Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
জামায়াতকে মাঠে নামিয়ে আগুন সন্ত্রাসের প্রস্তুতি নিচ্ছে বিএনপি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সৎ সাহস থাকলে তাকে দেশে ফিরে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে ফাউল করলে খবর আছে বলেও তিনি হুঁশিয়ারি দেন। এসময় তিনি বলেন, জামায়াতকে মাঠে নামিয়েছে তাদের মুরব্বি বিএনপি। এর মানে দলটি আগুন সন্ত্রাস ও ভাঙচুরের প্রস্তুতি নিচ্ছে। শনিবার (১০ জুন) রাজধানীর নিকুঞ্জ খেলার মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে ওবায়দুল কাদের এ আহ্বানবিস্তারিত পড়ুন
ইন্টারনেটে পর্নো দেখেন ৩৩ শতাংশ শিক্ষার্থী

‘শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের ওপর ইন্টারনেট ব্যবহারের প্রভাব: কতটুকু সতর্ক হওয়া জরুরি’- এ বিষয়ে একটি সমীক্ষার ফল প্রকাশ করেছে আঁচল ফাউন্ডেশন। তাতে দেখা যায়, পড়াশোনার সময় ইন্টারনেটে ৮০ শতাংশ শিক্ষার্থীর আসক্তি তৈরি হয়, পর্নোগ্রাফি দেখেন ৩৩ শতাংশ। আর ইন্টারনেট ব্যবহারে শিক্ষার্থীদের নানা অসুবিধার তথ্য তুলে ধরে তা থেকে উত্তরণের সুপারিশ করেছে সংগঠনটি। শনিবার (১০ জুন) সকালে অনলাইনে আয়োজিত সংবাদ সম্মেলনে জরিপের ফলাফল প্রকাশ করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি)বিস্তারিত পড়ুন
কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সকল কার্যালয় খুলে দিতে হবে : জামায়াত

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়সহ জেলা-মহানগরীর সকল কার্যালয় খুলে দেওয়াসহ ১০ দফা দাবী উপস্থাপন করেছেন দলটি। শনিবার (১০ জুন) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে দলের পক্ষ থেকে লিখিত বক্তব্যে উপস্থাপন করেন কেন্দ্রীয় পরিষদ সদস্য ও প্রচার সম্পাদক এডভোকেট মতিউর রহমান আকন্দ। দাবিগুলো হলো… ১। কেয়ারটেকার সরকারের অধীনে অবিলম্বে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করতে হবে। ২। অবিলম্বে আটক জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান, নায়েবে আমীর ও সাবেক এমপি মাওলানা আবিস্তারিত পড়ুন
কলারোয়ায় শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামী ঢাকায় গ্রেপ্তার

সাতক্ষীরা সাড়ে চার বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা মামলার পলাতক আসামী মোঃ আলফাজ হোসেন (৪৫) কে গ্রেপ্তার করেছে র্যাব-৬ সাতক্ষীরা কোম্পানীর সদস্যরা। ৮ জুন ২০২৩ তারিখ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি ঢাকার খিলখেত থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। আলফাজের বাড়ি সাতক্ষীরার কলারোয়া উপজেলায়। র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানী কমান্ডার জানান, গত ৬ জুন ২০২৩ তারিখ ভিকটিম সাড়ে চার বছরের শিশু কন্যাকে তাদের বসত ঘরে রেখে তার মাসহ পরিবারের লোকজনবিস্তারিত পড়ুন
চিকিৎসা বিজ্ঞানে আলো ছড়াচ্ছে সাতক্ষীরা মেডিকেল কলেজ

জনবল সংকট থাকা সত্ত্বেও চিকিৎসা বিজ্ঞানে দ্যুতি ছড়াচ্ছে সাতক্ষীরা মেডিকেল কলেজ। ২০১০ সালের ২৩ জুলাই প্রধানমন্ত্রীর শেখ হাসিনা আইলা দূর্গত সাতক্ষীরার শ্যামনগরে এক জনসভায় সাতক্ষীরায় মেডিকেল কলেজ স্থাপনের ঘোষণা দিলে ২০১১সালের ৫জানুয়ারি ৫০জন ছাত্র-ছাত্রী নিয়ে যাত্রা শুরু করে সাতক্ষীরা মেডিকেল কলেজ। সাতক্ষীরা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ও হল সুপার অধ্যাপক ডাঃ গাজী নাসির উদ্দীন বলেন, শহরের আমতলা মোড়ে তৎকালীন সংসদ সদস্য এমএ জব্বারের মালিকানাধীন একটি একটি কমিউনিটি সেন্টারকেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় বেড়েছে হাতপাখার কদর

