শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জামালপুরে অটো রিকশা চালককে গলা কেটে হত্যার চেষ্টা

জামালপুরের বকশীগঞ্জে আরিফ মিয়া (১৫) নামে এক অটো রিকশা চালককে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়েছে।

মঙ্গলবার বিকাল ৫ টার দিকে পৌর এলাকার কাগমারী পাড়া গামে রাস্তার পাশে এঘটনা ঘটে। এঘটনায় আহত আরিফ মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত আরিফ মিয়া সাধুরপাড়া ইউনিয়নের কামালের বার্ত্তী গ্রামের জবর আলীর ছেলে।

স্থানীয়রা জানান, বিকালে কাগমারী পাড়া-পুরান টুপকারচর সড়কের কাগমারী পাড়া ভূতবাড়ি নামক স্থানে আরিফকে গলাকাটা অবস্থায় মাটিতে গড়াগড়ি করতে দেখে স্থানীয়রা তাকে দ্রæত বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এসময় কর্তব্যরত চিকিৎসক আরিফের পরিস্থিতি বেগতিক দেখে তাকে দ্রæত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপতালে রেফার্ড করলে বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানার হস্তক্ষেপে একজন পুলিশ কনস্টেবলের সহযোগিতায় আহত আরিফকে ময়মনসিংহে পাঠানো হয়।

সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু জানান, আহত আরিফ জীবিকার তাগিদে অটো রিকশা চালাতো। সম্ভবত যাত্রী সেজে দুর্বৃত্তরা অটো রিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে ঘটনাস্থলে নিয়ে যেতে পারে।

বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা জানান, আরিফকে কেন গলাকাটা হয়েছে এবং সে কিভাবে কাগমারী পাড়া এলাকায় এসেছে তা নিয়ে পুলিশ কাজ করছে।

এদিকে গলা কেটে অটো রিকশা চালক আরিফকে হত্যার চেষ্টার ঘটনায় পুলিশ সব ধরণের ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী

দেশের চিকিৎসা ব্যবস্থায় অনেক সার্জন এবং অধ্যাপক থাকলেও কোনো ভিশনারি প্ল্যানিং নেইবিস্তারিত পড়ুন

‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তাদের পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতা জোরদারে দুই দিনব্যাপীবিস্তারিত পড়ুন

  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…