শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরায় একদিনে করোনা ও উপসর্গে ৬ জনের মৃত্যু

সাতক্ষীরায় শুক্রবার (৪জুন) একদিনেই করোনায় ৩ জন ও করোনা উপসর্গে ৩ জনসহ মোট ৬ জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা সদর হাসপাতালে করোনায় মারা গেছেন সদরের মুকুন্দপুর গ্রামের ইমরান হোসেনের স্ত্রী আয়েশা খাতুন (৩৬), শ্যামনগর উপজেলার রঘূনাথপুর গ্রামের মফিজুল ইসলামের স্ত্রী শাহিনা খাতুন (৩৫) ও আশাশুনির মৃত অমলের পুত্র আশুতোষ চন্দ্র (৫৭)। শুক্রবার (৪জুন) পৃথক সময়ে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। সম্প্রতি তারা হাসপাতালে ভর্তি হন। এদিন মৃতদের স্বজনরা মরদেহ নিয়ে গেছে। অপরদিকে,বিস্তারিত পড়ুন

মাসিক ভালো কাজ ও মিনিস্টার গ্রুপের পক্ষ থেকে পাটকেলঘাটা আল-আমিন মাদ্রাসার মসজিদে ৫০,০০০ টাকা অনুদান

সাতক্ষীরা জেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান পাটকেলঘাটা আল-আমিন ফাজিল মাদ্রাসার জামে মসজিদূর রহমান জামে মসজিদে মিনিস্টার মাইওয়ান গ্রুপের ১৯ বছর পূর্তি উপলক্ষ্যে পাটকেলঘাটা, তালা, বুধহাটা শোরুম ও মাসিক ভালো কাজ গ্রুপের পক্ষ থেকে (০৪/০৬/২১) শুক্রবার জুম্মার নামাজ শেষে মসজিদ কমিটির কাছে ৫০,০০০/- পঞ্চাশ হাজার টাকার চেক হস্তান্তর করেন। চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিনিস্টার গ্রুপের ডিভিশনাল ম্যানেজার ও আনন্দ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি এবং মাসিক ভালো কাজ গ্রুপের এডমিন হাসানুর রহমান হাসান,বিস্তারিত পড়ুন

তালায় লাইসেন্স পাওয়া জ্বীনের বাদশার আবির্ভাব!

অশ্লীল অঙ্গ-ভাঙ্গি আর শারিরীক কসরতের পর রোগীর অতীত-ভবিষ্যৎ বাণীতে বাঘের মত গর্জনে কাপিয়ে তুলছেন কক্ষ, ভীত-তটস্থ্য রোগীকে চড়-থাপ্পড় মারছেন। জ্বীনের বাদশা মুন্নার মাঝে এখন জ্বীনের অবস্থান, তাই অদৃশ্য শক্তি-বলে পাকা বিল্ডিং আঘাত হানছেন বারবার। রোগী ছাড়া অন্য কেউ কক্ষে ঢুকলেই গ্রাস করার উপক্রম জ্বীনের বাদশার! মুসকিলে আহসানে আগত বাড়ীর আঙ্গিনায় শতাধীক মানুষের অধীকাংশই নারী। ভীড় সামলাচ্ছেন ৩/৪ জন কর্মচারী। আগতদের কেউ কঠিন রোগগ্রস্থ্য, কারো সংসারে অশান্তি, জ্বীনের মাধ্যমে নাকি ক্যান্সারের মতবিস্তারিত পড়ুন

তালায় বিষাক্ত কীটনাশক পানে যুবকের আত্মহত্যা

সাতক্ষীরা তালায় বিষাক্ত কীটনাশক পান করে মোঃ সোহেল শেখ (৩৫) নামের এক যুবক আত্মহত্যা করেছে। সে উপজেলার খলিলনগর ইউনিয়নের মাছিয়াড়া গ্রামে মোঃ করিম শেখের ছেলে। বৃহস্পতিবার (৩ জুন) রাতে মাছিয়াড়া গ্রামের নিজ ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতের কোন এক সময় বিষাক্ত কীটনাশক পান করে সোহেল শেখ ঘরের মধ্যে ঘুমিয়ে পড়ে। পরবর্তীতে ভোর রাতে বিষয়টি তারা বুঝতে পারে। তিনি বেশ কিছুদিন হতাশায় ভূগছিলবিস্তারিত পড়ুন

কেশবপুরে ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্সের বার্ষিক সাধারণ সভা

ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ) কেশবপুর উপজেলা শাখার বার্ষিক সাধারন সভা শুক্রবার সকালে পরিত্রাণ এর প্রশিক্ষণ কক্ষে সুইডিস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি-সিডা এর অর্থায়নে ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরী সহযোগীতায় পরিত্রাণের ওয়াই মুভস্ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলা এনসিটিএফ-এর সভাপতি পিয়া দাসের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা-২০২১ এবং কর্ম পরিকল্পনা প্রনয়ণে (২০২১- ২২) দিনব্যাপি কর্মসূচীর প্রথম পর্বে জাতীয় সংগীতের মাধ্যমে উদ্ভোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নাগরিক সমাজেরবিস্তারিত পড়ুন

দেশে করোনা সংক্রমণের ৮০ শতাংশের শরীরে ভারতীয় ভ্যারিয়েন্ট

দেশে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে তা বিশ্লেষণের পর ৮০ শতাংশের দেহেই ভারতীয় (ডেল্টা) ধরন শনাক্ত হয়েছে বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআর। শুক্রবার (৪ জুন) আইইডিসিআর ও বেসরকারি সংস্থা ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভস-আইদেশি’র যৌথ গবেষণায় এসব তথ্য ওঠে এসেছে বলে জানানো হয়েছে। এর মধ্যে ৩৫ শতাংশেরই বিদেশ ভ্রমণ কিংবা দেশে বাইরে থেকে আসা ব্যক্তির সংস্পর্শে যাওয়ার ইতিহাস নেই। এছাড়া দক্ষিণ আফ্রিকান (বিটা) ধরনবিস্তারিত পড়ুন

উপকূলীয় মানুষের ভোগান্তির শেষ কোথায়?

দেশের সর্ব দক্ষিনে অবস্থিত অতি সম্ভনাময় তিন উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট। বঙ্গোপসাগর এবং সুন্দরনের কোল ঘেঁষে অবস্থিত এই তিন জেলার মুষ্টিমেয় মানুষের জীবিকার প্রধান উৎস সুন্দরবন কেন্দ্রিক এবং সেই সাথে লোনা পানিতে মৎস্য চাষ করে বা নদীতে মাছ ধরে তাদের অধিকাংশের দিন চলে। বঙ্গোপসাগরের উপকূলবর্তী হওয়ায় এখানকার জনগণ বাধ্য হয়ে এ ধরনের পেশাকে বেছে নিয়েছে। অনেকের কৃষি চাষাবাদ যোগ্য জমি থাকার সত্ত্বেও বছরের অধিকাংশ সময়ে মাটি লবনাক্ত থাকায় সেখানেবিস্তারিত পড়ুন

বাজেট ও করোনাকে পুঁজি করে রাজগঞ্জে নিত্যপণ্যের দাম বেশি নেওয়ার অভিযোগ

বাজেট ও করোনাকে পুঁজি করে মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে নিত্যপণ্যের দাম অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়েছে। এ বাজারের মুদি ব্যবসায়ীরা পণ্যের মূল্য তালিকা ছাড়ায় ক্রেতাদের কাছ থেকে ইচ্ছামতো প্রতিটি পণ্যের দাম বাড়িয়ে নিচ্ছেন বলে অভিযোগ। শুক্রবার (৪ জুন-২০২১) সকালে রাজগঞ্জ বাজার ঘুরে দেখাগেছে মুদি ব্যবসায়ীরা ইচ্ছামতো দামে পণ্য বিক্রি করছে। যেমন প্রতিপিস ব্রয়লার ডিম কোনো দোকানে ৮টাকা, কোনো দোকানে ৯টাকা দরে বিক্রি করছে ব্যবসায়ীরা। এভাবে মুদি দোকান থেকে শুরু করে কাঁচা তরিতরকারিরবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের কৃষ্ণনগরে লকডাউন বাস্তবায়নে অবহিতকরণ প্রচারণা

সাম্প্রতিককালে সাতক্ষীরা জেলার করোনা ভাইরাস সংক্রামক হার বৃদ্ধি পাওয়ায় জেলা প্রশাসকের নির্দেশনায় শনিবার (৪ জুন) থেকে জেলাকে সর্বাত্মক লকডাউন প্রতিপালন করার জন্য কালিগঞ্জের কৃষ্ণনগরে করোনা এক্সপার্ট টিমের অবহিতকরন সম্পর্কে জনসচেতনতা মূলক প্রচারণা করেছে। শুক্রবার (৩ মে) সকালে ঐতিহ্যবাহী কৃষ্ণনগর বাজারে করোনা এক্সপার্ট টিমের টিম লিডার গ্রাম্য চিকিৎসক সালাউদ্দিনের নেতৃত্বে জেলা প্রশাসকের লকডাউন বাস্তবায়নের বিশেষভাবে অনুরোধ করে বিধি নিষেধ সম্পর্কে বাজারের প্রধান প্রধান স্থানে ব্যাপক প্রচার চালানো হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ইউপিরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় অন্যের ফেসবুক আইডি হ্যাক করে মেসেঞ্জারে টাকা দাবি

Rabiul Islam নামের ফেসবুক আইডি হ্যাক করে সাইবার ক্রাইম চক্র ০১৪০৫৪১৮৩৭৫ (নগদ) নাম্বার মোবাইল ফোনে টাকা চেয়ে মেসেঞ্জারে মেসেজ পাঠিয়ে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। ইতোমধ্যে ওই আইডির সত্ত্বাধিকারি সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর গ্রামের মরহুম আনোয়ারুল ইসলামের ছেলে রবিউল ইসলাম থানায় অভিযোগ করেছেন। ব্যবসায়ি রবিউল ইসলাম জানান, বৃহস্পতিবার (৩ জুন) বিকাল ৩টার পরে বিষয়টি তার নজরে আসে। কে বা কারা তারা ফেসবুক আইডি হ্যাক করে পরিচিতজনদের কাছে টাকা চেয়ে মেসেজ পাঠায়।বিস্তারিত পড়ুন