বুধবার, আগস্ট ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

রোহিঙ্গা ইস্যুর সমাধান কী তা আমি জানি না : পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ নতুন করে আর একজন রোহিঙ্গাকেও নেবে না (আশ্রয় দেবে না) বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, এটা খুব কঠিন সময়। আমাদের পলিসি হচ্ছে আমরা আর একটাও রোহিঙ্গা নেবো না। কিন্তু আমরা তো ওদের মারতে পারি না। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনের চতুর্থ অধিবেশন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। রোহিঙ্গারা আবারও বাংলাদেশে ঢুকছে- এ নিয়ে প্রশ্ন করা হলে পররাষ্ট্রমন্ত্রী বলেন,বিস্তারিত পড়ুন

ই-কমার্স সূচকে ১২ ধাপ পেছালো বাংলাদেশ

করোনাকালে দেশের ই-কমার্স প্রতিষ্ঠানগুলো রেকর্ড পরিমাণ প্রবৃদ্ধি করলেও বৈশ্বিক ই-কমার্স সূচকে পিছিয়েছে বাংলাদেশ। চারটি উপ-সূচকের ভিত্তিতে এই সূচক প্রণয়ন করা হয়। যদিও এই সূচক প্রণয়নে একেক দেশের ক্ষেত্রে একেক বছরের তথ্য ব্যবহার করা হয়েছে। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থার (আঙ্কটাড) এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালের বি-টু-সি (ক্রেতার কাছে সরাসরি বিক্রয়) ই-কমার্স সূচক ২০২০- এ ১২ ধাপ পিছিয়েছে বাংলাদেশ। ২০১৯ সালে যেখানে বাংলাদেশের র‌্যাঙ্কিং ছিল ১০৩, সেখানে ২০২০ এর সূচকে অবস্থানবিস্তারিত পড়ুন

বাংলাদেশে হিন্দি ছবি চললে লাভের ১০ শতাংশ চায় শিল্পী সমিতি

বলিউড বাদশাহ শাহরুখ খানের নতুন সিনেমা ‘পাঠান’ বাংলাদেশে মুক্তি নিয়ে নতুন করে শোরগোল শুরু হয়েছে চলচ্চিত্রপাড়ায়। আগামী ২৭ জানুয়ারি এই সিনেমাটি দেশে মুক্তি পাওয়ার সম্ভাবনা ছিল। যদিও বুধবার (২৫ জানুয়ারি) এটি ভারতে ও বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে। জানা গেছে, সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে ‘পাঠান’ মুক্তির উদ্যোগ নেওয়া হয়েছিল। এই উদ্যোগে আগামী ২৭ জানুয়ারি ছবিটি মুক্তি পেতে পারত। তবে ২৭ জানুয়ারি মুক্তি না পেলেও কিছুদিন পরে ছবিটি মুক্তির সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য তারিখবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিনা সরিষা-৯ এর মাঠ দিবস অনুষ্ঠিত

বিনা কর্তৃক উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্প জীবনকালীন সরিষার জাত “বিনাসরিষা-৯” এর প্রচার ও সম্প্রসারণের লক্ষ্যে সাতক্ষীরার কলারোয়া উপজেলায় মাঠ দিবস ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২০২২-২৩ অর্থ বছরে রাজস্ব খাতের অর্থায়নে উপজেলা পৌর সদরের তুলসীডাঙ্গা মাঠে দিবসটি অনুষ্ঠিত হয়। বুধবার(২৫জানুয়ারী) বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় ও বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্রের সাতক্ষীরা বাস্তবায়নে এ মাঠ দিবস ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-ময়মনসিংহবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বারি সরিষা চাষে আশার আলো দেখছে কৃষক

সাতক্ষীরার উপকুলীয় এলাকাতে বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট এর উদ্ভাবিত বারি-১৪ ও ১৭ জাতের সরিষা ব্যাপক ভাবে চাষ হয়েছে। স্থানীয় জাতের তুলনায় প্রায় দ্বিগুন ফলন সম্ভব বারি-১৪ বা ১৭ জাতের সরিষা। স্থানীয় টরি-৭ জাতের বিঘাতে ৩ থেকে সাড়ে ৩ মন পর্যন্ত উৎপাদন হয়। সেখানে বারি-১৪ ও ১৭ বিঘাতে ৬ থেকে সাড়ে ৬ মন পর্যন্ত সম্ভব বলে জানান কৃষি বিজ্ঞানিরা। জেলার দেবহাটা অঞ্চলে ক্ষেতে সরিষার যে ফলন লক্ষ্য করা যাচ্ছে তাতে বাম্পার উৎপাদনেরবিস্তারিত পড়ুন

