Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ায় নির্মাণাধীন রাস্তার ধুলায় অতিষ্ঠ জনজীবন

কলারোয়ার খোরদো টু কলারোয়া প্রশস্ত করণ সড়কের সলিমপুরের হাজী নাসির উদ্দিন কলেজ থেকে খোরদো বাজার পর্যন্ত ধুলা বালির সাগরে ভাসছে। এলাকার সাধারণ পথচারী ও স্কুল গামী ছাত্র-ছাত্রীদের জনজীবন অতিষ্ঠ। প্রতিদিনই ধুলার দূষণে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন রাস্তায় চলাচলকারীরা। বেশ কয়েক মাস আগে সড়কের ম্যাকাডোমের কাজ শেষ হয়েছে। সেজন্য সড়কের দুই পাশে মাটি ফেলা হয়েছে। এছাড়া উপর দিয়ে যানবাহন চলাচলের কারণে ধুলাবালির পরিমাণ বেড়েছে আরো বহু গুণ। এতে প্রতিদিনই ছড়িয়ে পড়ছে ধুলারবিস্তারিত পড়ুন
বাংলাদেশকে বিদ্যুৎ-জ্বালানি খাতে সহযোগিতা দেবে ভারত

বাংলাদেশকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভারত সহযোগিতা দেবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। প্রণয় ভার্মা বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য ও যোগাযোগ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতা দেবে ভারত। প্রণয় ভার্মা বলেন, ‘প্রতিবেশী দেশগুলোর জন্য ভারতের একটি নীতি রয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়াবিস্তারিত পড়ুন
বাঁচামরার ম্যাচে আর্জেন্টিনা দলে যে পরিবর্তন আসছে

নক আউট পর্বে ভালোই দুশ্চিন্তায় আছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। সৌদি আরবের সঙ্গে প্রথম ম্যাচে বাজে খেলে হারটাই আর্জেন্টিনার সব হিসাব এলোমেলো করে দিয়েছে। মেক্সিকোর বিপক্ষে পরের ম্যাচটা জিতেছে আর্জেন্টিনা। তবে পরের রাউন্ডে যেতে হলে পোল্যান্ডকে হারাতেই হবে আর্জেন্টিনাকে। ড্র করলে অনেক হিসাব মেলার অপেক্ষায় থাকতে হবে, যা নিজেদের হাতে নেই। সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচে আর্জেন্টিনা রক্ষণভাগে যে চারজনকে খেলিয়েছিল তারা হলেন রাইটব্যাক নাহুয়েল মলিনা, লেফটব্যাক নিকোলাস তালিয়াফিগো, দুই সেন্টারব্যাকবিস্তারিত পড়ুন
মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও রেমিট্যান্স পাঠানো যাবে : কেন্দ্রীয় ব্যাংক

মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থাৎ বিকাশ, রকেট ও উপায়ের মতো আর্থিক সেবাদানকারী (এমএফএস) প্রতিষ্ঠান সমূহের মাধ্যমে সরাসরি প্রবাসী আয় বা রেমিট্যান্স পাঠানোর সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার (২৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে লাইসেন্সপ্রাপ্ত মোবাইল সার্ভিস প্রোভাইডাররা প্রবাসী আয় প্রত্যাবাসনের জন্য (দেশে আনার জন্য) বিদেশস্থ অনলাইন পেমেন্ট গেটওয়ে সার্ভিস প্রোভাইডার, ব্যাংক, ডিজিটাল ওয়ালেট, কার্ড স্কিমবিস্তারিত পড়ুন
৮ আট শর্তে রাজশাহীতে গণসমাবেশের অনুমতি পেল বিএনপি

অবশেষে রাজশাহীতে আট শর্তে বিএনপিকে বিভাগীয় গণসমাবেশের অনুমতি দিয়েছে পুলিশ। বুধবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পক্ষ থেকে এই অনুমতি দেওয়া হয়। আরএমপির বিশেষ শাখার (এসবি) পুলিশ সুপার স্বাক্ষরিত অনুমতিপত্রটি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুকে দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, আগামী ৩ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় গণসমাবেশ আয়োজন ও মাইক ব্যবহারের অনুমতি আছে। এ বিষয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ৩ ডিসেম্বর রাজপাড়া থানার মাদ্রাসা ময়দানে বিএনপির বিভাগীয় গণসমাবেশ আয়োজন করা যাবে। তবেবিস্তারিত পড়ুন
বীজ বিক্রি করে কৃষকদের সাথে প্রতারণা করছে রাজগঞ্জের অসাধু ব্যবসায়ীরা

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে ইরি-বোরো ধানের বীজ বিক্রি করে কালোবাজারীরা কৃষকদের ঠকাচ্ছেন। কৃষকদের চাহিদা বুঝে বীজ ব্যবসায়ীরা নিম্নমানের ধান বাজার থেকে কিনে বিভিন্ন নামি-দামি কোম্পানির মোড়কে ভরে বাজারজাত করছে বলে অভিযোগ উঠেছে। আর নিরিহ কৃষকেরা ওইসব চটকদারী মোড়কজাত করা ধান বীজ কিনে রীতিমতো ঠকছে। এই ধান বীজ জমিতে বোনার পর ঠিকমত চারা বের না হওয়ায় ক্ষতির শিকার হচ্ছেন কৃষকেরা। এমন অভিযোগ রাজগঞ্জ এলাকার ঝাঁপা, হানুয়ার গ্রামের কয়েকজন কৃষকের কাছ থেকে পাওয়াবিস্তারিত পড়ুন
কলারোয়ায় প্রীতি ক্রিকেট ম্যাচে ফারিয়া একাদশ জয়ী

দীপক শেঠ, কলারোয়াঃ কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বনাম ফারিয়া একাদশের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২৯ নভেম্বর) সরকারি জি.কে.এম.কে পাইলট হাইস্কুল মাঠের প্রীতি ম্যাচে জয়লাভ করে ফারিয়া (ঔষধ কোম্পানির রি- প্রেজেনজেটিভদের সংগঠন)। প্রথমে টসে জিতে ব্যাট করতে নেমে ফারিয়া নির্ধারিত ১৬ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোজিৎ ৪২ ও শরিফ ২০ রান করেন। জবাবে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্স ১৬ ওভারে সব কয়টি হারিয়ে ৮৫ রান সংগ্রহবিস্তারিত পড়ুন
তালায় ৪০ পরিবারের মাঝে গাছসহ কৃষি উপকরণ বিতরণ

তালায় কপোতাক্ষ অববাহিকার দরিদ্র ৪০ পরিবারের মাঝে গাছসহ বিভিন্ন ধরণের কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে তালা উপজেলার জাতপুর উত্তরণ সেন্টারে জলাবদ্ধতা ও পরিবেশ সমস্যা মোকাবেলায় উন্নত কৃষি ব্যবস্থার লক্ষ্যে উত্তরণের এসআরএম প্রকল্পের আওতায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। উত্তরণ কর্মকর্তা দিলীপ সানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় সাংবাদিক পুত্র সোহেলের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

কলারোয়ায় সাংবাদিক পুত্র সোহেল রানার ৫ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। প্রয়াত সোহেল রানা কলারোয়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক যশোর’র কলারোয়া প্রতিনিধি এমএ সাজেদের একমাত্র পুত্র। ২০১৭ সালের ২৯ নভেম্বর ঢাকা হার্ট ফাউন্ডেশনে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন সোহেল রানা (২২)। সাংবাদিক এমএ সাজেদ জানান, মঙ্গলবার(২৯ নভেম্বর) মৃত্যুবার্ষিকীর দিনে নিজ বাড়িতে স্বল্প পরিসরে কাঙালি ভোজের ব্যবস্থা করা হয়। এছাড়া কবর জিয়ারত, কোরআনখানি ও দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া আগামী শুক্রবার চেড়াঘাট জামে মসজিদে জুম্মাবিস্তারিত পড়ুন
কলারোয়ার গয়ড়া বাজারে স’মিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নে গয়ড়া বাজার সংলগ্ন আক্তারুল ইসলামে স’মিলে অভিযান চালিয়ে ৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে জরিমানা আদায় করেন ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাস। ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউটর হিসাবে ছিলেন মোঃ ইউনুস আলী ফরেস্ট অফিসার,বেঞ্চ সহকারী মোঃ বেনজির রহমান, মোঃ মোহাম্মদ আলী, ফরেস্ট অফিসের অফিস সহকারী, সাংবাদিক এস এম ফারুক হোসেন, ভ্রাম্যমাণ আদালতে শার্শা উপজেলার কায়বার ইউনিয়নের কায়বার গ্রামের আজগর আলীর পুত্র মোঃ আক্তারুল ইসলামের গয়ড়াবিস্তারিত পড়ুন

