শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

আজ মধ্যরাত থেকে সাতক্ষীরা জেলাব্যাপী ৭ দিনের লকডাউন

সীমান্ত জেলা সাতক্ষীরায় করোনা সংক্রমন ব্যাপকহারে বৃদ্ধি পাওয়ায় আজ শুক্রবার রাত ১২টা ১ মিনিটের সময় থেকে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে জেলা করোনা প্রতিরোধ কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা: আ ফ ম রুহুল হক-এমপি এবং সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল জানান, লকডাউনেরবিস্তারিত পড়ুন

সুনামগঞ্জের তাহিরপুরে টাকাটুকিয়া ফুটবল দলের জার্সির মোড়ক উম্মোচন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাকাটুকিয়া ফুটবল দলের জার্সির মোড়ক উন্মোচন করা হয়েছে। (৩ জুন বৃহস্পতিবার) কুশিয়ারা ডিগ্রি কলেজের সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান) সুমন চৌধুরীর দেওয়া ২৪পিচ জার্সির মোড়ক উন্মোচন করেন কুশিয়ারা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিতালী দেব। এসময় উপস্থিত ছিলেন কুশিয়ারা ডিগ্রী কলেজের ইতিহাস বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান অঞ্জন কান্তি দাস সহ বিভিন্ন ব্যক্তিবর্গ।

বেনাপোলের খলশি বাজার থেকে অস্ত্র ও গুলি ভর্তি ম্যাগাজিনসহ ২ জন আটক

যশোরের বেনাপোল পোর্ট থানার খলশি বাজারে রিপন মিয়ার চায়ের দোকানে অভিযান চালিয়ে যশোর জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ দল গুলি ভর্তি একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি ও একটি পিস্তল সহ শ্রী শংকর (২৭) ও আজিম ওরফে পঁচা (১৯) নামের দুজন পেশাদার অস্ত্র ব্যাবসায়ীকে আটক করেছে। বুধবার (২রা জুন) দুপুরের দিকে জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ একটি দল তাদের আটক করে। জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ সোমেন দাশ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।বিস্তারিত পড়ুন

তালায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহিলার মৃত্যু

সাতক্ষীরা তালায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চন্দনা ব্যানার্জী (৩০) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুন) সকালে উপজেলা নাংলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত চন্দনা ব্যানার্জী নাংলা গ্রামে বাপ্পীর ব্যানার্জীর স্ত্রী। নাংলা গ্রামের রাহুল দে জানান, বাপ্পীর ব্যানার্জীর এক জন ইজিবাইক চালক। সে রাতে ইজিবাইকের ব্যাটারি চার্জ দেওয়ার জন্য রেখেছিল। বৃহস্পতিবার সকালে বাপ্পীর ব্যানার্জীর স্ত্রী চন্দনা ব্যানার্জী ইজিবাইক চার্জার ছাড়ানো সময় বিদ্যুতের শর্ট সার্কিটে গুরুতর আহত হয়। পরে তালা হাসপাতাল নিয়ে আসাবিস্তারিত পড়ুন

তালায় কথিত হোমিও চিকিৎসকের বিরুদ্ধে পৃথক দুটি অভিযোগ দায়ের

তালা উপজেলার শাহাজাতপুর পল্লীতে নেশা জাতীয় হোমিওপ্যাথিক ঔষধ সেবন করে পলাশ খাঁন পল্টু (৪২) নামের এক যুবকের দুই চোখ অন্ধ হয়ে যায়। এ ঘটনায় বৃহস্পতিবার (৩ জুন) পলাশ খাঁন পল্টুর মা হালিমা বেগম বাদী হয়ে তালা উপজেলা নির্বাহী অফিসার ও তালা থানায় এই গ্রামের দেবেন্দ্র দাসের ছেলে সুনিল দাশের বিরুদ্ধে পৃথক দুটি অভিযোগ দায়ের করেছে। গত ২৪ মে (সোমবার) রাত ১০টায় হঠাৎ অসুস্থবোধ করে শাহাজাতপুর গ্রামের পলাশ খাঁন পল্টু। এ সময়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় করোনা আক্রান্ত ৫০, উপসর্গ নিয়ে মৃত্যু ২ জনের

