সোমবার, নভেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

মহাসড়কে মোটরসাইকেল নিষিদ্ধের সুপারিশ

জাতীয় মহাসড়কে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করার সুপারিশ করেছে সড়ক পরিবহণ (বিআরটিএ)। তবে যেসব জাতীয় মহাসড়কের পাশে ‘সার্ভিস রোড’ রয়েছে, সেসব মহাসড়কের সার্ভিস রোডে মোটরসাইকেল চলতে দেওয়ার পক্ষে মত দিয়েছে সংস্থাটি। রোববার রাজধানীর বনানীতে বিআরটিএ সদর কার্যালয়ে এক কর্মশালায় এ সুপারিশ করা হয়েছে। আগের তিনবারের তুলনায় গত ঈদুল ফিতরের সময় সড়কে দুর্ঘটনা ও প্রাণহানি বেশি হওয়ার জন্য মহাসড়কে মোটরসাইকেল চলাচল বৃদ্ধিকে দায়ী করা হয় কর্মশালায়। এ দাবিতে বিআরটিএ তথ্য দেয়, ২০২১ সালেরবিস্তারিত পড়ুন

বাহাউদ্দিন সাহেব কোনো আইন ভঙ্গ করেননি : সিইসি

কাউকে তার নিজ এলাকা থেকে বহিষ্কার করার এখতিয়ার নির্বাচন কমিশনের (ইসি) নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন পরবর্তী এক মতিবিনিময় সভায় সোমবার (২০ জুন) নির্বাচন ভবনে তিনি এমন মন্তব্য করেন। কুসিক ভোটে স্থানীয় এমপি আকম বাহাউদ্দিন বাহারের বিরুদ্ধে প্রচার চালানোর অভিযোগ উঠলে তাকে এলাকায় না থাকার নির্দেশ দেয় ইসি। কিন্তু তিনি এলাকা না ছেড়ে বরং হাইকোর্টে রিট করেন। এই নিয়ে ব্যাপক সমালোচনারবিস্তারিত পড়ুন

নড়াইলের পটু হত্যা মামলার ৩ আসামি র‍্যাব’র অভিযানে গ্রেপ্তার

নড়াইলরে লোহাগড়া উপজলোর তালবাড়ীয়া গ্রামের কৃষক রেজাউল ওরফে পটু মোল্যা হত্যা মামলার ৩ আসামিকে নারায়ণগঞ্জ থেকে আটক করেছে যশোর র‌্যাব-৬ এর একটি দল। রোববার (১৯ জুন) রাত ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার আড়িয়াবো এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩জনকে আটক করা হয়। আসামিরা হলেন, লোহগড়া তালবাড়ীয়া গ্রামের মৃত ছালহে মোল্যার ছেলে মো. বোরহান উদ্দনি মোল্যা (৫৫), একই গ্রামের মৃত আফজাল মোল্যার ছেলে মো. ইকরাজুল মোল্যাবিস্তারিত পড়ুন

রাজগঞ্জে তীব্র গরমে নাজেহাল মানুষ, দেখা নেই বৃষ্টির

ষড়ঋতু হতে সমাপ্তি ঘটলো গ্রীষ্মের। গ্রীষ্মের সমাপ্তিতে অসহনীয় গরমে অস্থির হয়ে উঠেছে চারিদিক, তপ্ত গরমে নাজেহাল যশোরের মণিরামপুরের রাজগঞ্জের মানুষসহ জীব ও প্রকৃতি। উত্তপ্ত রোদের তপ্ত গরমে কাহিল হয়ে পড়েছে খেটে খাওয়া ও ছুটে চলা ব্যস্ত মানুষ। মাঝে মাঝে আকাশ কালো হয়ে উঠলেও দেখা নেই বৃষ্টির। বাইরের তীব্র তাপমাত্রার হাত থেকে রক্ষা পেতে বিনা কারণে কেউ বাইরে যেতে নারাজ, তবুও জীবন-জীবিকার তাগিদে তীব্র গরমকে উপেক্ষা করেও নিম্ন আয়ের মানুষ তথা দিনমজুর,বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেরালকাতায় ৩টি ওয়ার্ডের ৩৮০টি পরিবার বিশুদ্ধ পানি পাচ্ছেন

