বৃহস্পতিবার, জুলাই ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ায় মসলার দামে স্বস্তি নেই, বেড়েছে কাঁচা মরিচের ঝাঁজ

বাজারে শাকসবজি, কাঁচা মরিচ, চিনি, আটা-ময়দা, ডাল, ভোজ্যতেলসহ একাধিক পণ্যের দাম বাড়তি। এর মধ্যে সব ধরনের মসলার দাম নতুন করে বেড়েছে। পাশাপাশি সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচ, চাল, চিনি ও গুঁড়াদুধের দাম আরেক দফা বেড়েছে। বাজারে পণ্য কিনতে এসে ক্রেতাদের যেন নাভিশ্বাস। শনিবার (২৪ জুন) কলারোয়া পৌরসদরের বাজার ঘুরে এসব তথ্য জানা গেছে। বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, হঠাৎ করে কাচা মরিচ প্রতি কেজি ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দেশিবিস্তারিত পড়ুন

জুলাই থেকে ভারতের সঙ্গে রুপিতে লেনদেন

বিশ্বের সব দেশের সঙ্গে বাংলাদেশ এত দিন ডলারেই দ্বিপক্ষীয় বাণিজ্য করে আসছে। ব্যতিক্রমের মধ্যে যেমন চীনা মুদ্রা ইউয়ানে বাংলাদেশি ব্যবসায়ীরা ঋণপত্র (এলসি) খুলতে পারেন। ভারত অবশ্য ডলারের পাশাপাশি নিজস্ব মুদ্রা রুপিতে অনেক দেশের সঙ্গে বাণিজ্য শুরু করেছে আগেই। তবে দেশটি প্রথমবারের মতো বাংলাদেশের সঙ্গে শুরু করতে যাচ্ছে রুপিতে দ্বিপক্ষীয় বাণিজ্য। ভারতের সঙ্গে কারেন্সি সোয়াপ ব্যবস্থা বা নিজস্ব মুদ্রা বিনিময়ের মাধ্যমে উভয় দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য করার আলাপ চলছে প্রায় এক দশক ধরে।বিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া সমাজকল্যাণ সংস্থা এবারও আয়োজন করেছে “কৃষকের ঈদ আনন্দ”

গ্রাম বাংলার খেটে খাওয়া মানুষের ঈদের আনন্দটা একধাপ বাড়িয়ে এবারও ঈদুল আজহায় “কৃষকের ঈদ আনন্দ” অনুষ্ঠানের আয়োজন করেছে কলারোয়ার উপজেলার সোনাবাড়ীয়া সমাজকল্যাণ সংস্থা। উত্তর সোনাবাড়ীয়া প্রাইমারী স্কুল মাঠে ১ জুলাই ২০২৩ (শনিবার) “কৃষকের ঈদ আনন্দ” অনুষ্ঠানের আয়োজন করেছে সংস্থাটি।

দেশগ্রাম মিডিয়া সেন্টারের কেন্দ্রীয় অফিস ও দেশগ্রাম পোস্ট ডটকম এর উদ্বোধন

দেশগ্রাম মিডিয়া সেন্টারের কেন্দ্রীয় কার্যালয় এবং দেশগ্রাম পোস্ট ডট কম এর উদ্বোধন গতকাল ১৮ জুন রাজধানী ঢাকার ৪৫ পশ্চিম হাজীপাড়া (২য় তলা), মালিবাগ চৌধুরীপাড়া, হাতিরঝিলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রখ্যাত অভিনেতা এবং অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন। দেশগ্রাম মিডিয়া সেন্টারের চেয়ারম্যান মোস্তফা কামাল মাহ্দীর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন এবং বিজ্ঞানভিত্তিক আলোচক পীরজাদা আল্লামা খন্দকার শহীদুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী, সংগঠক,সমাজসেবক,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মহিলা অধিদপ্তর ও ব্রেকিং দ‍্য সাইলেন্স আয়োজনে দক্ষতা কর্মশালা

ব্রেকিং দ‍্য সাইলেন্স ও সাতক্ষীরা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সোমবার বিকালে ব্রেকিং দ‍্য সাইলেন্স অফিসে দক্ষতা উন্নয়নমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় কিশোর কিশোরী ক্লাবের জেন্ডার প্রোমোটার ,আবৃত্তি শিক্ষক, সংগীত শিক্ষক,সুপারভাইজারসহ সাতক্ষীরা সদরের ১৪টি ইউনিয়ন ও পৌরসভার কিশোর কিশোরী ক্লাবের সদস্য উপস্থিত ছিলেন। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় শিশুর সুরক্ষা এবং বাল্যবিবাহ প্রতিরোধে অনলাইন মাধ্যমে শপথ গ্রহণ প্রক্রিয়ায় কিশোর কিশোরীদের সম্পৃক্ত তা নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ সাকিবুর রহমান বাবলা জেলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সদর হাসপাতাল স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভা

সাতক্ষীরা জেলা সদর হাসপাতাল স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জুন) বেলা ১১টায় সদর হাসপাতালের কনফারেন্স রুমে সিভিল সার্জন কাম-তত্ত্বাবধায়কের কার্যালয়ের আয়োজনে সদর হাসপাতাল স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “সদর হাসপাতালের স্বাস্থ্য সেবার মান উন্নয়নে চিকিৎকদের আরো বেশি আন্তরিক হতে হবে। সাতক্ষীরা জেলা সদর হাসপাতাল স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা কমিটির সভা প্রতিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শ্রদ্ধা ও ভালোবাসায় স.ম আলাউদ্দীনের ২৮তম শাহাদাত বার্ষিকী

বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হয়েছে দৈনিক পত্রদূত সম্পাদক, বিশিষ্ঠ আওয়ামী লীগ নেতা, বীর মুক্তিযোদ্ধা স. ম আলাউদ্দীনের ২৮তম শাহাদাত বার্ষিকী। দিবসটি উপলক্ষে সকালে বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পাটকেলঘাটা থানার মিঠাবাড়ি গ্রামে মরহুমের কবরে শ্রদ্ধা জানানো হয়। এ সময় স. ম আলাউদ্দীনের রুহের মাগফিরাত কামনা করে কবর জিয়ারত, দোয়া ও মোনাজাত করা হয়। পুস্পস্তবক অর্পণকারী সংগঠন সমূহের মধ্যে জেলা আওয়ামী লীগ,জেলা নাগরিক কমিটি,প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ও বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়বিস্তারিত পড়ুন

নড়াইলে ডিবি ও সদর থানা পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ১০

নড়াইলে ডিবি ও সদর থানা পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার দশজন। নড়াইল সদর থানা পুলিশের অভিযানে সোমবার (১৯ জুন) মাদক মামলায় ২ জন, সাজা পরোয়ানাভুক্ত ১জন ও পরোয়ানাভুক্ত ৫ জন সহ সর্বমোট ৮ জন আসামীকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরদিকে ডিবি পুলিশের অভিযানে ৭৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার দুইজন। নড়াইল ডিবি পুলিশ মাদক ব্যবসায়ের সাথে সংশ্লিষ্ট হাবিবুর রহমান নূর ও তামিম শেখ নামের দুই যুবককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত হাবিবুর রহমানবিস্তারিত পড়ুন

নিবন্ধন পেল বাংলাদেশ জাসদ, প্রতীক মোটরগাড়ি

নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেল বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদ। দলটি প্রতীক হিসেবে পেয়েছে মোটর গাড়ি। এ নিয়ে ইসিতে নিবন্ধিত দলের সংখ্যা দাঁড়াল ৪২টি। সোমবার (১৯ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন ইসির যুগ্ম সচিব মো. আবদুল বাতেন। তিনি বলেন, ইসি সচিব মো. জাহাংগীর আলমের রোববার (১৮ জুন) স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী দলটি নিবন্ধন পেয়েছে। জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ভেঙে দলটির একাংশের নেতারা বাংলাদেশ জাসদ গঠন করেন। দলটিরবিস্তারিত পড়ুন

ঈদের আগে চিনির দাম কেজিতে ২৫ টাকা বাড়াতে চিঠি

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে চিনির দাম বাড়াতে চিঠি দিয়েছে মিল মালিকরা। এ দফায় চিনির দাম কেজিতে সর্বোচ্চ ২৫ টাকা বাড়াতে চান মিলমালিকরা। সোমবার (১৯ জুন) বাণিজ্য মন্ত্রণালয়ে একটি চিঠি দিয়েছে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন।বাণিজ্য সচিব বরাবর ওই চিঠি পাঠানো হয়েছে। বর্তমানে প্রতিকেজি খোলা চিনি ১২০ টাকা এবং প্যাকেট চিনি ১২৫ টাকা নির্ধারিত আছে। তবে সরকার নির্ধারিত এই দাম ব্যবসায়ীরা মানছেন না। বাজারে প্রতিকেজি চিনি ১৩৫ টাকা থেকে ১৪০ টাকার মধ্যেইবিস্তারিত পড়ুন