সোমবার, আগস্ট ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে শিক্ষকরা যে আন্দোলন করছে তা পরীক্ষা-নিরীক্ষা ছাড়া এ মুহূর্ত্বে বাস্তবায়ন সম্ভব নয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মঙ্গলবার (১৩ জুন) সকালে চট্টগ্রামের আগ্রাবাদের একটি হোটেলে তথ্যপ্রযুক্তির সর্বশেষ স্কিল ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান কোডার্স ট্রাস্টের ক্যাম্পাস উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন শিক্ষামন্ত্রী। ডা. দীপু মনি বলেন, ‘মাধ্যমিক শিক্ষা সরকারীকরণ হলে শিক্ষার মান বাড়বে এমন নিশ্চয়তা পেলে ভবিষ্যতে সরকার সামর্থ্য অনুযায়ী জাতীয়করণের চিন্তা করবে।’ শিক্ষামন্ত্রী বলেন, ‘মাধ্যমিক শিক্ষায় বিশাল অংশ বেসরকারি।বিস্তারিত পড়ুন

৬৫ হাজার টন কয়লা নিয়ে মাতারবাড়ীতে ভিড়ল জাহাজ

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের জেটিতে ৬৪ হাজার ৭৭০ টন কয়লা নিয়ে নোঙ্গর করলো বিশালাকার একটি জাহাজ। এটি দেশের কোনো বন্দরে ভেড়া এ যাবতকালের সবচেয়ে বড় জাহাজগুলোর একটি। পানামার পতাকাবাহী ‘এমভি জিসিএল পারাডিপ’ নামের জাহাজটি ইন্দোনেশিয়ার তারাহান বন্দর থেকে ছেড়ে এসে বুধবার (১৪ জুন) সকাল ৯টা ৪০ মিনিটে তাপবিদ্যুৎকেন্দ্রের কয়লা জেটিতে ভিড়েছে। কয়লা নিয়ে আসা জাহাজটি লম্বায় ২২৯ দশমিক ৯৯ মিটার। এর আগেও গত মাসে একই পরিমাপের জাহাজ মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লাবিস্তারিত পড়ুন

এবার চাহিদার চেয়ে ২১ লাখ বেশি কোরবানির পশু : প্রাণিসম্পদ মন্ত্রী

এ বছর কোরবানির পশুর সম্ভাব্য চাহিদা এক কোটি তিন লাখ ৯৪ হাজার ৭৩৯টি। সে হিসেবে এ বছর ২১ লাখ ৪১ হাজার ৫৯৪টি পশু বেশি আছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। বুধবার (১৪ জুন) সচিবালয়ে আসন্ন ঈদুল আযহা ২০২৩ উপলক্ষে কোরবানির পশুর চাহিদা নিরূপণ, সরবরাহ এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে কোরবানির পশুর অবাধ পরিবহন নিশ্চিত করা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে তিনি এ কথা জানান। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীবিস্তারিত পড়ুন

দেশের কোটিপতির সংখ্যা বেড়েছে

দেশের ব্যাংকগুলোতে ক্রমাগতই বাড়ছে কোটি টাকার হিসাবের সংখ্যা। সর্বশেষ তথ্য অনুযায়ী, ব্যাংকগুলোতে কমপক্ষে এক কোটি টাকা বা এর চেয়ে বেশি অর্থ রয়েছে এমন হিসাবের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ১০ হাজার। মঙ্গলবার (১৩ জুন) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের ২০২৩ সালের মার্চ ভিত্তিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ২০২৩ সালের মার্চ পর্যন্ত ব্যাংক খাতে মোট আমানতকারীর সংখ্যা দাঁড়ায় ১৪ কোটি ১১ লাখ ৩৭ হাজার ২৫৬টি। এসব একাউন্টে মার্চ পর্যন্ত জমা ছিল ১৬ লাখ ১৩বিস্তারিত পড়ুন

কলারোয়ায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সেমিতে গেলেন যারা

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২য় দিনের ১ম খেলায় যুগিখালী ইউপি একাদশ জয়ী হয়েছে। সোমবার (১২ জুন) সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় সরকারি পাইলট হাইস্কুল মাঠে ২ য় পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়। দিনের ১ ম জয়ী যুগিখালী ইউপি একাদশ ট্রাইবেকারে ৩-১ গোলে চন্দনপুর ইউপি একাদশকে পরাজিত করে। এদিকে ২য় খেলায় বিকাল ৪ টায় জালালাবাদ ইউনিয়ন বনাম দেয়াড়া ইউনিয়নবিস্তারিত পড়ুন

