Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরা ডিবি গার্লস স্কুলে বঙ্গবন্ধুর জন্মদিন পালন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ১৭ মার্চ সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহার ব্রহ্মরাজপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন, কেক কাটা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমাদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য মোঃ আব্দুল হামিদ বাবু, অভিভাবক সদস্য রবীন্দ্র কর্মকার, মোশারফবিস্তারিত পড়ুন
শার্শায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও নানা কর্মসূচির মধ্যে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। শুক্রবার (১৭মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতে পুষ্প অর্পণ, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও কেক কাটা কেটে অনুষ্ঠানটি পালন করা হয়। শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পালে’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, যশোর-১ শার্শা আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন। এসময়বিস্তারিত পড়ুন
নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ১

নড়াইলে ইয়াবা ও গাঁজাসহ শিমুল শেখ (৩৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (১৬ মার্চ) দিনগত রাতে জেলার সদর উপজেলার মির্জাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাজেদুল ইসলাম। গ্রেফতারকৃত শিমুল শেখ নড়াইল সদর উপজেলার মির্জাপুর গ্রামের মতলেব শেখের ছেলে। ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম জানান, গোপন সংবাদবিস্তারিত পড়ুন
নড়াইলে বিপুল পরিমাণ ইয়াবা সহ গ্রেফতার ১

নড়াইলে ইয়াবাসহ তুহিন শেখ (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (১৭ মার্চ) সকালে সদর উপজেলার মালিবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি লোহাগড়া উপজেলার পদ্দবিলা গ্রামের ছালাম শেখের ছেলে বিষয়টি নিশ্চিত করে নড়াইল ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানান, গোপন সংবাদ পেয়ে মাদক কারবারি তুহিন শেখকে মালিবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৭শ ৩০ পিস ইয়াবাবিস্তারিত পড়ুন
কলারোয়ার চন্দনপুর হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কলারোয়ার চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয়ে ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠানের ২য় দিন বিকাল ৫টায় বিজয়ী ও অংশ গ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি চেয়ারম্যান ডালিম হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ ও বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, সাংবাদিক এম এ মাসুদ রানা, প্রধান শিক্ষক আনছার আলী, বাবু অলোক কুমার ঘোষ, সিনিয়ার শিক্ষকবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন- পার্থ সারথি মজুমদার,বিস্তারিত পড়ুন
কলারোয়া সরকারি কলেজের ৫ শিক্ষার্থী মেডিকেল ভর্তি পরীক্ষার সাফল্যে আনন্দ র্যালি

কলারোয়া সরকারি কলেজের ৫ শিক্ষার্থীর সাফল্যে কলেজ আনন্দের জোয়ারে ভাসছে। সম্প্রতি মেডিকেলে ভর্তি পরীক্ষা-২৩’র প্রকাশিত ফলাফলে সরকারি কলেজের ৫ পরীক্ষার্থী সাফল্যের সাথে উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে পড়াশুনা করার সুযোগ লাভ করে। মেধাবী ৫ শিক্ষার্থীর অভাবনীয় সাফল্যে কলারোয়া সরকারি কলেজের উদ্যোগে আনন্দ র্যালি শেষে তাদেরকে অভিনন্দন জানানো হয়। সোমবার(১৪ মার্চ) সকাল ১১ টায় সাফল্য অর্জনকারি শিক্ষার্থীদের উপস্থিতিতে আনন্দ র্যালিটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আনন্দ র্যালিটির নেতৃত্বেবিস্তারিত পড়ুন
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পেলো কলারোয়ার নোশাইবা শারমিলি

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এর উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি। অনুষ্ঠানে ২০১৯ ও ২০২২ সালের বিভিন্ন ক্যাটাগরিতে প্রাথমিক শিক্ষা পদক বিতরণ করা হয়। জাতীয় কাব শিশুতে দেশের দ্বিতীয় স্থান অর্জন করে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পেয়েছে সাতক্ষীরার কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নোশাইবা শারমিলি। এ সময় দেশেরবিস্তারিত পড়ুন
কলারোয়ার সোনাবাড়ীয়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পুতুল নাচ ও পট গান

কলারোয়ার সোনাবাড়ীয়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পুতুল নাচ ও পট গান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে সোনাবাড়ীয়া প্রাইমারী স্কুল মাঠে অনুষ্ঠানটির আয়োজন করেন সোনাবাড়ীয়া পিস ক্লাব। উগ্রপন্থা প্রতিরোধে সক্রিয় জনসম্পৃক্ততা নিশ্চিতকরণের লক্ষ্যে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। বিকাল থেকে চলতে থাকে পথ নাটক ও পট গান। সন্ধ্যার পর শুরু হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পুতুল নাচ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন- সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল। এসময় উপস্থিত ছিলেন- স্থানীয়বিস্তারিত পড়ুন
আশাশুনিতে বীরমুক্তিযোদ্ধা বারীর রাষ্ট্রীয় মর্যাদা দাফন সম্পন্ন

আশাশুনিতে বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরদারের রাষ্ট্রীয় মর্যাদা দাফন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ৭ টা ৫০ মিনিটে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরদার (৭৭) খাজরা ইউনিয়নের চক দূর্গাপুর গ্রামের মৃত বেলায়েত সরদারের ছেলে। জানা গেছে তিনি দীর্ঘদিন যাবত শ্বাসকষ্ট ও হার্ডের রোগে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে সহ অসংখ্য গুণাগ্রহী রেখে গেছেন। বাদ আসর রাউতাড়া দক্ষিণপাড়া জামে মসজিদ চত্বরে গার্ডবিস্তারিত পড়ুন
যশোরের রাজগঞ্জ প্রেসক্লাবে কার্যনির্বাহী কমিটির সভা

যশোরের রাজগঞ্জ প্রেসক্লাবে কার্যনির্বাহী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ মার্চ) সন্ধ্যা ৬ টার পর রাজগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রেসক্লাবের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রেসক্লাবের সভাপতি এসএম রবিউল ইসলামের সভাপতিত্বে আলোচনা করেন- সাধারণ সম্পাদক জসীম উদ্দীন, সহ-সম্পাদক হেলাল উদ্দিন, কোষাধ্যক্ষ মফিজুর রহমান, দপ্তর সম্পাদক বিল্লাল হোসেন, প্রচার সম্পাদক উত্তম চক্রবর্তী, আইসিটি সম্পাদক মাস্টার নজরুল ইসলাম, নির্বাহী সদস্য হাবিবুর রহমান সোহাগবিস্তারিত পড়ুন

