বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

পদ্মা সেতুতে রেল ট্র্যাক বসানোর কাজ শুরু

পদ্মা সেতুতে রেল ট্র্যাক বসানোর কাজ শুরু হয়েছে। শনিবার (২০ আগস্ট) দুপুর ১২টার দিকে সেতুর জাজিরা প্রান্তে ট্র্যাক বসানোর কার্যক্রমের উদ্বোধন করেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। এ সময় তিনি বলেন, আগামী চার মাসের মধ্যে ট্র্যাক বসানোর কাজ শেষ হবে। এই রেলসেতু দিয়ে যাত্রীবাহী ছয়টি ট্রেন চলবে। আগামী বছর পদ্মা সেতু দিয়ে ট্রেন চলবে। সেই লক্ষে কাজ চলছে। জানা গেছে, রেললাইন বসানোর বেশিরভাগ কাজ করা হবে রাতে। পদ্মা সেতু দিয়ে নিয়মিত চলবেবিস্তারিত পড়ুন

খাদ্য আমদানিতে ফিরেছে স্বস্তি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে বড় প্রভাব ফেলেছে। কয়েক মাস ধরে লাফিয়ে বেড়েছে দ্রব্যমূল্য। একেবারেই ক্রয়ক্ষমতার বাইরে চলে যাওয়ায় হাঁসফাঁস করছে মানুষ। তবে জাতিসংঘের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটা সমঝোতা হওয়ায় আমদানি-রপ্তানির ক্ষেত্রে স্বস্তির আভাস দেখছেন ব্যবসায়ীরা। এরই মধ্যে রাশিয়া থেকে ৩ লাখ টন গম আমদানির প্রক্রিয়া চূড়ান্ত। এখন রাশিয়া ও ইউক্রেন থেকে শিগগির আরো গম, ভুট্টা, সরিষা ও মসুর ডাল আনার প্রক্রিয়া চলছে। চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলাবিস্তারিত পড়ুন

বাড়লো চা শ্রমিকদের মজুরি, কর্মবিরতি প্রত্যাহার

বেশ কয়েকদিন ধরে মজুরি বৃদ্ধির দাবিতে কর্মবিরতি কর্মসূচি পালন করে আসছিলেন চা শ্রমিকরা। তাদের দাবি ছিলো দৈনিক ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা মজুরি নির্ধারণ করতে হবে। জানা গেছে, শ্রমিকদের দাবির প্রেক্ষিতে ২৫ টাকা মজুরি বাড়ানো হয়েছে। এখন থেকে চা শ্রমিকরা দৈনিক ১৪৫ টাকা মজুরি পাবেন। শনিবার (২০ আগস্ট) মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের বিভাগীয় শ্রম দপ্তরের কার্যালয়ে বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। মজুরি বৃদ্ধির ঘোষণার পর কর্মবিরতি প্রত্যাহার করেছে চা শ্রমিক ইউনিয়ন।বিস্তারিত পড়ুন

পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের কেউ না : আব্দুর রহমান

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেছেন, ‘পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আমাদের দলের কেউ না। তার বক্তব্যের দায়ভার আওয়ামী লীগ নেবে না।’ শনিবার দুপুরে ধানমন্ডি ৩২ নম্বরে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আব্দুর রহমান। আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটি এ সভার আয়োজন করে। আব্দুর রহমান বলেন, চট্রগ্রামে পররাষ্ট্রমন্ত্রী ভারত নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা আওয়ামী লীগের দলীয় বক্তব্যবিস্তারিত পড়ুন

এমপি রবির পক্ষ থেকে ক্রীড়া ভাষ্যকার সামসুল ও জ্বালানী বিশেষজ্ঞ সুফিকে শুভেচ্ছা

সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষ থেকে বাংলাদেশ বেতার ও টেলিভিশন’র জাতীয় ক্রীড়া ভাষ্যকার মো. সামসুল ইসলাম ও বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড’র জ্বালানী বিশেষজ্ঞ ও সাবেক পরিচালক সালেক সুফিকে শুভেচ্ছা জানানো হয়েছে। শুক্রবার (১৯ আগস্ট) রাতে সাতক্ষীরা সার্কিট হাউজে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানান সাতক্ষীরা সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তরবিস্তারিত পড়ুন

