Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
বেনাপোল গোগা সীমান্ত ১৮ কেজি ভারতীয় রুপা আটক

যশোরের বেনাপোলের গোগা সীমান্ত থেকে ১৭.৯ কেজি ভারতীয় রুপাসহ একটি মোটরসাইকেল আটক করেছে বিজিবি সদস্যরা। বুধবার (৬ই জুলাই) সকালে সীমান্তের গোগা গ্রাম থেকে ভারতীয় রুপার এই চালান আটক করা হয়। তবে এসময় কাউকে আটক করা যায়নি। খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মাদ তানভীর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, যশোরের গোগা সীমান্ত দিয়ে রুপার একটি বড় চালান অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার হবে। এমন সংবাদে গোগা বিওপি’র টহলদল গোগাবিস্তারিত পড়ুন
মণিরামপুরে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের ঐচ্ছিক তহবিল থেকে নগদ অর্থ বিতরণ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্যের ঐচ্ছিক তহবিল থেকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মণিরামপুরের ৩৬১ জন অস্বচ্ছল, অসহায় ও গরীব মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার (৬ জুলাই-২০২২) সকালে মণিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অর্থ বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উল্লেখিত মানুষদের মাঝে এই নগদ অর্থ বিতরণ করেন। মণিরামপুর উপজেলা নির্বাহীবিস্তারিত পড়ুন
নড়াইলে অধ্যক্ষ কে জুতার মালা পরানোর ঘটনার প্রতিবাদে বিশাল মানববন্ধন

নড়াইলে অধ্যক্ষকে লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন ধর্মীয় উস্কানি দিয়ে ফেসবুক স্টাট্যাস দেওয়াকে কেন্দ্র করে নড়াইল মির্জাপুর ইউনাইটেড ডিগ্রী কলেজের অধক্ষ্যকে জুতার মালা পরানোর ঘটনার প্রতিবাদে নড়াইলে `নিপিড়নের বিরুদ্ধে নড়াইল’ ব্যানরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেন হয়। স্মারক লিপিতে ধর্মীয় উস্কানী দেয়া ছাত্র রাহুল দেবের দৃষ্টান্ত মূলক শাস্তি সহ উস্কানীদাতা কলেজ শিক্ষক ও ম্যানেজিং কমিটির বিচার, অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে কলেজে নিরাপত্তা সহ স্বপদে বহাল এবং বিচারবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক ও চিংড়ি ব্যবসায়ীকে জেল জরিমানা

কালিগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে একজন মহিলা মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদন্ড এবং অন্য একজন মহিলা বাগদা চিংড়ি ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৬ জুলাই) দুপুর ১২ টার দিকে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামে সাতক্ষীরার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান পরিচালনা করে হারুন অর রশিদ এর স্ত্রী গাজা ব্যবসায়ী মুনজিলা পারভীন (৩৮) কে ১’শ গ্রাম গাজা সহ আটক করে। অন্যদিকে পাশ্ববর্তী আয়জুল বিশ্বাস এর স্ত্রী জবেদাবিস্তারিত পড়ুন
আশাশুনিতে লিডার্স’র উদ্যোগে লবণ সহিষ্ণু ধানবীজ বিতরণ

৬ জুলাই সকালে আশাশুনি উপজেলা পরিষদ হলরুমে লিডার্স এর সহযোগিতায় ৫০ জন কৃষকের মাঝে ৫৮০ কেজি লবণ সহিষ্ণু ধানবীজ বিতরণ করা হয়েছে। উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আব্দুল হান্নান এর সভাপতিত্বে উক্ত ধান বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানূর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রাজিবুল হাসান, লিডার্স এর এ্যাডভোকেসি অফিসার পরিতোষ কুমার বৈদ্যবিস্তারিত পড়ুন
সাতদিনেও খোঁজ মেলেনি শিশু সম্রাট নদীর, থানায় জিডি

