Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কেশবপুরের হাসানপুরে কৃষকদের মাঝে ধান কাটর কাঁচি ও টোপ বিতরণ

যশোরের কেশবপুর উপজেলার হাসানপুর ইউনিয়নে ব্যাতিক্রম উদ্যোগ গ্রহণ করেছেন হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুজ্জামান। তিনি কৃষকদের মাঝে ধান কাটার কাঁচি ও টোপ বিতরণ করছেন। শনিবার সকালে হাসানপুর ইউনিয়নের কাদার বিলে ইউপি চেয়ারম্যান তৌহিদুজ্জামানের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এস এম বাবর আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে কৃষকদের মাঝে ধান কাটার কাঁচি ও টোপ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন। বিশেষ অতিথির বক্তব্যবিস্তারিত পড়ুন
কেশবপুরে জনসেবা ব্লাড ব্যাংকের দোয়া ও ইফতার মাহফিল

যশোরের কেশবপুরে জনসেবা ব্লাড ব্যাংকের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল শুক্রবার বিকালে উপজেলার ভান্ডারখোলা স্বপ্ন বিলাশ পল্লীতে অনুষ্ঠিত হয়েছে। জনসেবা ব্লাড ব্যাংকের সভাপতি মাসুদুর রহমান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ হাসান মাসুদের পরিচালনায় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভান্ডারখোলা দাখিল মাদ্রাসার সুপার মাওঃ আমিনুর রহমান ও ইউপি সদস্য জামাত আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জনসেবাবিস্তারিত পড়ুন
কেশবপুরে আ.লীগ নেতার পিতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

যশোরের কেশবপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজের পিতা জালাল উদ্দীন গাজীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল শুক্রবার বিকালে মধ্যকুল গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। উক্ত দোয়া ও ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এস এম বাবর আলী, সহ-সম্পাদক মনোজ তরফদার, উপজেলা কৃষকলীগের সভাপতি আলহাজ্ব সৈয়দ নাহিদ হাসান, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, হাসানপুর ইউপি চেয়ারম্যানবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ, থানায় মামলা করায় প্রাণনাশের হুমকি

আদালতের নিশেধাজ্ঞা অমান্য করে কমান্ড স্টাইলে ১ একর ২৯ শতক জমির উপর নির্মীত সীমানা প্রাচীরের মধ্যে প্রবেশ করে বাঁশ খুটি পুতে টিনের ঘর নির্মাণ করে জমি দখলের পায়তারা করছে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর গ্রামের মৃত শেখ আনোয়ার আলীর ছেলে সন্ত্রাসী ভূমি দস্যু শেখ বোরহান উদ্দীন। ঘর নির্মাণ বাঁধা দিতে গেলে জমির মালিক সাতক্ষীরা পৌরসভার পলাশপোল গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে মোঃ মাসুদ আহম্মেদ ওরফে মামুনের উপর সন্ত্রাসী হামলা চালানো হয়। এসময়বিস্তারিত পড়ুন
তালায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে উন্নয়ন পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ

সাতক্ষীরার তালায় পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে সমাজের সুবিধা বঞ্চিত অসহায় দরিদ্র মানুষের মাঝে উন্নয়ন পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৩ এপ্রিল) তালার মাগুরা ইউনিয়নের চাঁদকাটি গ্রামে গ্লোবাল উন্নয়ন সেবা সংস্থার সহযোগিতায় ও গ্লোবাল ডেভেলপমেন্ট ইউকে এর অর্থায়নে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে উন্নয়ন পরিষদের নির্বাহী পরিচালক মো. আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালাবিস্তারিত পড়ুন
ইসরাত বিনতে শরীফ’র “রমাদানের ঘ্রাণ” প্রশংসা কুড়িয়েছে শ্রোতাদের

