শুক্রবার, আগস্ট ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০২৪ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০২৩ এর পরই ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। সেই নির্বাচনেও আমি আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই, বলেন তিনি। বুধবার (৭ ডিসেম্বর) কক্সবাজার শেখ কামাল স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আপনারা নৌকা মার্কায় ভোট দিয়েছেন বলেই কক্সবাজারে উন্নয়ন করতে পেরেছি। পরপর তিনবার ক্ষমতায় আসতেবিস্তারিত পড়ুন

বিএনপি কেন পল্টনেই সমাবেশ চায় খতিয়ে দেখতে হবে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ২৫ লাখ লোকের সমাগম নয়াপল্টনে কেন করবে এখন আমাদের চিন্তার বিষয়। কেন তারা সেখানে করতে চায়, সেটা আমাদের দেখার বিষয়। বুধবার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় রাজধানীর তেজগাঁওয়ে আওলাদ হোসেন মার্কেটে এক অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, তারা যে ঘোষণা দিচ্ছে এখানে বসেই তারা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনা করবে। সেগুলো যদি হয়ে থাকে তাহলে সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নিবে। তিনি বলেন, সব দলের বড়বিস্তারিত পড়ুন

নয়াপল্টনে পুলিশের ওপর হঠাৎ চড়াও হয় বিএনপি নেতাকর্মীরা

রাজধানীর নয়াপল্টনে পুলিশের ওপর বিএনপি নেতাকর্মীরাই চড়াও হয়েছিল বলে দাবি করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম-কমিশনার মেহেদী হাসান। তিনি বলেন, ‘বিএনপি বেআইনিভাবে অনুমতি না নিয়ে নয়াপল্টনে সড়কের ওপর বিভিন্ন সময়ে সভা-সমাবেশ করে আসছে। আজ তারা নয়াপল্টনে পুলিশের ওপর হঠাৎ চড়াও হয়। আক্রমণাত্মকভাবে পুলিশকে আঘাত করে। পুরো এলাকায় তারা ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টা করে। আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না ঘটে, সেজন্য ডিএমপি ব্যবস্থা নিয়েছে।’ বুধবার (৭ ডিসেম্বর) নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদেরবিস্তারিত পড়ুন

পরিস্থিতির দায়ভার সরকারকে নিতে হবে : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন যে পরিস্থিতি সৃষ্টি হবে তার দায়ভার সরকারকে নিতে হবে। বিএনপি পুলিশ সংঘর্ষের পর বুধবার বিকাল ৫টার দিকে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে সাংবাদিকদের কাছে এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি। ফখরুল বলেন, আমি পুলিশ কর্মকর্তাদের সাথে কথা বলে এখানে এসেছি। এরপরও আমাকে বিএনপি পার্টি অফিসের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। এ কারণে আমি পার্টি অফিসের সামনে বসে পড়েছি। ফখরুল আরো বলেন, এখন যে পরিস্থিতি সৃষ্টি হবেবিস্তারিত পড়ুন

নয়াপল্টনে বিএনপি-পুলিশ সংঘর্ষ, নিহত ১

রাজধানীর নয়াপল্টনে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মকবুল আহমেদ। তবে তিনি বিএনপির কর্মী কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হাসপাতাল সূত্র জানায়, বেলা সাড়ে চারটা পর্যন্ত নয়াপল্টনের সংঘর্ষে আহত আটজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে আনা হয়। এদের মধ্যে মকবুল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আহতদের মধ্যে চারজনের নাম পাওয়া গেছে, তারা হলেন রনি, মনির, আনোয়ার ইকবাল ও খোকন। রক্তাক্ত অবস্থায় মকবুলকে এক ব্যক্তি হাসপাতলে নিয়েবিস্তারিত পড়ুন

খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস আটক

সংঘর্ষের পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসকে আটক করেছে পুলিশ। বুধবার (৭ ডিসেম্বর) বিকেলে তাকে রাজধানীর নয়াপল্টন থেকে আটক করা হয়। এর আগে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। নেতাকর্মীদের লক্ষ্য করে টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। নেতাকর্মীরাও লাঠিসোঁটা নিয়ে পুলিশকে ধাওয়া করে। দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় নয়াপল্টন উত্তপ্ত হয়ে ওঠে।

রুহুল কবির রিজভী আটক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আটক করেছে পুলিশ। বুধবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়েছে বলে জানা গেছে। বিএনপির মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী এবং স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুইয়া জুয়েলকে আটক করেছে পুলিশ। বুধবার (৭ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টন থেকে তাদের আটক করা হয়েছেবিস্তারিত পড়ুন

শেখ হাসিনা মাত্র ৩ থেকে সাড়ে ৩ ঘণ্টা ঘুমান : ওবায়দুল কাদের

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একজন সফল জনপ্রিয় নেতা ও সফল কূটনীতিক হিসেবে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় প্রধানমন্ত্রী কত ঘণ্টা ঘুমান সে বিষয়েও কথা বলেন তিনি। সেতুমন্ত্রী বলেন, ‘এই দুঃসময়ে যার ঘুম হয় না। জিজ্ঞেস করেছিলাম, কতক্ষণ ঘুমান। তিনি বললেন, ৩ থেকে সাড়ে ৩ ঘণ্টা। বয়স হয়েছে। মাত্র ৩ থেকে সাড়ে ৩ ঘণ্টা ঘুমান।’ মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশবিস্তারিত পড়ুন

আরামবাগে সমাবেশ চায় বিএনপি, পুলিশ দেখালো অন্য দুই স্থান

রাজধানীতে আগামী ১০ ডিসেম্বর সমাবেশ করবে বিএনপি। ইতোমধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি প্রদান করা হয়েছে। তবে বিএনপি এতদিন চেয়েছিলো নয়াপল্টনে পার্টি অফিসের সামনে সমাবেশ করতে। যদিও শেষ মুহূর্তে এসে আরামবাগে সমাবেশ করার জন্য মৌখিকভাবে অনুমতি চেয়েছে দলটি। কিন্তু পুলিশের ভাষ্য রাস্তায় সমাবেশের অনুমতি দেবে না তারা। এর পরিবর্তে বিএনপি চাইলে টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠে অথবা পূর্বাচলে আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাঠে সমাবেশ করতে পারে বলে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে। মঙ্গলবার (৬বিস্তারিত পড়ুন

দেশে ৪র্থ ডোজের করোনা টিকা ২০ ডিসেম্বর

দেশে প্রথমবারের মতো করোনাভাইরাস প্রতিরোধী টিকার চতুর্থ ডোজ দেওয়া শুরু হবে আগামী ২০ ডিসেম্বর। ওইদিন পরীক্ষামূলকভাবে শুরু হবে করোনাভাইরাসের চতুর্থ ডোজ টিকাদান কার্যক্রম। এরপর আগামী জানুয়ারি মাস থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এই টিকাদান কার্যক্রম। মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর এ তথ্য জানান। তিনি বলেন, ২০ ডিসেম্বর থেকে ঢাকার ৭টি হাসপাতালে দেওয়া হবে করোনাভাইরাস প্রতিরোধী টিকার চতুর্থবিস্তারিত পড়ুন