বুধবার, আগস্ট ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

শবে-মেরাজ ১৯ ফেব্রুয়ারি

বাংলাদেশের আকাশে আজ পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। জাতীয় চাঁদ দেখা কমিটির একটি সভা আজ সোমবার সন্ধ্যা ৬টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভা শেষে এ তথ্য জানায় চাঁদ দেখা কমিটি। চাঁদ অনুযায়ী আগামী ২৪ জানুয়ারি মঙ্গলবার থেকে পবিত্র রজব মাস গণনা শুরু হবে। আগামী ১৯ ফেব্রুয়ারি রবিবার দিবাগত রাতে পবিত্র শবেমেরাজ পালিত হবে বলে জানিয়েছে চাঁদ দেখা কমিটি। সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্তবিস্তারিত পড়ুন

মেয়েদের জন্য ভিক্ষা ছাড়েন অন্ধ নজরুল, গান গেয়ে জীবিকা নির্বাহ

জন্ম থেকে দৃষ্টি প্রতিবন্ধী নজরুল ইসলাম। জীবনের শুরুর দিকে ভিক্ষাবৃত্তি করতেন তিনি। তবে তার দুই যমজ মেয়ে হিরামনি ও মুক্তামনি যখন বড় ক্লাসে উঠতে শুরু করে তখন তাদের সম্মানের কথা ভেবে ভিক্ষাবৃত্তি ছেড়ে দিয়ে গান গেয়ে জীবিকা নির্বাহ করতে শুরু করেন তিনি। সুরের মূর্ছনায় দর্শকদের খুশি করে যে টাকা পান সেটা দিয়ে কোন রকমে চালিয়ে নিচ্ছেন দুই মেয়ের পড়াশোনার খরচ। শত অভাবেও সন্তাদের পড়াতে চান তিনি। দৃষ্টি প্রতিবন্ধী নজরুল ইসলাম সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

প্রাণ ফিরে পেয়েছে ভোমরা বন্দর, পাসপোর্ট যাত্রীদের উপচেপড়া ভিড়

দেশের অন্যতম স্থল বন্দর ভোমরা বর্তমান সময়ে । অর্থনীতির সমৃদ্ধি, আমদানী রপ্তানীর মহাক্ষেত্র এই বন্দর দৃশ্যতঃ দেশের অর্থনীতির বুনিয়াদকে সুসংহত করে চলেছে। জমজমাট বন্দরটির আমদানী রপ্তানীর পাশাপাশি প্রতিদিনের বিশেষ চিত্র পাসপোর্ট যাত্রীদের যাতায়াত। এক সময়ে সীমিত সংখ্যক পাসপোর্ট যাত্রী দুই দেশের সীমান্ত অতিক্রম করলেও সময়ের ব্যবধানে আর বাস্তবতার নিরিখে প্রতিদিনই শত শত যাত্রী বাংলাদেশ হতে ভারতে যাচ্ছে এবং ভারত হতে বাংলাদেশে আসছে। যাত্রীদের সেবা দিতে প্রানন্তকর চেষ্টা করে চলেছে সেবাদান কারীবিস্তারিত পড়ুন

কলারোয়ার চন্দনপুরে জন্মের ৩৪ ঘন্টার পর সেই ছাগল ছানার মৃত্যু

অবশেষে কপালে এক চোখ নিয়ে ছাগল ছানার জন্মের ৩৪ ঘন্টা পর ২৩ জানুয়ারী (সোমবার) সকাল সাতটার সময় মারা গেছে। উল্লেখ্য, কপালে এক চোখ নিয়ে ছাগল ছানার জন্ম সাতক্ষীরা কলারোয়ার চন্দনপুরে কপালে ১টি চোখ নিয়ে বিচিত্র এক ছাগল ছানার জন্ম হয়েছে। এ খবর নিমিষে এলাবাসী খবরটি জানাজানি হলে ওই এক চোখা ছাগল ছানাটিকে দেখার জন্য স্থানীয়রা ভীড় করেন। শনিবার রাত সাড়ে নয়টা দিকে মা ছাগল ছাগল ছানা টির জন্ম দেয়, উপজেলা চন্দনপুরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ‘মা’ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

বিদ্যালয়ের প্রতিটি শ্রেণির কৃতি-শিক্ষার্থীদের ভাল ফলাফলে উদ্বুর্দ্ধ করতে ও উৎসাহ বৃদ্ধির লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা’ ফাউন্ডেশনের পক্ষ থেকে শ্রেণিতে ১ম স্থান অধিকারী ও সর্বোচ্চ নম্বর পাওয়া কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২৩ জানুয়ারি) সকাল ১০টায় সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর ইউনিয়নের শাল্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস রুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত কর্মকার’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কৃতি- কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান, বঙ্গবন্ধু পরিষদবিস্তারিত পড়ুন

পাকিস্তানের চেয়েও ভালো বাংলাদেশের স্বাস্থ্যসেবা : এএনআই

পাকিস্তানের চেয়েও ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশের সার্বজনীন স্বাস্থ্য কভারেজ সূচক। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এক প্রতিবেদনে একথা জানিয়েছে। খবরে বলা হয়েছে, ১৯৭১ সালে পাকিস্তান থেকে স্বাধীন হওয়া বাংলাদেশ তাদের পূর্বসূরির তুলনায় এক্ষেত্রে ভালো পারফর্ম করছে। ইউনিভার্সাল হেলথ কভারেজ (ইউএইচসি) হলো একটি বিশ্বব্যাপী স্বাস্থ্য অগ্রাধিকার এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) প্রধান লক্ষ্যগুলোর মধ্যে একটি। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন সাম্প্রতিক একটি নিবন্ধে ইসলামাবাদের শিফা তামির-ই-মিল্লাত ইউনিভার্সিটির অধ্যাপক জাফর মির্জা এবং বিশ্ব স্বাস্থ্য কভারেজ বিষয়কবিস্তারিত পড়ুন

তিন দিন ধরে দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় আজও রাজধানী ঢাকা শীর্ষে রয়েছে। এ নিয়ে টানা তিন দিন একই অবস্থানে রয়েছে মেগা সিটি ঢাকা। সোমবার (২৩ জানুয়ারি) সকাল ৮টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউ এয়ারের কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার স্কোর ২৯৩। ২৯১ ও ২১৬ স্কোর নিয়ে দ্বিতীয় উজবেকিস্তানের তাসখন্দ ও তৃতীয় স্থানে আছে ভারতের রাজধানী নয়া দিল্লি। পরের অবস্থানে আছে ভিয়েতনামের হ্যানয় (১৮৯), চীনের তিনটি—শহর উহান (১৭৩), চংগিং (১৭১) ও চেংডু (১৭০)। এরবিস্তারিত পড়ুন

ভারতের নতুন গোয়েন্দা সাবমেরিন ‘বাগির’

ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হল নতুন সাবমেরিন (ডুবোজাহাজ)। নাম আইএনএস বাগির। জলসীমান্তের নজরদারি চালানোর পাশাপাশি ভারত মহাসাগরে গোয়েন্দাগিরিও করবে বাগির। এনিয়ে গত ২৪ মাসে আইএনএস বাগীরসহ মোট তিনটি সাবমেরিন অন্তর্ভুক্ত হয়েছে ভারতীয় নৌবাহিনীতে। ফরাসি সংস্থা ডিসিএনএস-এর সঙ্গে নকশা ও প্রযুক্তিগত সহায়তা চুক্তির ভিত্তিতে ৬টি কালভারী শ্রেণির ডুবোজাহাজ বানানো শুরু করেছিল ভারত। প্রোজেক্ট ৭৫ নামক প্রকল্পের অধীনে তৈরি করা হচ্ছে এই সাবমেরিনগুলো। ভারতের মাজগাওঁ ডক শিপবিল্ডার্স লিমিটেডের তরফে ২৩ হাজার কোটি টাকা খরচবিস্তারিত পড়ুন

আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলে নেই বাংলাদেশের কেউ

২০২২ সালের সেরা টি-টোয়েন্টি একাদশ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তালিকায় জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের ক্রিকেটাররা থাকলেও জায়গা হয়নি কোনো বাংলাদেশি ক্রিকেটারের। এছাড়া নাম নেই অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের কোনো ক্রিকেটারের। সোমবার আইসিসির ঘোষিত বর্ষসেরা টি-টোয়েন্টি দলে ভারতের সর্বোচ্চ তিনজন, ইংল্যান্ড ও পাকিস্তানের দুজন, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের একজন করে সুযোগ পেয়েছেন। আইসিসির বর্ষসেরা একাদশের অধিনায়ক নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের জস বাটলার। ওপেনিংয়ে বাটলারের সঙ্গী হিসেবে থাকছেন পাকিস্তান রিজওয়ান।বিস্তারিত পড়ুন

ইভিএম কেনার সিদ্ধান্ত বাতিল

বৈশ্বিক আর্থিক সংকটের কারণে আপাতত দুই লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কেনার পরিকল্পনা আপাতত স্থগিত করা হয়েছে। সোমবার নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম সরকারের এই সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানান। জাহাঙ্গীর আলম বলেন, ইভিএম প্রকল্পটি বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা ও পর্যালোচনান্তে এবং বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে সরকারের আর্থিক সামর্থ্য বিবেচনায় আপাতত প্রক্রিয়াকরণ না করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পরিকল্পনা কমিশন ইতোমধ্যে নির্বাচন কমিশনকে বিষয়টি জানিয়েছে। গতকাল বিকালে প্রধান নির্বাচন কমিশনারকে এ তথ্য জানানো হয়েছে বলেবিস্তারিত পড়ুন