শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোল কাস্টমসে ৬ মাাসে রাজস্ব ঘাটতি ৩২৮ কোটি টাকা

বেনাপোল প্রতিনিধি : বৈশ্বিক মন্দা আর হরতাল-অবরোধের বিরুপ প্রভাবে চলতি অর্থবছরের গেল ৬ মাসে (জুলাই-ডিসেম্বর) বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব ঘাটতি হয়েছে ৩২৭ কোটি ৯২ লাখ টাকা। এসময় আমদানি কমেছে গত অর্থবছরের একই সময়ের চাইতে ১ লাখ ৬৫ হাজার ৩৯০ মেট্রিক টন বিভিন্ন ধরনের পণ্য। ব্যবসায়ীরা বলছেন, ডলারের দামের উর্ধ্বগতিতে কোন ভাবে নিয়ন্ত্রনে না আসায় আমদানিকারকেরা লোকশানের আশঙ্কায় অনেকে বাধ্য হয়ে আমদানি বন্ধ রেখেছে। দ্রুত সংকট না কাটলে বছর শেষে আমদানির পরিমান আরো কমে বড় ধরনের রাজস্ব ঘাটতির কবলে পড়তে হতে পারে। তবে এক শ্রেনীর ব্যবসায়ীরা মনে করেন দূর্নীতিবাজ কিছু আমদানিকারকেরা সিঅ্যান্ডএফ ব্যবসায়ীদের সহযোগীতা নিয়ে বিভিন্ন পরিচয়ে শুল্কফাঁকিতে অব্যহত থাকায় গত ১২ থেকে ১৩ বছর ধরে বেনাপোল কাস্টমসে রাজস্ব আদায়ে বড় ধরনের ঘাটতি হয়ে আসছে।

কাস্টমস সুত্রে জানায়, ভারত থেকে যেসব পণ্য আমদানি হয় তার উপর প্রতিমাসে নিদিষ্ট পরিমানে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারন করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২০২৩-২৪ অর্থবছরের গেল ৬ মাসে (জুলাই-ডিসেম্বর) বেনাপোল কাস্টমসে এ লক্ষ্যমাত্রার পরিমান ছিল ৩ হাজার ১০৫ কোটি টাকা।কিন্তু আদায় হয়েছে ২ হাজার ৭৭৭ কোটি ৯ লাখ টাকা। এখানে লক্ষ্যমাত্রার চেয়ে কম আদায় হয়েছে ৩২৭ কোটি ৯১ লাখ টাকা। এসময় ভারত থেকে পণ্য আমদানি হয়েছে ৮ লাখ ২৪ হাজার ১২৩ মেট্রিক টন বিভিন্ন ধরনের পণ্য। এর আগে ২০২২-২৩ অর্থ বছরের একই সময়ে (জুলায়-ডিসেম্বর) রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ৯৩৯ কোটি টাকা। সে সময় আদায় হয়েছিল ২ হাজার ৬৩২ কোটি ১ লাখ টাকা। এখানে লক্ষ্যমাত্রার চেয়ে ঘাটতি ছিল ৩০৬ কোটি ৯৯ লাখ টাকা। এসময় আমদানির পরিমান ছিল ৯ লাখ ৮৯ হাজার ৫১৩ মেট্রিক টন পণ্য। ২০২২-২৩ অর্থ বছরের ৬ মাসের তুলনায় ২০২৩-২৪ অর্থ বছরে এখানে আমদানি কমেছে ১ লাখ ৬৫ হাজার ৩৯০ মেট্রিন টন পণ্য এবং রাজস্ব ঘাটতি ২১ কোটি ৯১ লাখ টাকা।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের আন্তর্জার্তিক বিষয়ক সম্পাদক সুলতান মাহামুদ বিপুল জানান, বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধ আর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের খেসারত দিতে হচ্ছে বাংলাদেশকেও। খাদ্য দ্রবসহ শিল্প, কলকারখানার কাঁচামাল ও মেশিনারিজ দ্রব্য আমদানি করতে চাহিদা ডলারের মেটাতে হয় বাংলাদেশকে। কিন্তু বৈশ্বিক মন্দায় ডলারের দাম ঊর্ধ্বগতি আর সংকটের কারণ দেখিয়ে বাণিজ্যিক ব্যাংকগুলো কয়েক মাস ধরে এলসির সংখ্যা কমিয়েছেন। এতে আমদানি কমায় দেখা গেছে রাজস্ব ঘাটতি। তবে আমরা আশাবাদি অর্থবছর শেষে এ সংকট মোকাবেলা করে বানিজ্য পরিস্থিতি স্বাভাবিক হবে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের কাস্টমস বিষয়ক সম্পাদক আব্দুল লতিফ জানান, বেনাপোল বন্দর দিয়ে আমদানি কমেছে ৩০ শতাংশ। দ্রুত এ সংকট কাটাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে বিপুল পরিমানে বানিজ্য ও রাজস্ব ঘাটতির মুখে পড়তে হতে পারে।
এদিকে সাধারন সিঅ্যান্ডএফ কয়েকজন ব্যবসায়ী জানান, আমদানি যোগ্য অনেক পণ্যয় এখন বেনাপোল চেকপোষ্ট কাস্টমস হয়ে কাস্টমসের সহযোগীতায় শুল্কফাকিঁ দিয়ে দেশে প্রবেশ করছে। এতে ও অনেকটা রাজস্ব ঘাটতি বাড়ার কারণ হয়ে দাড়িয়েছে।

বেনাপোল আমদানি-রফতানি সমিতির সহ-সভাপতি আমিনুল হক জানান, বৈশ্বিক মন্দায় ডলার সংকটের কারক দেখিয়ে ব্যাংকগুলো ডলার দাম অযৌতিক বাড়ানোয় এলসি খুলতে পারছিনা। সরকারের নির্ধারিত ডলার রেট থাকলেও বর্তামানে ১০০ ডলারের বিপরীতে ব্যাংক ১২৫ থেকে ১২৮ টাকা পর্যন্ত কাটছে। এর বিরূপ প্রভাবে দেশে শিল্পকলকারখানায় উৎপাদন ব্যহত ও আমদানি পণ্যের মূল্য লাগামহীন ভাবে বাড়ার আশঙ্কা বাড়ছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কাজীরহাট কলেজের ভর্তি অনুমোদন দিয়েছিলেন তৎকালীন কলেজ পরিদর্শক প্রফেসর আবু নসর

সাতক্ষীরার কলারোয়ার কাজিরহাট কলেজে হঠাৎ যশোর শিক্ষা বোর্ডের সাবেক কলেজ পরিদর্শক অবসরপ্রাপ্তবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, বর্জ্য ব্যবস্থাপনায় জমি পরিদর্শন

ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় সাতক্ষীরার কলারোয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।বিস্তারিত পড়ুন

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সাতক্ষীরার কলারোয়ায় বিশাল শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন।। সভাপতি-সালাম, সম্পাদক বাকী বিল্লাহ, সাংগঠনিক আলিম
  • কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”
  • কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন
  • ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা