Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
আশাশুনির প্রতাপনগরে উপকূলীয় শিশুদের শিক্ষার আলো ছড়াচ্ছে ‘মৃত্তিকা’

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার আশাশুনি উপজেলার ১০ নং প্রতাপনগর ইউনিয়নের ২ নং ওর্য়াড় রুয়ালবিল প্রত্যন্ত উপকূলীয় অঞ্চলের শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ‘মৃত্তিকা'( সমাজ উন্নয়ন মূলক প্রতিষ্ঠান) আইলা, আম্পানসহ নানা প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত এই জনপদের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত শিশুদের প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রাথমিক ভিত্তি মজবুত করতে নিরলস কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতাপনগর ইউনিয়নের ২ নং ওয়ার্ডসহ বিভিন্ন প্রত্যন্ত এলাকায় মৃত্তিকা সমাজ উন্নয়নমূলক প্রতিষ্ঠানের উদ্যোগেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শনে হাফিজুর রহমান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছেন প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার (খুলনা ও সাতক্ষীরা) মো: হাফিজুর রহমান। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে কলারোয়া উপজেলার কয়লা ও জালালাবাদ ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন, জালালাবাদ ইউপি প্রশাসনিক কর্মকর্তা আমিনুর রহমান ও গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের কলারোয়া উপজেলা কো-অর্ডিনেটর শুক্লা মিশ্র ও মোস্তাক আহমেদ। পরিদর্শনকালে তিনি ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের কার্যক্রম, মামলার নথি, রেজিস্টার,বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ভোমরা সড়কে রাতে টায়ার জ্বালিয়ে ককটেল বিস্ফোরণ

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়নের ঢালিপাড়া (সফির বাঁশতলা) এলাকায় পাঁচ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ পুঁটির বাড়ির সামনে ভোমরা স্থলবন্দর সড়কে রাতের আঁধারে টায়ার জ্বালিয়ে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগ উঠেছে। রাত আনুমানিক ২টার দিকে এ ঘটনাটি ঘটে বলে জানা গেছে। পরবর্তীতে সমাজমাধ্যমে ‘সাতক্ষীরা ইনসাইডার্স’ নামে একটি ফেসবুক পেজে ১০ নভেম্বর দেশব্যাপী কর্মসূচি সফলের লক্ষ্যে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের অবরোধ কর্মসূচির একটি বার্তা প্রচার হতেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় মৎস্য ঘেরে বিষ প্রয়োগে ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধের জেরে একটি মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে প্রায় ১০ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোঃ মোশাররাফ হোসেন নামে এক ব্যক্তিসহ অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মৎস্যচাষি মোঃ কবির হোসেন (৪৯)। অভিযোগকারী মোঃ কবির হোসেন সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর এলাকার বাসিন্দা। তাঁর পিতা মৃত আব্দুল মাজেদ খাঁ। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মৎস্য ঘেরের জমি-জায়গা নিয়ে অভিযুক্তদের সঙ্গেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় আদালতের আদেশ অমান্য করে দোকান নির্মাণের চেষ্টার অভিযোগ

জুলফিকার আলী: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধের জেরে আদালতে মামলা চলমান থাকা অবস্থায় বিরোধপূর্ণ জমিতে পাকা দোকানঘর নির্মাণের চেষ্টার অভিযোগ উঠেছে। আদালতের আদেশ অমান্য করে নির্মাণকাজ চালিয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। মামলার নথি ও আদালতে দাখিল করা নিষেধাজ্ঞার আবেদন সূত্রে জানা যায়, কলারোয়া উপজেলার কলাটুপি মৌজার একটি জমির মালিকানা ও দখল নিয়ে পিছলাপোল গ্রামের আক্কাজ আলীর ছেলে মোকছেদ আলী এবং একইবিস্তারিত পড়ুন
তরুণদের নেতৃত্বে সাতক্ষীরায় দিনব্যাপী ‘সম্প্রীতি মেলা ২০২৬’

“যুক্ত হও, সৃষ্টি করো, একসঙ্গে বাঁচো”—এই বৈচিত্র্যময় প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বানে সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হয়েছে দিনব্যাপী ‘তরুণ নেতৃত্বাধীন সম্প্রীতি মেলা ২০২৬’। সোমবার (৯ নভেম্বর) সকালে অ্যাক্টিভিস্টা সাতক্ষীরার উদ্যোগে এবং সিডো (SEDO) সংস্থার বাস্তবায়নে এ মেলার আয়োজন করা হয়। ‘অ্যাকশন ফর ট্রান্সফরমেশন’ প্রকল্পের আওতায় মেলাটিতে সার্বিক সহযোগিতা প্রদান করে ‘অ্যাকশনএইড বাংলাদেশ’। শহরের অভিজাত ‘তুফান কনভেনশন সেন্টার অ্যান্ড রিসোর্ট’ (লেকভিউ)-এ দিনব্যাপী এই বর্ণাঢ্য উৎসব অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় “জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় কৃষি ও অকৃষিখাতে নারীদের অংশগ্রহণ” বিষয়ক কর্মশালা

০৯/১১/২০২৬ ইং তারিখ সকাল ৯.৩০ঘটিকায় সাতক্ষীরা পাবলিক লাইব্রেরি অডিটোরিয়ামে বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখাা আয়োজনে “জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় কৃষি ও অকৃষিখাতে নারীদের অংশগ্রহণ” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আন্জুমানারা বেগম। প্রশিক্ষণ কর্মশালা প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্নব দত্ত। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির পরিবেশ ও জলবায়ু সম্পাদক পারভীনবিস্তারিত পড়ুন
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে
দেবহাটার পারুলিয়ায় বিএনপির বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস–২০২৬ উপলক্ষে সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়ায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বিকাল ৪টায় পারুলিয়া বাসস্ট্যান্ড চত্বর থেকে র্যালিটি শুরু হয়। র্যালিটি সখিপুর পালপাড়া, কৃষি ব্যাংক, সখিপুর বাজার ও ইছামতী মার্কেটসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পারুলিয়া বাসস্ট্যান্ড চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পারুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রফিকুলবিস্তারিত পড়ুন
কারাগারে নিরাপত্তা ও জবাবদিহিতা নিশ্চিতে ৭ দফা নির্দেশনা

দেশের কারাগারগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিতে সাত দফা নির্দেশনার আলোকে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে কারা অধিদপ্তর। পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে— লকআপের পরবর্তী কার্যক্রমের ওপর কঠোর নিয়ন্ত্রণ, সার্বক্ষণিক সিসিটিভি নজরদারি, দায়িত্বে অননুমোদিত অনুপস্থিতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, তত্ত্বাবধায়ক কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিত করা, দায়িত্ব পালনে অবহেলাকারী কর্মীদের পুনঃপ্রশিক্ষণ, প্রতিকূল আবহাওয়ায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ ও আকস্মিক পরিদর্শনের মাধ্যমে নিয়মিত তদারকি করা। কারাগারে কর্তব্যে পালনে অবহেলা, শৃঙ্খলাহীনতা ও বিদ্যমান নিয়মকানুন সঠিকভাবে অনুসরণ নাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একজনকে আটক করা হয়েছে। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, বিভিন্ন ব্র্যান্ডের পুরোনো মোবাইল ফোন, মদ, গাঁজা ও ওষুধ। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সূত্রে জানা গেছে, গত ৫ ও ৬ নভেম্বর মাদরা, ভোমরা, বৈকারী ও কাকডাঙ্গা বিওপির টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায়বিস্তারিত পড়ুন