বরের বাড়িতে বিয়ে করতে এলেন কনে

প্রচলিত নিয়ম ভেঙে এবার বরের বাড়িতে বিয়ে সম্পন্ন করতে গেলেন কনে। ব্যতিক্রমী এ বিয়ের আয়োজন সম্পন্ন হয় বুধবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপার মনোহরপুর গ্রামে। কনের বাড়ি শৈলকুপা উপজেলা পরিষদের কলোনিতে। কনে সংস্কৃতিকর্মী ইতি সেলিনা উপজেলা নির্বাহী কর্মকর্তার পরিবহন ড্রাইভার আব্দুল কাদেরের কন্যা। বর দীপ্ত টিভির কৃষি বিভাগের সাংবাদিক এমএ মালেক শান্ত লস্কর মনোহরপুর গ্রামের সামছুদ্দিন লস্করের ছেলে। বিয়ে পারিবারিকভাবে সম্পন্ন হয়েছে বলে জানান কনে ইতি সেলিনা। কনেযাত্রীর মধ্যে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তাবিস্তারিত পড়ুন

এক টুকরো কোরবানির মাংস জোটেনি যে গ্রামে

ত্যাগ আর মহিমার ঈদ কোরবানির ঈদ। প্রত্যেকটি পরিবারই চায় ঈদের খুশি সকলের সঙ্গে ভাগাভাগি করে কাটাতে। তবে ঈদের আনন্দের ভিন্ন চিত্র দেখা গেছে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের অসহায় ও দুস্থ মানুষের জীবনে। একে তো অভাবের তাড়না, তার ওপর বন্যায় কেড়ে নিয়েছে সবকিছু। তাই এবারের ঈদের আনন্দটুকুও সেখানে পৌঁছায়নি। এ বছর বন্যায় বিধস্ত পরিবারগুলোর মাঝে ঈদের আনন্দ তো দূরে কথা, সন্তানদের মুখে এক টুকরো কোরবানির মাংস তুলে দিতে পারেননি দক্ষিণ ভগপতিপুরবিস্তারিত পড়ুন

ঈদের ৭ দিনে এলো ৮ হাজার ৫০০ কোটি টাকার রে‌মিট্যান্স

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু কেনাসহ পরিবার-পরিজনের বাড়তি খরচের কথা মাথায় রেখে বেশি বেশি অর্থ পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। ফলে ঈদ ঘিরে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য বল‌ছে, ঈদের আগের ৭ দিনে ৯০ কো‌টি ৯৩ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রার রেমিট্যান্স ব্যাংকিং চ্যানেলে দেশে এসেছে। দেশীয় মুদ্রায় বর্তমান বিনিময় হার হিসাবে (প্রতি ডলার ৯৩ টাকা ৪৫ পয়সা) এ অর্থের পরিমাণ ৮ হাজার ৪৯৭ কোটি ৪০ লাখ টাকা। এবিস্তারিত পড়ুন

ডিবি প্রধান হলেন ডিআইজি হারুন

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হিসেবে নিযুক্ত হলেন সদ্য ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা হারুন অর রশিদ। তিনি এর আগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার (উত্তর) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। মঙ্গলবার (১৩ জুন) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে হারুন অর রশিদকে ডিবির প্রধান হিসেবে পদায়ন করা হয়েছে। ডিএমপি সূত্র জানায়, ডিবির অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালনকারী অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তারকে অতিরিক্ত কমিশনার ক্রাইমবিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কান সেনাবাহিনীকে ‘যা প্রয়োজন’ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের সরকারি বাসভবন টেম্পল ট্রিসে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা। বিক্রমাসিংহেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দেওয়ার পরই তার বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। জাতীয় পতাকা হাতে নিয়ে মিলিটারি পুলিশের বাঁধা টপকে প্রধানমন্ত্রীর বাসভবন দখল করেন তারা। বর্তমানে শ্রীলঙ্কার পরিস্থিতি সরকারের হাতের বাইরে চলে গেছে। প্রধানমন্ত্রী দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন। তবুও পিছপা হননি বিক্ষোভকারীরা। আর এরপরই দেশটির সেনাবাহিনী এবং পুলিশকে কঠোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বিক্রমাসিংহে। টিভিতে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন