বুধবার, আগস্ট ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

মণিরামপুরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

যশোরের মণিরামপুরে মাছবাহী পিকআপের ধাক্কায় আব্দুল খালেক (৪৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শনিবার (১৮ মার্চ) দিবাগত রাত পৌনে ১০টার দিকে উপজেলার মোহনপুরের বটতলা এলাকার যশোর-চুকনগর সড়কে এ দুর্ঘটনা ঘটে। মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে- আবদুল খালেকের গ্রামের বাড়ি ঝিকরগাছা উপজেলার নাভারণ এলাকায়। এ ছাড়া মণিরামপুরের চিনাটোলা কলেজের অফিস সহকারী হিসেবে কাজের পাশাপাশি তিনি একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে চাকরি করতেন। কাজেরবিস্তারিত পড়ুন

হজের প্রথম ফ্লাইট ২১ মে, কমছে না বিমান ভাড়া

চলতি হজ মৌসুমে হজযাত্রীদের প্রথম ফ্লাইট পরিচালনা শুরু হবে আগামী ২১ মে স্থানীয় সময় রাত পৌনে ৪টায়। নির্ধারিত সময় প্রথম ফ্লাইট বিজি৩০০১ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করবে। ফ্লাইটটি জেদ্দা বিমানবন্দরে স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় অবতরণ করবে। আগামী ২২ জুন বিমানের প্রি-হজ ফ্লাইট শেষ হবে। এ বছর প্রি-হজ ফ্লাইটে মোট ১৬০টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান। রোববার (১৯ মার্চ) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানবিস্তারিত পড়ুন

ইমরানকে ভয় পাচ্ছে পাকিস্তান সেনাবাহিনী?

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের সঙ্গে দেশটির সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের মধ্যে দ্বন্দ্বের খবর বেশ পুরনো। গত বছরের এপ্রিলে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তিনি সামরিক কর্মকর্তাদের একহাত নিয়েছেন। এবার নতুন করে বিস্ফোরক মন্তব্য করলেন। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান বলেন, ‘আমি একটি কমিটি গঠন করেছি, আমি যদি জেলে যাই তাহলে তারা অবশ্যই দলের সিদ্ধান্ত নেবেন।’ তার বিরুদ্ধে অন্তত ৯৫টি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।বিস্তারিত পড়ুন

মাদারীপুরে দুর্ঘটনায় অলৌকিকভাবে রক্ষা পেলেন মা-ছেলে

মাদারীপুরের শিবচরে পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে কুতুবপুর সীমানা এলাকায় রোববার ভোরে সড়ক দুর্ঘটনায় ১৭ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এসময় নারী ও শিশুসহ কমপক্ষে ২৮ জন আহত হয়েছেন। তবে এই দুর্ঘটনায় ইমাদ পরিবহনে থাকা ৭ বছরের শিশু সাজ্জাদ ও আনোয়ারা (২৮) সম্পূর্ণ অক্ষত রয়েছেন। এই দুর্ঘটনায় তাদের অক্ষত থাকা সাধারণ মানুষের কাছে অনেকটাই কাল্পনিক মনে হচ্ছে। মরদেহের নিচ থেকে যখন আনোয়ারা ও তার সন্তানকে উদ্ধার করা হয় তখন তিনি তার ছেলেকে বুকে জড়িয়েবিস্তারিত পড়ুন

র‍্যাবের ওপর নিষেধাজ্ঞায় ঘাবড়ানোর কিছু নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একটা দেশ র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল। এজন্য অনেকেই প্রথমে ঘাবড়ে গিয়েছিলেন। কিন্তু এতে ঘাবড়ানোর কিছু নেই। তিনি বলেন, ‘আমরা রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি। আমাদের দেশে কারা কী কাজ করে না করে, সেটা আমরা জানি; বিচারটা আমরাই করব। সেই আত্মবিশ্বাস রেখে কাজ করতে হবে।’ রোববার র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর কুর্মিটোলায় র‍্যাব সদর দপ্তরে আজ রোববার আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘যারাবিস্তারিত পড়ুন

সাংবাদিক আনিস-সুভাষকে অনুসরণ করতে নতুন প্রজন্মের আহ্বান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাঁচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে সাংবাদিকতায় অবিস্মরণীয় আনিসুর রহিম ও সুভাষ চৌধুরী। তিনি বলেন, দুইজনই মফস্বল সাংবাদিকতায় থেকেও জাতীয় পর্যায়ে স্থান করে নেওয়ার দৃষ্টান্ত স্থাপন করেছেন। সমাজ প্রকৌশলী হিসেবে সমাজে ইতিবাচক পরিবর্তনের জন্য বিশেষ ভূমিকা রেখেছেন। তাদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি তাদেরকে অনুকরণ ও অনুসরণের জন্য নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান তিনি। শনিবার (১৮ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ মিলনায়তনেন‘অনন্যবিস্তারিত পড়ুন

কলারোয়ার সোনাবাড়ীয়ায় স্বপ্নচূড়া’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কলারোয়ার সোনাবাড়ীয়ায় স্বপ্নচূড়া সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যার পর উত্তর সোনাবাড়ীয়া স্বপ্নচূড়া’র অস্থায়ী কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। স্বপ্নচূড়া সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- স্বপ্নচূড়া’র উপদেষ্টা ও ইউপি সদস্য মো. সাদ্দাম হোসেন, মাওঃ মো. ফারুক হোসেন, মো. ওয়াজেদ আলী, মো. আনছার সরদার, মো. ওসমান সরদার। ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন- মো. সাহাবুদ্দীন ও মো. ইয়াছিন আলী। এছাড়াও স্বপ্নচূড়া’র বিভিন্ন পর্যায়ের সদস্যগণ উপস্থিত ছিলেন। সভায়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্লোবাল অল্টারনেটিভ মেডিকেল’র উদ্বোধন

কলারোয়ায় গ্লোবাল অল্টারনেটিভ মেডিকেল ইনস্টিটিউট ডাক্তার ও নার্সিং প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১ টায় হাসপাতাল রোডে রিডো স্বাস্থ্য কেন্দ্রে এ অনুষ্ঠানের উদ্বোধন হয়। রঘুনাথনগর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও হৃদয় স্বাস্থ্য কেন্দ্রের উপদেষ্টা আব্দুল ওহাবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন দৈনিক নতুন সূর্য’র সম্পাদক আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আব্দুল্লাহ আল মামুন, গ্লোবালবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আ.লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

কলারোয়ায় আ’লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মিজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন” শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙ্গিন” এই প্রতিপাদ্যকে সামনে রোখে শুক্রবার (১৭ মার্চ) দিবসটি পালনে বঙ্গবন্ঃদুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আ’লীগ সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, যুগ্ম সাধারন সম্পাদক পৌরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বঙ্গবন্ধুর জন্মদিনে ৯০টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ উপহার

কলারোয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবসে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপহার হিসাবে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। বঙ্গবন্ধু কন্যা মাননীয়া প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রযুক্তি নির্ভর জ্ঞান অর্জনে পারদর্শি করে গড়ে তুলতে শিক্ষা উপকরণ ল্যাপটপ সহায়ক ভূমিকা রাখবে এই প্রত্যয়ে শুভ দিনে উপজেলার ৯০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারের বরাদ্দকৃত ল্যাপটপ বিতরন করা হয়। উপজেলা প্রশাসনেরবিস্তারিত পড়ুন