সাহিত্যিক সংগঠক ইসলামিক কলামিস্ট কবি ইসরাত বিনতে শরিফ এর লেখা ইসলামী সংগীত “রমাদানের ঘ্রাণ” এবারের রমজানে ইউটিউবে রিলিজ হয়েছে। তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসা খুলনা শাখার উদ্যোগে ইসলামী সংগীতটি প্রকাশিত হয়। সংগীতের সুর করেছেন বিশিষ্ট সুরকার আব্দুল্লাহ আল কাফী। শব্দ ধারণ করেছেন হল অফ সিম্ফোনি খুলনা। ভিডিওতে তানভীর হোসাইন ,ব্যবস্থাপনায় হাফেজ আব্দুল মমিন,সহ ব্যবস্থাপনায় আবদুশ শাকুর বাদশা, কৃতজ্ঞতায় -আ খ ম মাসুম বিল্লাহ, রবিউল ইসলাম, আব্দুল্লাহ আল-ফারূক, হাফেজ মাসুদুর রহমান, সঙ্গীত পরিচালনায়বিস্তারিত পড়ুন
কলারোয়ার ইউএনও’কে বিদায় সংবর্ধনা দিল হোমিও কলেজ

উপজেলা নির্বাহী অফিসার কলারোয়া ও কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতির পদোন্নতি জনিত কারনে বিদায়ী সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২১ এপ্রিল বিকাল ৫টার পরে কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালের হল রুমে এই বিদায় সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সংবর্ধিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী। উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক কলারোয়ারবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৫৫ জন

সাতক্ষীরায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষা-২০২২ এর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। ফলাফলে নতুন ৫৫ জন কনস্টেবলের নাম ঘোষণা করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। এদের মধ্যে নারী আট জন, সাধারণ কোটায় ২৯ জন, পোষ্য কোটায় চার জন, মুক্তিযোদ্ধা কোটায় ১৪ জন চাকরি পেয়েছেন বলে জানান পুলিশ সুপার। বুধবার (২০ এপ্রিল) বিকাল ৫টায় সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিল শেড মিলনায়তনে এই ফলাফল ঘোষণা করা হয়। সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় শ্বশুরবাড়ির রান্না ঘর থেকে জামাইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

সাতক্ষীরার শ্বশুরবাড়ির পরিত্যক্ত রান্না ঘর থেকে জামাই আসাদুজ্জামান তাছেরের (২৫) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের গাঙআটি গ্রামের মৃত সুরাত আলী সরদারের বাড়ি থেকে তার এ লাশ উদ্ধার করা হয়। নিহত আসাদুজ্জামান তাছের একই ইউনিয়নের জয়নগর গ্রামের নুর হোসেন গাজীর ছেলে। নিহত আসাদুজ্জামান তাছেরের স্ত্রী মারুফা খাতুন (২৩) জানান, সাংসারিক দ্বন্দ্বের জেরে ৪ মাস আগে স্বামী তাছেরকে মৌখিকভাবে তালাক দিই। এরপরে গত সপ্তাহে আমি নিজেইবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় করোনাকালে ৪ হাজারের বেশি বাল্যবিয়ে

সাতক্ষীরা পৌর এলাকায় করোনাকালে স্কুল বন্ধ থাকার সময়ে বাল্যবিয়ের কারণে ঝরে গেছে বহু শিক্ষার্থী। জেলার কালিগঞ্জ উপজেলার একটি বালিকা বিদ্যালয়ের ২৫০ জন শিক্ষার্থীর মধ্যে ৯০ জনেরই বিয়ে হয়ে গেছে। সাতক্ষীরা বাল্যবিয়ে প্রতিরোধ কমিটি জানায়, মাধ্যমিকে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে গড়ে ৩০ থেকে ৪০ জন শিক্ষার্থীর বিয়ে হয়ে গেছে। সেই হিসাব অনুযায়ী জেলায় শিক্ষা প্রতিষ্ঠানের বিবেচনায় বাল্যবিয়ের সংখ্যা চার হাজারের বেশি। তবে সরকারি হিসাবে এই সংখ্যা অনেক কম। সাতক্ষীরা জেলা শিক্ষা অফিস সূত্রেবিস্তারিত পড়ুন

