Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ায় আশ্রয়ণের ঘর নির্মাণ কার্যক্রম পরিদর্শনে ইউএনও

মুজিব শতবর্ষ উপলক্ষ্যে কলারোয়ায় আশ্রয়ণ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীনদের ঘর নির্মাণ কার্যক্রম পরিদর্শন শেষে উপকারভোগীদের সাথে কূশল বিনিময় করা হয়েছে। শরিবার (১০ জুলাই) সকাল ১১টা থেকে পৃথক সময়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী হেলাতলা ইউনিয়নের দক্ষিণ দিগং, সোনাবাড়িয়া ইউনিয়নের রাজপুরসহ উপজেলার বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পের নির্মানধীণ ও নির্মিত ঘর পরিদর্শন করেন। তিনি জানান, ‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’। প্রকল্পটি প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প।এই প্রকল্পটি বাস্তবায়নে কোনো ধরনের ক্রটিবিচ্যুতি, অনিয়ম, দুর্নীতিবিস্তারিত পড়ুন
সেই অসহায় পিতার অন্তসত্বা মেয়ের পাশে শার্শা থানা পুলিশ

যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের অসহায় দীনমজুর ফজলুর রহমানের অন্তসত্বা মেজ মেয়ে সোনিয়া খাতুনের মাতৃত্বকালীন সময়ের যাবতীয় খরচসহ দায়িত্ব গ্রহন করেছে শার্শা থানা পুলিশ। শার্শা থানা পুলিশের প্রতিনিধি বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহমুদ আল ফরিদ ভুইয়া শনিবার (১০ জুলাই) সকাল ১০টার দিকে সার্বিক সহযোগিতা দিতে দীন মজুর ফজলুর রহমানের বাড়ীতে যান। তিনি পরিবারের সাথে কথা বলেন ও পুলিশের তত্বাবধানে সোনিয়াকে শারীরিক পরীক্ষার জন্য পার্শ্ববর্তী কলারোয়ার গয়ড়া বাজারের রমজান ডাক্তারের ক্লিনিকেবিস্তারিত পড়ুন
বেনাপোল বন্দরের নিরাপত্তায় বসানো হচ্ছে বিপুলসংখ্যক সিসি ক্যামেরা

বেনাপোল স্থলবন্দরের নিরাপত্তায় সিসি ক্যামেরায় আওতায় আনা হচ্ছে। ওই লক্ষ্যে ১৫ কোটি টাকা ব্যয়ে বন্দরে ৩৭৫টি সিসি ক্যামেরা বসানো কার্যক্রম শুরু হয়েছে। সিসি ক্যামেরা স্থাপনে খুশি ব্যবসায়ীরা। কারণ সিসি ক্যামেরা যেমন বন্দরের নিরাপত্তা নিশ্চিত করবে, তেমনি পণ্য আমদানি থেকে শুরু করে খালাস পর্যন্ত বাণিজ্যক কার্যক্রম পুরোটাই বন্দরের নজরদারিতে থাকবে। আগামী কয়েক মাসের মধ্যে বেনাপোল স্থলবন্দরে সিসি ক্যামেরা বসানোর সব কাজ শেষ হবে সংশ্লিষ্টরা আশাবাদী। বেনাপোল বন্দর কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্যবিস্তারিত পড়ুন
অভিনব কায়দায় বাইসাইকেল চুরি করে পালিয়ে যাওয়ার সময় চোরকে গণধোলাই

অভিনব কায়দায় বাইসাইকেল চুরি করে পালিয়ে যাওয়ার সময় চোরকে ধরে গণধোলাই দিয়ে থানা পুলিশের কাছে সোপর্দ করেছে জনতা। ঘটনাটি ঘটেছে, শনিবার সকালে কেশবপুর উপজেলার মঙ্গলকোট বাজারে। সাইকেলের মালিক বাজারের মুদি ব্যবসায়ী আব্দুস শহিদ গাজী জানান, ‘দোকানের সামনে সাইকেলটি রেখে ভিতরে গেলে ওৎ পেতে থাকা চোরটি বাইসাইকেলটি নিয়ে পালিয়ে যাবার সময় জনতার হাতে ধরা পড়ে। জনগণ তাকে গণধোলাই দিতে থাকলে বাজারের লোকজন তাকে বাজার কমিটির সাধারণ সম্পাদক ব্যবসায়ী জামাল উদ্দিনের নিকট হাজিরবিস্তারিত পড়ুন
কেশবপুরে করোনা প্রতিরোধ কমিটির জরুরি সভা, কঠোর লকডাউনের সিদ্ধান্ত

যশোরের কেশবপুর উপজেলা করোনা ভাইরাস সংক্রামন প্রতিরোধ কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। শনিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সকলের মতামতের ভিত্তিতে কঠোর লকডাউনের সিদ্ধান্ত গ্রহীত হয়। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার আলমগীর হোসেন, পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দীন, মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন, সুফলাকাটি ইউনিয়ন পরিষদেরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় স্বামীর পরকিয়া ও যৌতুকের প্রতিবাদ করায় স্ত্রীকে জখম

কলারোয়ার জয়নগরের কৃপারামপুর নওয়াপাড়ায় স্বামীর পরকিয়া ও যৌতুক দাবির প্রতিবাদ করায় স্ত্রী শাজেদা খাতুনকে মারাত্মকভাবে জখম করেছে পাষন্ড স্বামী নাছির মোড়ল। সরেজমিনে শিংহলাল আহত সাজেদা খাতুনের বাবার বাড়িতে গেলে তিনি নিজ মুখে সাংবাদিকদের জানিয়েছেন, ধানদিয়া চৌরাস্তার পার্শ্ববর্তী গ্রাম কৃপারামপুর নওয়াপাড়ার মৃত ওবাদুল্লাহ মোড়লের ছেলে নাছির মোড়ল (৩৫)। দীর্ঘ ১০ বছর আগে বিয়ে হয়, কলারোয়ার শিংহলাল গ্রামের সবেদ আলী গাজীর মেয়ে শাজেদা খাতুন (২৬)। বিবাহের বছর ঘুরতে না ঘুরতে নানা কারণে যেমন-বিস্তারিত পড়ুন
দেশে করোনায় একদিনে ২১২ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়াল ১০ লাখ

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ২১২ জনের মৃত্যু হয়েছে।এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ১৬ হাজার ৪ জনে। এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৩২৪ জন।এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ লাখ ৫৪৩ জনে। শুক্রবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৬বিস্তারিত পড়ুন
অক্সিজেন আল্লাহর বড় নেয়ামত

অক্সিজেন মহান আল্লাহর নিয়ামাত। বিশেষজ্ঞরা বলেন , একজন সুস্থ মানুষের ৯৬ থেকে ৯৮ শতাংশ অক্সিজেন ওঠানামা স্বাভাবিক। কিন্তু তা ৯০ এর নিচে নামলেই শ্বাসকষ্ট দেখা দিতে পারে। তাছাড়া মাথা ব্যাথা,বুক ব্যাথা ও হার্টবিট বেড়ে যেতে পারে শরীরের অক্সিজেন কমে গেলে। মানুষের প্রয়োজনীয় অক্সিজেন, খাবার ও ঔষধ সরবরাহের জন্য মহান আল্লাহ গাছ সৃষ্টি করেছেন। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে: وَ اِنۡ تَعُدُّوۡا نِعۡمَۃَ اللّٰہِ لَا تُحۡصُوۡہَا ؕ اِنَّ اللّٰہَ لَغَفُوۡرٌ رَّحِیۡمٌ ওয়া ইনবিস্তারিত পড়ুন
কলারোয়া ও বাশঘাটায় র্যাবের অভিযানে ১০ চোরাই মোবাইলসহ ২ ব্যক্তি গ্রেপ্তার

সাতক্ষীরার কলারোয়া ও সদরের বাশঘাটায় র্যাবের পৃথক অভিযানে ১০টি চোরাই মোবাইল ফোনসহ ২ জন গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামীরা হলো কলারোয়ার উত্তর ভাদিয়ালী গ্রামের মো. মুজিবুর রহমানের ছেলে মোঃ শাহিন হোসেন(২১) ও সদরের বাঁশঘাটা মির্জাপুর গ্রামের গফ্ফার চৌধুরীর ছেলে মোঃ কবিরুল ইসলাম(৩৩)। র্যাব-৬ সাতক্ষীরা কোম্পানীর এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে র্যাব সদস্যরা কলারোয়া থানার দক্ষিণ সোনাবাড়ীয়া-মঠবাড়ীয়া রাস্তায় জনৈক গোপাল বেনির বাড়ির উত্তর পাশে পাঁকা রাস্তার উপর অভিযানবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার সদ্য বিদায়ী জেলা প্রশাসকের দেয়া ৩০টি অক্সিজেন সিলিন্ডার ও ৫০টি অক্সিমিটার বিতরণ

বর্তমান করোনা মহামারি মোকাবেলায় সাতক্ষীরার সদ্য বিদায়ী সাবেক জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের দেয়া উপহার হিসেবে ৩০টি অক্সিজেন সিলিন্ডার ও ৫০টি অক্সিমিটার বিতারণ করা হয়েছে। শুক্রবার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবীর এর সভাপতিত্বে সরকারি সম্মেলন কক্ষে এসব স্বাস্থ্য সামগ্রী বিভিন্ন হাসপাতাল ও স্বেচ্ছাসেবি সংগঠনের মধ্যে বিতরণ করা হয়। একই সঙ্গে রেশিও হিসেবে অক্সিমিটারও দেয়া হয়। যা করোনা ও করোনা উপসর্গে আক্রান্ত হয়ে শ্বাসকষ্টে থাকা সাধারণ মানুষের বাড়ি বাড়ি পৌছবিস্তারিত পড়ুন

