Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব আমির আলীর দাফন সম্পন্ন

কলারোয়ায় কাজিরহাটের কে, এইচ, কে ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব আমির আলী (৭২) দাফন কার্য সম্পন্ন করা হয়েছে। সোমবার (২১ নভেম্বর) সকাল ১০ টায় দীর্ঘ বছরের কর্মস্থল কাজীরহাট (কে,এইচ,কে) ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাযা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে মরহুমের দাফন কার্য সম্পন্ন করা হয়। জানাযা নামাজ পূর্বক আলোচনায় অংশগ্রহন করেন উপজেলা আ’লীগের সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ইউনুছ আলী, কেন্দ্রীয় সৈনিক লীগ নেতাবিস্তারিত পড়ুন
শার্শা সীমান্ত থেকে ২০ পিচ স্বর্ণের বার উদ্ধার

যশোর জেলার শার্শা উপজেলার সীমান্তবর্তী গ্রাম নারিকেল বাড়িয়া হতে ২.৩৩০ কেজি ওজনের ২০ টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী স্বাক্ষরিত এক প্রেস বার্তায় জানানো হয়েছে যে, সোমবার (২১ নভেম্বর) সকাল ৯টার দিকে তার নির্দেশনা ও সরাসরি তত্ত্বাবধানে নায়েক শরিফুল ইসলাম এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা উপজেলার নারকেল বাড়িয়া গ্রামস্থ সীমান্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।বিস্তারিত পড়ুন
শ্যামনগরে সুন্দরবন ড্রিকিং ওয়াটার প্লান্ট’র চুক্তি সম্পাদন

বৃহস্পতিবার (২১ নভেম্বের, ২০২২) বিকাল ৩:০০ টায় লিডার্স প্রধান কার্যালয়ে সুইচ কনট্রাক্ট এর আয়োজনে এবং বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্স এর সহযোগিতায় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সেন্টার কালিনগরে সুন্দরবন কমিউনিটি ড্রিংকিং ওয়াটার প্লান্ট এর চুক্তি সম্পাদন অনুষ্ঠান এর আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিডার্স এর নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) চিত্তরঞ্জন মৃধা, প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে সুন্দরবন কমিউনিটি ড্রিংকিং ওয়াটার প্লান্ট এর চুক্তি সম্পাদন পত্র হস্তান্তর করেন মুন্সিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান অসীমবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের ২০২৩ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। সোমবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বিদ্যালয়ের হলরুমে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজী’র সভাপতিত্বে ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা ডিস্ট্রিক ৩২৮১ এর এ্যাসিস্টেন গর্ভণর রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা’রবিস্তারিত পড়ুন
হঠাৎ করে জাল নোটে সয়লাব সাতক্ষীরার বাজার

কিছুদিন ধরে সাতক্ষীরায় জাল নোট বাজারজাত করতে সক্রিয় হয়ে উঠেছে একটি সংঘবদ্ধ চক্র। জানা যায়, সংঘবদ্ধ একটি চক্র এলাকার বাইরের একটি চক্রের যোগসাজশে বিভিন্ন হাট বাজারে জাল নোট বাজারজাত করছে। তবে এসব জাল নোট কে বা কারা দিয়ে যাচ্ছে তা বলতে পারছেন না ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। এতে করে প্রতারণার শিকার হয়ে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ ব্যবসায়ীরা। শুধু ব্যবসায়ীরাই নন, সাধারণ মানুষও এই চক্রটির প্রতারণার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কয়েকদিন আগে সাতক্ষীরা বড়বাজারে মাছবিস্তারিত পড়ুন
নড়াইল জেলা তথ্য অফিসের উদ্যোগে মহিলা সমাবেশ

নড়াইল জেলা তথ্য অফিস উদ্যোগে ২০২২ ২৩ অর্থবছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নড়াইল জেলার কালিয়া উপজেলার চাঁচুড়ি ইউনিয়নের পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ে ৷ ২১ নভেম্বর সোমবার সকাল এগারোটায় অনুষ্ঠেয় মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এস এম ছায়েদুর রহমান, জেলা শিক্ষা অফিসার, নড়াইল ৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোসা: সোহেলী পারভীন, মহিলা ভাইস চেয়ারম্যান, কালিয়া উপজেলা পরিষদ ; জনাব মো মেলজার হোসেনবিস্তারিত পড়ুন
কলারোয়ায় অপহরণের ১১ দিনেও কলেজ পড়ুয়া মেয়েটি উদ্ধার হয়নি

সাতক্ষীরার কলারোয়া সরকারী কলেজের সম্মান ১ম বর্ষের ছাত্রী ঋতু দাস (২০) অপহরণের ১১ দিন পেরিয়ে গেলেও আজও তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। গত ১০ নভেম্বর সকালে কলারোয়া পৌর সদরের কোল্ড স্টোরেজ এলাকা থেকে তাকে অপহরণ করা হয়। অপহরনকারী রবিউল ইসলাম উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বাকসা-বেনেতালুক গ্রামের আব্দুল গফুরের ছেলে। অপহরণের শিকার ঋতু দাস একই এলাকার বাকসা দাসপাড়া গ্রামের সুভাষ দাসের কন্যা। এ ঘটনায় মেয়েটির পিতা বাদী হয়ে কলারোয়া থানায় একটি মামলা দায়েরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আমির আলী আর নেই

কলারোয়ায় কাজিরহাটের কে, এইচ, কে ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আমির আলী (৭২) আর নেই। পারিবারিকভাবে জানা যায়, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আমির আলী দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। তিনি কেরালকাতা ইউনিয়নের কাউরিয়া গ্রামের কৃতি সন্তান। চিকিৎসাধীন অবস্থায় রবিবার(২০ নভেম্বর) বেলা ২ টার দিকে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন( ইন্না….রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র, ২ কন্যা, নাতি- নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সোমবার (২১বিস্তারিত পড়ুন
কলারোয়ার কেঁড়াগাছিতে এড. কিনুলাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ভাদড়ার জয়

কলারোয়ার কেঁড়াগাছিতে এড. কিনুলাল গাইন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ৬ষ্ঠ খেলায় ৪-৩ গোলে সনাতন কাটিকে হারিয়ে ভাদড়া বাউকোলা স্পোর্টিং ক্লাব জয়লাভ করেছে। রবিবার (২০ ই নভেম্বর) বিকেলে স্থানীয় হাই স্কুল ফুটবল মাঠে, কেঁড়াগাছি সোনামাটি যুবসংঘ আয়োজিত ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউণ্ডের ৬ষ্ঠ খেলায় সনাতনকাটি বনাম ভাদড়া বাওকোলা স্পোটিং ক্লাব অংশগ্রহণ করে, খেলায় ৪-৩ গোলে ভাদড়া জয়লাভ করে। খেলায় রেফারি দায়িত্ব পালন করেন, মোশারফ হোসেন তাকে সহযোগিতা করেন মিয়া ফারুক হোসেন স্বপনবিস্তারিত পড়ুন
জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা কমিটির চেয়ারম্যান হলেন জ্যোৎস্না আরা

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আবারও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা কমিটির চেয়ারম্যান হলেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর জ্যোৎস্না আরা। জ্যোৎস্না আরা’কে আবারও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা কমিটির চেয়ারম্যান করায় সাতক্ষীরার বিভিন্ন নারী সংগঠন ও সাতক্ষীরাবাসী মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ এ্যাডভোকেট, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুনেসা ইন্দিরা, সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্যবিস্তারিত পড়ুন