গত এক সপ্তাহ যাবত সীমান্ত জেলা সাতক্ষীরায় করোনা আক্রান্তের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘন্টায় জেলায় ৯৪ জনের করোনা পরীক্ষা শেষে ৫০ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে। যার আনুপাতিক হার ৫৩ দশমিক ১৯ শতাংশ। এছাড়া করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দুই জনের মৃত্যু হয়েছে। বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এনিয়ে, করোনার উপসর্গ নিয়ে জেলায় মারা গেছেন মোট ২১২ জন। আরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় র‌্যাবের অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

কলারোয়ায় র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত মনিরুল ইসলাম (৪০) উপজেলার কেরালকাতা গ্রামের রমজান আলী পুত্র। র‌্যাব সূত্রে জানা যায়, বুধবার(২ জুন) দুপুরে র‌্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে কেরালকাতা ইউনিয়নের কাজীরহাট (কেএইসকে) হাইস্কুল সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে মাদক ব্যবসায়ী মনিরুল ইসলামকে ৫০ পিস ইয়াবা টাবলেটসহ আটক করা হয়। র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক এএসপি মাহাবুব-উল-আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

কলারোয়ায় মাছ উৎপাদন হচ্ছে ৮ হাজার মেট্রিক টন

সাতক্ষীরার কলারোয়া উপজেলা মৎস্য অফিস থেকে এবার ৫২৭জন চাষীকে ৫০লক্ষ টাকা দেয়া হয়েছে। এই উপজেলায় মাছের চাহিদা রয়েছে ৫ হাজার মেট্রিক টন, সেখানে উৎপাদন হয় ৮হাজার মেট্রিক টন মাছ। বাকী ৩ হাজার মেট্রিক টন মাছ ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় হয়ে থাকে। এতে করে চাষীরা ব্যাপক ভাবে লাভবান হয়ে থাকে। এই উপজেলার আয়তন ২৩২.৬৪ বর্গ কিলোমিটার, জন সংখ্যা ২৩৭৫০০জন, ইউনিয়ন ১২টিসহ পৌরসভা ১টি, গ্রামের সংখ্যা ১৪০টি, মৌজা রয়েছে-১২৭টি, জলাশয়ের মোটবিস্তারিত পড়ুন

শার্শার গ্রামাঞ্চলে বেড়েছে জ্বরের প্রাদুর্ভাব, আতঙ্কে মানুষ

শার্শার গ্রামাঞ্চলে জ্বরের প্রকোপ বেড়েছে। মে মাসের মাঝামাঝি থেকে জ্বরের প্রাদুর্ভাব শুরু হয়েছে। শিশু থেকে বৃদ্ধ সকলেই এই জ্বরে আক্রান্ত হচ্ছেন। ১০২ থেকে ১০৫ ডিগ্রী পর্যন্ত তাপমাত্রা থাকছে রোগীদের শরীরে। সর্দি,কাশি, ব্যাথা ও মাথার যন্ত্রনা অনুভব করছেন রোগীরা। মৌসুমী জ্বর মনে করলেও আতঙ্কে রয়েছেন এলাকার লোকজন। এদিকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে প্রতিদিন করোনা পজেটিভ রোগী সনাক্ত হচ্ছেন। দেশে করোনা কালিন সময়ে স্বাস্থ্যবিধী মানছেন না কেউ। বেনাপোলে ৫ জন করোনা পজেটিভ রোগী সনাক্তবিস্তারিত পড়ুন

আব্দুল মোতালেব স্মৃতি সংসদের কমিটি গঠন

বিশিষ্ট সাংবাদিক, সমাজসেবক ও শিক্ষাবিদ, সাতক্ষীরা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, সাতক্ষীরার প্রথম সংবাদপত্র দৈনিক কাফেলার প্রয়াত সম্পাদক ‘আব্দুল মোতালেব স্মৃতি সংসদ’ গঠনকল্পে এক সভা বুধবার বিকেল ৫টায় দৈনিক কাফেলা অফিসে অনুষ্ঠিত হয়। দৈনিক কাফেলার উপদেষ্টা ডা. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, অধ্যাপক পবিত্র মোহন দাশ, তৈয়ব হাসান বাবু, অধ্যাপক নুর মোহাম্মদ পাড়, অধ্যাপক মহিউদ্দীন আহমেদ, আশরাফুন্নাহার স্বপ্না, মোস্তাফিজুর রহমান উজ্জল, তুহিন সানজিদ, এম রফিক, এম ঈদুজ্জামান ইদ্রিস প্রমূখ। সভায় ভার্চুয়ালিবিস্তারিত পড়ুন