Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
করোনায় খুলনা বিভাগে একদিনে সর্বোচ্চ মৃত্যু

করোনায় এযাবৎকালের সর্বোচ্চ মৃত্যু দেখলো খুলনাবাসী। বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সর্বোচ্চ ১৮ জনের মৃত্যু হয়েছে।একই সময়ে ৭৬৫ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। সুস্থ হয়েছেন আরও ২৮১ জন। বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় খুলনায় ৪ জন, কুষ্টিয়ায় ৪ জন, যশোরে ৩ জন, চুয়াডাঙ্গায় ২ জন, মেহেরপুরে ২ জন, বাগেরহাটে একজন,বিস্তারিত পড়ুন
মুজিববর্ষে আরও ৫৩ হাজার পরিবার পাবে ঘর ও জমি

মুজিববর্ষে সরকারের উপহার হিসেবে দ্বিতীয় পর্যায়ে ঘর ও জমি পাচ্ছে আরও ৫৩ হাজারেরও বেশি ভূমিহীন ও গৃহহীন পরিবার। এরই ধারাবাহিকতায় আগামী রোববার (২০ জুন) বিনামূল্যে দুই শতক জমিসহ সেমি পাকা ঘর উপহার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৭ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে করবী হলে সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। এর আগে প্রথম দফায় ১ম পর্যায়ে গত ২৩ জানুয়ারি দ্বি-কক্ষ বিশিষ্ট সেমি পাকা গৃহ ও ব্যারাকেবিস্তারিত পড়ুন
‘বিএনপি মুখে গণতন্ত্রের কথা বললেও তাদের অন্তরে ষড়যন্ত্র ও প্রতিহিংসা’

যারা ‘হত্যা ও ষড়যন্ত্রকে’ রাজনৈতিক কৌশল হিসেবে গ্রহণ করেছে তারাই দেশের এগিয়ে যাওয়ার পথে অন্যতম প্রধান বাধা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপিই এদেশে সহাবস্থানের রাজনীতির পথে অন্তরায়।’ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে তার নিজ দপ্তরে ব্রিফিংকালে এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘বিএনপির ধ্বংসাত্মক রাজনীতি সহবস্থানের পরিবেশকে ঝুঁকিপূর্ণ করে তুলছে দিনের পর দিন।’ বিএনপি মুখে গণতন্ত্রের কথা বললেও তাদের অন্তরে ষড়যন্ত্র ও প্রতিহিংসা বলেও মন্তব্য করেন তিনি। শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
বন্ধ হচ্ছে না অবৈধ মোবাইল হ্যান্ডসেট

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) সিস্টেম ব্যবহার করে অবৈধ মোবাইল হ্যান্ডসেট শনাক্তের পাশাপাশি সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। আগামী ১ জুলাই থেকে এ কার্যক্রম শুরু করবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ফলে ১ জুলাই থেকে কেউ নেটওয়ার্কের বাইরে থাকা ও অবৈধ মোবাইল হ্যান্ডসেট ব্যবহার করতে পারবেন না। তবে বর্তমানে ব্যবহার হওয়া সব ধরনের মোবাইল হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে এনইআইআর পদ্ধতিতে নিবন্ধিত হবে। ফলে এসব মোবাইল হ্যান্ডসেট বন্ধ হবে না। বুধবার বিটিআরসির তরঙ্গ বিভাগেরবিস্তারিত পড়ুন
সুনির্দিষ্ট অভিযোগ পেলে পরীমনির বিরুদ্ধে ব্যবস্থা

রাজধানীর গুলশানের অল কমিউনিটি ক্লাবে ভাঙচুরের সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেবে পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুন) বেলা ১২টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার। তিনি বলেন, কমিউনিটি ক্লাবের ঘটনাটি আমাদের গুলশান টিমের এলাকায়। আমরা বিষয়টি নিয়ে অবশ্যই আলোচনা করবো। এ বিষষয়ে যেকোনো ধরনের অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আমরা জেনেছি ৮ জুনবিস্তারিত পড়ুন
জুলাইয়ে শুরু হতে পারে টিকাদান কার্যক্রম

টিকা পেতে সরকার সর্বাত্মক চেষ্টা করছে জানিয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস বলেছেন, আমরা প্রত্যাশা করছি যে, জুলাই মাস থেকে হয়তো আবার মাস স্কেলে টিকা দেওয়া শুরু করতে পারবো। বৃহস্পতিবার (১৭ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মুখ্য সচিব আহমদ কায়কাউস বলেন, টিকার জন্য আমরা যোগাযোগ করে চলেছি। ইতোমধ্যে আমরা কয়েকটা দেশের সঙ্গে কথা বলেছি, প্রত্যাশা করছি খুব দ্রুত আমরা টিকা পাবো। তিনিবিস্তারিত পড়ুন
কলারোয়ার কেঁড়াগাছিতে আ.লীগ নেতার পক্ষ থেকে মাস্ক বিতরণ

কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের জনসাধারণের মধ্যে করোনা ভাইরাস প্রতিরোধক মাস্ক বিতরণ করা হয়েছে। বুধবার (১৬ জুন) সকালে উপজেলার ৫নং কেঁড়াগাছি ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজার সহ বিভিন্ন মোড়ে এই করোনাভাইরাস প্রতিরোধ মাস্ক বিতরণ করা হয়। বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সম্পাদক বাবু সুজিত রায় নন্দীর সৌজন্যে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সহকারী অধ্যাপক দুলাল চন্দ্র গাইন’র সার্বিক ব্যবস্থাপনায়- কলারোয়া উপজেলার ৫নং কেঁড়াগাছি ইউনিয়নে মাস্ক বিতরণ করেন- ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাবেকবিস্তারিত পড়ুন
করোনায় তালার এক যুবকের মৃত্যু, দাফন সম্পন্ন

সাতক্ষীরার তালায় করোনায় মৃত্যু যুবক জাহাঙ্গীর হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (১৬ জুন) সকালে উপজেলার খলিলনগর ইউনিয়নের নলতা গ্রামে তাঁর জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মঙ্গলবার বিকালে করোনা আক্রান্ত হয়ে মোঃ জাহাঙ্গীর হোসেন (৩০) বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি উত্তর নলতা গ্রামের ছমির মোড়লের ছেলে। তিনি বগুড়ায় ব্র্যাক ব্যাংকে কমর্রত ছিলেন। জাহাঙ্গীর হোসেনের চাচা সাংবাদিক শফিকুল ইসলাম জানান, সর্বশেষ ঈদের ছুটিতেবিস্তারিত পড়ুন
কলারোয়া বিএনপি নেতা সাবুর মৃত্যুতে তালা বিএনপির শোক

সাতক্ষীরার কলারোয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কলারোয়া পৌর যুবদলের সাবেক সভাপতি মাহফুজুর রহমান সাবুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তালা উপজেলা বিএনপি সভাপতি মৃনাল কান্তি রায়, সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক উপাধ্যাক্ষ সফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন প্রমূখ। সাবুর মৃত্যুতে আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
জেলা আ.লীগের পক্ষ থেকে সাতক্ষীরা মেডিকেলে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর

চলমান বৈশ্বিক মহামারী করোনায় সাতক্ষীরাবাসীর অক্সিজেন সংকট দূরীভূত করার প্রয়াসে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির সার্বিক সহযোগিতায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়। স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত উক্ত অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম বলেন, “বৈশ্বিক মহামারী করোনা মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রীবিস্তারিত পড়ুন