কলারোয়ার কেরালকাতা ইউনিয়নের ৩টি ওয়ার্ডের ৩৮০টি পরিবার বিশুদ্ধ পানি পাচ্ছেন। কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স ম মোরশেদ আলী (ভিপি মোরশেদ) এর সহযোগিতায় আজ ইউনিয়নবাসী বিশুদ্ধ খাবার পানি পাচ্ছেন। সম্প্রতি কেরালকাতা ইউনিয়ন পরিষদ সংলগ্ন স্থানে এই পানি সরবরাহ প্রকল্পটি স্থাপন করা হয়েছে। প্রথম পর্যায়ে ওই ইউনিয়নের ৩,৫,৬নং ওয়ার্ডের ৩৮০টি পরিবারের মধ্যে বিশুদ্ধ পানি সরবরাহের পাইপ লাইন ও মিটার স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬জুন) সকালে কেরালকাতা ইউপি চেয়ারম্যান স ম মোরশেদ আলী (ভিপিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা আ.লীগের কার্যনির্বাহী কমিটির জরুরী সভা

আগামী ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী ও আগামী ২৫ জুন স্বপ্নের পদ্মাসেতরু উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার কার্যনির্বাহী কমিটির যৌথ জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুন) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামী লীগের আহবানে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হকের সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মো.নজরুল ইসলামের সঞ্চালনায় কার্যনির্বাহী কমিটিরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস স্কুলে নবীবনবরণ ও পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নবীনবরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুন) বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুলের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স. ম শহিদুল ইসলাম। স্কুলের প্রধান শিক্ষক মোঃ এমাদুল ইসলাম দুলুর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক এসএম শহীদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও মা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মমিনুর রহমান মুকুল, ধুলিহর-ব্রহ্মরাজপুর মাধ্যমিক বালিকাবিস্তারিত পড়ুন

কলারোয়ার দেয়াড়া মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

কলারোয়ায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। (১৬ই জুন) বৃহস্পতিবার দুপুর ২টায় উপজেলার দেয়াড়া মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে বিদায়ী শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গাজী মতিয়ার রহমানের সভাপতিত্বে বিদ্যালয়ের হল রুমে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আঃ বারী,দেয়াড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাবেয়া খাতুন,বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ আব্দুর রহমান (সাহেব),শিক্ষা অনুরাগী শরিফুল ইসলাম ,শিক্ষক নাজমুলহক সহ অভিভাবক বৃন্দপ্রমুখ।এছাড়া, বিদাযী ছাত্র/চছাত্রীদের বক্তব্যবিস্তারিত পড়ুন

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে মণিরামপুরে প্রস্তুতিসভা

আগামী ২৩ জুন বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী ও ২৫ জুন ঐতিহাসিক স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুন-২০২২) বিকালে মণিরামপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও যশোর-৫, (মণিরামপুর) আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য। অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানালো স্বপ্নচূড়া সংস্থা

কলারোয়ায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাসকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন স্বপ্নচূড়া সমাজকল্যাণ সংস্থা। বৃহস্পতিবার বিকালে ইউএনও’র কার্যালয়ে উপস্থিত হয়ে সংস্থার সদস্যবৃন্দ এ শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন- স্বপ্নচূড়া সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন আলী, সহ-সভাপতি মহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক আক্তারুল ইসলাম, দপ্তর সম্পাদক জুয়েল রানা, সমাজকল্যাণ সম্পাদক ইমামুল হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আক্তারুজ্জামান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তুহিনবিস্তারিত পড়ুন