বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নিজেকে প্রধানমন্ত্রীর চতুর্থ ভাই দাবি করলেন শাজাহান ওমর

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীরউত্তম বলেছেন, ‘আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চতুর্থ ভাই। তার তিন ভাই শেখ কামাল, শেখ জামাল এবং শেখ রাসেল ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহীদ হয়েছেন। সে কারণে প্রধানমন্ত্রী আমাকে চতুর্থ ভাই হিসেবে গ্রহণ করেছেন।’

সোমবার (২২ জানুয়ারি) ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদ আয়োজিত বিজয় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহজাহান ওমর বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিন ভাই শেখ কামাল, শেখ জামাল এবং শেখ রাসেল ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহীদ হয়েছেন। তাই তিনি আমাকে তার চতুর্থ ভাই হিসেবে গ্রহণ করেছেন। এ কারণে আমি তার দল থেকে নির্বাচন করে বিজয়ী হয়েছি।

তিনি বলেন, ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনকে আমি ভালো রাখতে চাই এবং ভালো কিছু করতে চাই। এ অঞ্চল আমার পরিচিত, আমি সবাইকে চিনি এবং জানি। আমি কোনো কিছু ভাগাভাগির মধ্যে নেই। মহান মুক্তিযুদ্ধের সময় থেকে এ এলাকায় আমি আসা-যাওয়া করি, কাজেই আমি নবনির্বাচিত নই।

এদিন বেলা ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে ১২টায় সংবর্ধনায় অংশ নেন শাহজাহান ওমর। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি ।

একই রকম সংবাদ সমূহ

সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা

গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার পাঁচ বছর দায়িত্বে থাকবে, এটি মেনে নিয়েই রাজনীতি করাবিস্তারিত পড়ুন

রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের

আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রীবিস্তারিত পড়ুন

লংমার্চে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে বিএনপি হাত গুটিয়ে থাকবে না: রিজভী

লংমার্চ কর্মসূচিকে কেন্দ্র করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে বিএনপি তা মেনেবিস্তারিত পড়ুন

  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • আওয়ামী লীগের দোসররা নাশকতার পথ বেছে নিয়েছে: রেল প্রতিমন্ত্রী
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • নতুন সংবিধানের মধ্যে যাওয়ার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আদালতে জামিননামা জমা দিলেন এমপি গাজী নজরুল
  • বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী