্যে রেখেই রাস্তার সাইড বাড়ানো বা প্রশস্তকরণের কাজ সম্পন্ন হয়। এর আগে মহামারী করোনা ভাইরাসের সময় খুটিগুলোকে ঘিরে রাস্তার প্রশস্তকরণের খোড়াখুড়ি ইট, বালু, খোয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে সখিপুরের জয়লাভ

শুক্রবার (১৮ই জুন) বিকেলে স্থানীয় হাইস্কুল ফুটবল মাঠে সোনামাটি যুবসংঘ আয়োজিত, আট দলীয় ফুটবল টুর্নামেন্টে সখিপুর বনাম ঘোনা ফুটবল একাদশের মধ্যে খেলা শুরুর ১২ মিনিটে সখিপুর গোল করে দলকে এগিয়ে নিয়ে বিরতিতে যায়। বিরতির পর আর কোন গোল না হওয়ায় ১-০ গোলে সখিপুর জয়লাভ করে। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন, তোতা মিয়া তাকে সহযোগিতা করেন আশিকুর রহমান আশিক ও রাশিদুল ইসলাম। বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।

সাতক্ষীরা পৌরসভা কর্মচারীদের বকেয়াসহ নিয়মিত বেতন ভাতার দাবি

সাতক্ষীরা পৌর সভার পানি সরবরাহ শাখার কর্মচারীদের বকেয়াসহ নিয়মিত বেতন ভাতার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১৮ জুন সকাল ১০ টায় সাতক্ষীরা পৌরসভার পানি সরবরাহ শাখার কর্মকর্তা কর্মচারীবৃন্দের আয়োজনে পৌর সভার মূল ফটকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে পৌর ওয়াটার সুপার মো. সেলিম সরোয়ার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন হিসাব রক্ষক মো. রায়হানুল ইসলাম, পাম্প চালক মো. নুরুল ইসলাম, একে এম শহীদুল ইসলাম, মো. আব্দুল কুদ্দুস, মো. মনিরুজ্জামান, মো. আবুল কালাম, মো.বিস্তারিত পড়ুন

বেনাপোল পৌর নির্বাচনে ৭৪জন প্রার্থীর মনোনয়ন দাখিল

যশোরের বেনাপোল পৌর সভার নির্বাচনে মেয়র পদে ৪ জনসহ মোট ৭৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ১৮ জুন বিকাল ৪ টা পর্যন্ত মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় ছিলো। আগামী ১৭ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে। শার্শা উপজেলা নির্বাচন কর্মকর্তা সৌমেন বিশ্বাস ছন্দ জানান, এ পৌরসভার নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ৫৩ জন ও সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর পদে ১৭ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মেয়র পদেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রিমিয়ার ছাত্র সংঘের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন

কলারোয়ায় ঐতিহ্যবাহী সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রিমিয়ার ছাত্র সংঘের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী-২৩’ উৎযাপিত হয়েছে। বৃহস্পতিবার(১৫ জুন) দিবসটি উৎযাপনে পতাকা উত্তোলন, আলোচনা সভা, বর্ণাঢ্য র‍্যালি ও কেক কাটা হয়। “সুন্দর সমাজ বির্ণিমানে তরুনরা হবে আলোর দিশারী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কলারোয়া পাবলিক ইনস্টিটিউট চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি আফজাল ফোয়াদ অভি। সংঘের সাধারন সম্পাদক ইমদাদুল হক মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পাবলিক ইনস্টিটিউটের সভাপতিবিস্তারিত পড়ুন

তালায় দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক মৌলিক প্রশিক্ষণ

তালা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে জরুরি সাড়াদান পদ্ধতি শক্তিশালীকরণের পক্ষে দুর্যোগ ব্যাবস্থাপনা বিষয়ক দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুন) শিল্পকলা একাডেমী হলরুমে উপজেলা প্রশাসন আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে এ মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মুল প্রশিক্ষণ ছিলেন ডিজাস্টার ম্যানেজমেন্ট ঢাকা এর প্রোগ্রাম কর্মকর্তা প্রবীর কুমার দাশ। তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎবিস্তারিত পড়ুন