সাতদিনেও খোঁজ মেলেনি স্কুল ছাত্র শিশু সম্রাট সরদার নদীর। যশোরের কেশবপুর উপজেলার ছোট পাথরা গ্রামের দুলাল সরদার (মোহন) এর ছেলে সম্রাট সরদার নদী (১২)নামে একটি শিশু গত সোমবার বিকেল থেকে পাওয়া যাচ্ছে না। অনেক খুঁজাখুঁজির পর না পেয়ে তাঁর বাবা কেশবপুর থানায় তার বাবা নিজে ২৯ জুন একটি সাধারণ ডায়েরি করেন। যার নং-১৩৯১। শিশুটি উপজেলার বড়েঙ্গা সম্মেলন বিদ্যাপীঠ এর ষষ্ঠ শ্রেণির একজন নিয়মিত ছাত্র। হারিয়ে যাওয়ার সময় তার গায়ে পরনে ছিলবিস্তারিত পড়ুন
কলারোয়ায় টুংটাং শব্দে ব্যস্ত সময় পার করছে কামাররা

কলারোয়ায় টুং টাং শব্দ যেন জানান দিচ্ছে আর কিছুদিন পরেই পবিত্র ঈদুল আজহা। কোরবানির পশু জবাই ও মাংস সাইজ করতে ছুরি, চাপাতি, দা, বঁটি অত্যাবশ্যকীয়। সেগুলো সংগ্রহ এবং প্রস্তুত রাখতে এখন সবাই ব্যস্ত। আর এ উপকরণ তৈরি ও শান বা লবন-পানি দেয়ার কাজে প্রয়োজন কামারদের। পশু কোরবানির দা, ছুরি ও চাপাতিসহ প্রয়োজনীয় সরঞ্জাম কিনতে এখন থেকেই মানুষ কামারপাড়ায় ঢু-মারছেন। আবার কেউ কেউ পুরানো সরঞ্জাম মেরামত অথবা শান দিয়ে নিচ্ছেন। প্রয়োজনীয় উপকরণেরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ঈদকে সামনে রেখে জমে উঠছে পশুর হাট, বাড়ছে ভিড়

আসন্ন ১০ জুলাই ঈদুল আযহাকে সামনে রেখে সাতক্ষীরা-যশোরের সীমান্তবর্তী সুড়িঘাটায় জমে উঠেছে পশুর হাট। কোরবানি উপলক্ষে সাতক্ষীরা জেলার হাটগুলোতে বাড়ছে ক্রেতা-বিক্রেতাদের ভিড়। তবে গো-খাদ্যের দাম বেশি হওয়ায় একটু চিন্তিত খামারীরা। ৩০ জুন বাজার ঘুরে পশু কিনতে আসা ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে দর কষাকষি চোখে পড়ে। সাতক্ষীরা জেলা প্রাণী সম্পদ বিভাগ সূত্রে জানা গেছে, জেলা প্রাণী সম্পদ অফিস সূত্র জানা যায়, এ বছর জেলায় ৯ হাজার ৯৩০টি খামারে ষাড়, বলদ, গাভী, ভেড়া,বিস্তারিত পড়ুন
সাতক্ষীরা পৌর মেয়র চিশতির দায়িত্ব পালনে বাধা নেই

সাতক্ষীরা পৌরসভার মেয়র মো. তাজকীন আহমেদ চিশতিকে তার পদ থেকে বরখাস্তের আদেশ স্থগিত করা হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে তার দায়িত্ব পালনে বাধা রইলো না বলে জানিয়েছেন আইনজীবীরা। বৃহস্পতিবার (৩০ জুন) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। অন্যদিকে পৌর মেয়রের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এরআগে, গত ১৫ জুন সাতক্ষীরার পৌরসভার মেয়রবিস্তারিত পড়ুন
সাবেক এমপি হাবিবের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় জিডি

কলারোয়ায় সাবেক বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাতক্ষীরা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুল লতিফ। বুধবার (২৯ জুন) সাতক্ষীরা সদর থানায় ওই জিডি রেকর্ড করা হয়। জিডিতে সাতক্ষীরা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুল লতিফ উল্লেখ করেন, ২০০২ সালের ৩০ আগস্ট বেলা ১১টা ৫০ মিনিটে কলারোয়া বিএনপি অফিসের সামনের রাস্তায় হাবিবুল ইসলাম হাবিবেরবিস্তারিত পড়ুন