মণিরামপুরে জুয়ার আসরে পুলিশের অভিযান চোলাই মদ সহ গ্রেপ্তার ১০

যশোরের মণিরামপুরে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ১০ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ জানুয়ারি-২০২৩) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার চন্ডিপুর শেখপাড়া থেকে তাদের গ্রেপ্তার করে মণিরামপুর থানার পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ৫ লাখ ৮৫ হাজার ৩১০ টাকা ও আট লিটার চোলাই মদ জব্দ করা হয়। আটককৃতরা হলেন- চন্ডিপুর গ্রামের স্থানীয় ইউপি সদস্য মাহবুর রহমান, একই গ্রামের রোস্তম আলী সরদারের ছেলে আব্দুল হামিদ, মোহনপুর পশ্চিমপাড়ার মুজিবুর রহমানের ছেলেবিস্তারিত পড়ুন

১০ দফা বাস্তবায়নের দাবীতে সাতক্ষীরা জেলা বিএনপি সমাবেশ

গণতন্ত্র পূনদ্ধার ও ১০ দফা বাস্তবায়নের দাবীতে সাতক্ষীরা জেলা বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৫ জানুয়ারী বুধবার বিকাল ৪ টায় সাতক্ষীরা তালতলা হাইস্কুল মাঠে জেলা বিএনপির আহবায়ক এডভোকেট সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, সাধারন সম্পাদক এইচ আর মুকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকবিস্তারিত পড়ুন

আল্লাহ গজব না দিলে দুর্ভিক্ষের কোনো চান্স নেই : খাদ্যমন্ত্রী

বৈশ্বিক সংকটের মাঝেও দেশে দুর্ভিক্ষ হওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বুধবার (২৫ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, ‘আমনের আগে খরার সময় আমরা মনে করছিলাম দুর্ভিক্ষ হবে, আমন হবে না ইত্যাদি ইত্যাদি। এবার আমনের বাম্পার ফলন হয়েছে। সংগ্রহ ভালো হচ্ছে, সরবরাহ ভালো আছে। এখন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মজুত (সরকারিবিস্তারিত পড়ুন

আ.লীগ মাঠে নামলে বিএনপিকে খুঁজেই পাওয়া যাবে না : কাদের

আওয়ামী লীগ মাঠে নামলে বিএনপিকে খুঁজেই পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার (২৫ জানুয়ারি) দলের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ এখনো খেলা শুরু করেনি। কেবল মহড়া দিচ্ছে মাত্র। মাঠে নামলে কোথায় যাবে বিএনপি, এই দলকে তো খুঁজেই পাওয়া যাবে না। মাত্র সূচনা করেছি আমরা, খেলা এখনো শুরুবিস্তারিত পড়ুন

সৌদিতে নির্যাতনের শিকার রোজিনার দেশে ফেরার আকুতি

হবিগঞ্জ : গত ২১ জানুয়ারি স্বজনদের সঙ্গে ভিডিও কলে কান্নাজড়িত কণ্ঠে সেখানে তার ওপর বর্বরোচিত নির্যাতনের বর্ণনা দেন রোজিনা। এ সময় তিনি কান্নায় ভেঙে পড়েন। ভিডিও কলে রোজিনা আক্তার তার ওপর নির্যাতনের চিহ্ন দেখান। তার হাত-পায়ে গরম পানি ঢেলে দেওয়া হয়েছে বলেও তিনি জানান। রোজিনা উপজেলার উছমানপুর গ্রামের সুন্দর আলীর মেয়ে। রোজিনার বাবা বলেন, মেয়ে ভিডিও কলে তার ওপর নির্যাতন করা হচ্ছে জানালে মঙ্গলবার দালাল দুলাল মিয়াসহ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে আদালতেবিস্তারিত পড়ুন