প্রচণ্ড গরম ও লোডশেডিংয়ে শরীর জুড়াতে হাতপাখার কোনও তুলনা হয় না। কলারোয়ায় সপ্তাহ দুয়েক থেকে প্রচন্ড তাপদাহ ও লোডশেডিং হচ্ছে। এ সময় এখানে তাপমাত্রা রেকর্ড ৩৮ থেকে ৪০ ডিগ্রী বিরাজ করছে। চাহিদা বেড়ে যাওয়ায় বাজার থেকে চার্জার ফ্যানও যেন উধাও! প্রযুক্তির যুগে হাতপাখার জনপ্রিয়তা প্রায় হারিয়েই গিয়েছিল বললেই চলে। কিন্তু তীব্র তাপপ্রবাহ ও লোডশেডিংয়ের কারণে কলারোয়া জুড়ে এখন হাতপাখার কদর বেড়েছে। ব্যবসায়ী থেকে শুরু করে ঘর থেকে বাইরে বের হওয়া বেশিরবিস্তারিত পড়ুন
মার্কিন বিজ্ঞানীদের সতর্কতা
২০২৪ হবে সবচেয়ে গরম বছর

এল নিনো শুরু হয়ে গেছে বলে নিশ্চিত করেছেন মার্কিন বিজ্ঞানীরা। তারা আশঙ্কা করছেন, চলমান এল নিনো বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি দেড় ডিগ্রি সেলসিয়াসে আটকে রাখার লক্ষ্যমাত্রাকে অতিক্রম করে যেতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, চরমভাবাপন্ন এই আবহাওয়ার জন্য ২০২৪ সাল হতে পারে পৃথিবীর সবচেয়ে উষ্ণ বছর। চলমান এল নিনো সম্ভবত পরবর্তী বসন্ত পর্যন্ত স্থায়ী হবে। পরে ধীরে ধীরে এর প্রভাবগুলো হ্রাস পাবে। বৃহস্পতিবার রাতে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এল নিনোর প্রভাব বিশ্বের প্রতিটিবিস্তারিত পড়ুন
রাজনীতির ‘রহস্য পুরুষ’ সিরাজুল আলম খান আর নেই

রাজনীতির ‘রহস্য পুরুষ’ সিরাজুল আলম খান আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (৮ জুন) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক এই তথ্য জানিয়েছেন। গত ৭ মে রাতে শ্বাসকষ্টজনিত অসুস্থতা নিয়ে পান্থপথে শমরিতা হাসপাতালে ভর্তি হন সিরাজুল আলম খান। এরপর চিকিৎসকদের পরামর্শে ২০ মে তাকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। ৮২ বছর বয়সী এই রাজনীতিক অনেক দিন ধরে উচ্চ রক্তচাপসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। প্রসঙ্গত, ষাটেরবিস্তারিত পড়ুন
‘সংলাপ’ শুরুর আগেই শেষ!

কয়েকদিন ধরে সংলাপ ইস্যুতে সরগরম রাজনীতির মঞ্চ। কেউ বলছেন সংলাপ হবে, কেউ বলছেন হবে না। কেউবা আবার নির্বাচনকে ঘিরে সংলাপের সম্ভাবনাই নাকচ করে দিচ্ছেন। গত ৬ জুন সংলাপের বিষয়টি সামনে আনেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলীয় মহাজোটের সমন্বয়ক আমির হোসেন আমু। বলেছিলেন, সংবিধানের মধ্যে থেকে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে আলোচনার দরজা সবসময় খোলা। বিএনপির সাথে যেকোনো আলোচনা হতে পারে। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে আলোচনার দ্বার সবসময় খোলা আছে।বিস্তারিত পড়ুন
শাহরিয়ার কবিরের মেয়ে সাফা কবিরের মরদেহ উদ্ধার

ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের মেয়ে সাফা কবিরের মরদেহ উদ্ধার করেছে বনানী থানা পুলিশ। বৃহস্পতিবার (০৮ জুন) দিবাগত রাতে বনানীর বাসা থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। রাতেই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (৯ জুন) সকালে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, বনানীর একটি বাসা থেকে সাফা কবিরের মরদেহ উদ্ধার করা হয়, যা ঝুলন্ত অবস্থায় ছিল। পরে রাতেই পরিবারের কাছে মরদেহ হস্তান্তরবিস্তারিত পড়ুন