আশাশুনিতে গ্রাম পুলিশদের পোশাক ও সরঞ্জমাদি বিতরণ

আশাশুনিতে কর্মরত গ্রাম পুলিশদের (দফাদার ও মহল্লাদার) পোশাক ও সরঞ্জামাদি বিতর করা হয়েছে। সোমবার সকালে টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন আশাশুনির আয়োজনে ২০২২-২০২৩ অর্থ বছরের জন্য গ্রাম পুলিশদের (দফাদার ও মহল্লাদার) মাঝে বাই সাইকেল, বুট, শার্ট-প্যান্ট, শাড়ি-পেটিকোট, বেল্ট ও ব্যাগ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, ডিডিএলজি মাশরুবা ফেরদৌস। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমানের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভ‚মি) দীপারানী সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে আশাশুনিবিস্তারিত পড়ুন

আশাশুনি প্রেসক্লাবে যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আশাশুনিতে দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। সোমবার সকালে আশাশুনি প্রেসক্লাব হলরুমে যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি থানা অফিসার ইনচার্জ মমিনুর রহমান (পিপিএম)। পত্রিকার আশাশুনি উপজেলা প্রতিনিধি ও আশাশুনি প্রেসক্লাব সদস্য সোহরাব হোসেনের সভাপতিত্বে ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস.কে হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এস,এম আহসান হাবিব, সাবেক সভাপতি জি,এম মুজিবুর রহমান ও জি,এম আল ফারুক,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ছনকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়নের ছনকা চৌদালী পাড়ায় বিদ্যুৎ স্পৃষ্ঠ হয়ে এক কন্যা শিশুর করুন মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ১১ জুন রোববার রাত সাড়ে নয়টার সময়। নিহত শিশুর নাম রুবিনা খাতুন (১০)। তার বাবার নাম নেছার চৌদালি। সে ছনকা চৌদালী পরিবারের সদস্য। নিহতের স্বজনরা জানায় রোববার রাত নয়টার দিকে হঠাৎ ঝড়বৃষ্টি শুরু হলে শিশু রুবিনা তাদের ঘরের ভেতর টেলিভিশন এর জ্যাক ছাড়াতে বিদ্যুৎ এর বোর্ডে হাত দেয়। এসময় ওই বোর্ডবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পৌরসভায় পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদ জেলা নাগরিক কমিটির

নাগরিকদের আপত্তি উপেক্ষা করে সাতক্ষীরা পৌরসভার একতরফা পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি। সোমবার (১২জুন ২০২৩) বেলা ১২টায় সংগঠনের নেতৃবৃন্দ সাতক্ষীরা পৌরসভায় উপস্থিত হয়ে ভারপ্রাপ্ত মেয়রসহ কাউন্সিলরবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় উক্ত প্রতিবাদ জানান। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক এড. শেখ আজাদ হোসেন বেলাল। নাগরিক কমিটির নেতৃবৃন্দ বলেন, সাতক্ষীরা পৌরসভার সরবরাহকৃত পানির গ্রাহকের অনেকেই বছরের পর বছর পানি পায় না। অর্ধেকের বেশি গ্রাহক অনিয়মিতভাবেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদে ৪২ কোটি ৫৫ লক্ষ ২০ হাজার টাকার প্রস্তাবিত বাজেট অনুমোদন

সাতক্ষীরা জেলা পরিষদের মাসিক সভায় ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট অনুমোদন হয়েছে। সোমবার (১২ জুন) সকাল ১১ টায় জেলা পরিষদের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলামের সভাপতিত্বে ২০২৩-২৪ অর্থ বছরের ৪২ কোটি ৫৫ লক্ষ ২০ হাজার ২ শত ২৩ টাকা প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হয় এবং বাজেটের খাত-ওয়ারী আয় ও ব্যয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিস্তারিত আলোচনা শেষে উক্ত বাজেট অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়।বিস্তারিত পড়ুন