রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরা প্রেসক্লাবে স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা

‘বাংলাদেশ আজ স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী পালন করছে। বঙ্গবন্ধু জন্মশতবর্ষকে সামনে রেখে এই মহেন্দ্রক্ষনকে সামনে রেখে আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সেই সোনার বাংলা গড়তে চাই। আর সেজন্য আমাদের সকলকে দেশের উন্নয়নে সহযোগিতা নিয়ে এগিয়ে আসতে হবে। বঙ্গবন্ধু চেয়েছিলেন বাংলাদেশ স্বাধীন করে ক্ষুধা দারিদ্র মুক্ত একটি সোনার বাংলা গড়তে। তার সেই স্বপ্ন তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা বাস্তবে রূপ দিয়েছেন। বাংলাদেশ আজ বিশ্বের দরবারে মাথা উচুবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা বিটিএফ মেডিকেল ইনস্টিটিউটে মাস্ক বিতরণ

স্বাধীনতার জন্মশত বার্ষিকীতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত ও বাংলাদেশ টেকনোলোজী ফাউন্ডেশন পরিচালিত সাতক্ষীরার কদমতলাস্থ বিটিএফ মেডিকেল ইনস্টিটিউটে মাস্ক বিতরন করা হয়েছে। ২৬ মার্চ সকাল ১০টায় বাংলাদেশ টেকনোলোজী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিটিএফ মেডিকেল ইনস্টিটিউটের পরিচালক আলহাজ্ব এম এ হান্নান মাস্ক বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন বিটিএফ মেডিকেল ইনস্টিটিউটের ম্যানেজার আরিফুল ইসলাম, সেলিম হোসেন প্রমুখ। মাস্ক বিতরণ উদ্বোধন কালে পরিচালক এম এ হান্নান বলেন, করোনা পরিস্থিতি বাড়ছে সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলতেবিস্তারিত পড়ুন

তালায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

সাতক্ষীরার তালায় বিনম্র শ্রদ্ধায় ৫০তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন হয়েছে। দিনটি উপলক্ষ্যে দু’দিনের কর্মসূচী গ্রহন করে উপজেলা প্রশাসন এবং উৎযাপন কমিটি। ২৬ মার্চ রাত ১২টা ১ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ও উপজেলা স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পন করা হয়। প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। পরে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন ও উপ-শহরে একটি র‌্যালী বের হয়। র‌্যালী শেষে তালা সরকারী কলেজ মাঠে কুচকাওয়াজ, শহীদদের রুহের মাগফেরাত কামনাবিস্তারিত পড়ুন

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন কেঁড়াগাছি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী আক্তারুজ্জামান

আসন্ন ৫ নং কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ৫নং কেঁড়াগাছি ইউনিয়নের ৫নং (বোয়ালিয়া উত্তর) ওয়ার্ডে ইউপি সদস্য পদপ্রার্থী ও একই এলাকার মৃত মোফাজ্জেল গাজির পুত্র আক্তারুজ্জামান। শুক্রবার ( ২৬ মার্চ) বিকালে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারস্থ সীমান্ত প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন থেকে নিজের সরে দাঁড়ানোর বিষয়ে লিখিত বক্তব্য পাঠ করেন- ইউপি সদস্য পদপ্রার্থী আক্তারুজ্জামান। লিখিত বক্তব্যে তিনি বলেন-“আমি মোঃ আক্তারুজ্জামান, পিতা- মৃত মোফাজ্জেল গাজি,বিস্তারিত পড়ুন

শার্শার বসতপুর থেকে গাঁজা উদ্ধার, আসামীর পলায়ন

শার্শার বসতপুর থেকে পুলিশ দুই কেজি গাঁজাসহ একটি মোটরসাইকেল উদ্ধার করেছে বৃহস্পতিবার (২৫ মার্চ) রাতে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ দুই কেজি গাজা উদ্ধার করেছে। এসময় আসামী তার মোটরসাইকেল ফেলে পালিয়ে গেলে পুলিশ তার মোটর সাইকেলটি জব্দ করে। বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, বসতপুর পাঁকা রাস্তার ওপর থেকে বৃহস্পতিবার রাতে দুকেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এসময় আসামী আবু সাইদ (২০) তার মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। আবু সাইদবিস্তারিত পড়ুন

তালার জালালপুরে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের উপর হামলা, আহত ৫

সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নে নৌকা প্রার্থীর ক্যাডার বাহিনীর হামলায় আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের উপর হামলা করা হয়েছে। এসময় দোকান ঘর ভাঙচুর ও মহিলা সহ ৫ জন কর্মীকে পিটিয়ে আহত করেছে। বৃহস্পতিবার (২৫ মার্চ) রাতে উপজেলার জালালপুর শ্রীমন্তকাটি এলাকায় এঘটনা ঘটে। আহতরা সকলে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। আহতরা হলেন, শ্রীমন্তকাটি গ্রামের আক্কাজ শেখের ছেলে আলাউদ্দীন শেখ (৫০), হানেফ শেখের ছেলে মহিদ শেখ (৪৯), হযরত আলী শেখের ছেলে রবিউলবিস্তারিত পড়ুন

নারী উদ্যোক্তা ফোরামের বর্ষপূর্তি উপলক্ষ্যে ঐকতানের মেলা

২৬ মার্চ শুক্রবার রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে নারী উদ্যোক্তা ফোরামের বর্ষপূর্তি উপলক্ষ্যে ২ দিনব্যাপী ঐকতানের মেলা শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হোসনে আরা বেগম (এনডিসি), ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ হাইটেক পার্ক অথোরিটি, আইসিটি ডিভিশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফারজানা খান, জি,এম, এস এম ই ফাউন্ডেশন ও নাজনীন নাহার, সিইও, টেকস্যলুয়েশনস, ফাউন্ডার মেম্বার (ইক্যাব)। অনুষ্ঠানে হাইটেক পার্ক থেকে যে সকল নারী উদ্দোক্তারা ট্রেনিং নিয়েছে তাদের মাঝে সার্টিফিকেট বিতরণবিস্তারিত পড়ুন

রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও দোয়ানুষ্ঠান

২৬ মার্চ, স্বাধীনতা ও জাতীয় দিবস। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে শুক্রবার সকালে মণিরামপুর উপজেলার রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় হলরুমে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান হয়েছে। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যক্ষ মোঃ আব্দুল লতিফের সভাপতিত্বে এ অনুষ্ঠান হয়। উক্ত অনুষ্ঠানে সহকারি শিক্ষক মোঃ নূরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন- বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাসুদ কামাল তুষার, সহকারি শিক্ষক মোঃ জামশেদ আলী, শ্যামল কুমার বিশ্বাস, মোঃ রবিউল ইসলাম, উত্তম কুমার পাল, মোঃবিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে মুক্তিযুদ্ধের গল্প নিয়ে পালপাড়ার গণহত্যার সাক্ষী তৈলক্ষ পাল

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ১০ দিনের অনুষ্ঠানমালার এ পর্বে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে কলারোয়ার পালপাড়ার গণহত্যায় অলৌকিকভাবে বেঁচে ফেরা পায়ে গুলিবিদ্ধ মৃত্যুঞ্জয়ী তৈলক্ষ পাল তরুণ প্রজন্মকে নিজমুখে শোনালেন সেই ভয়াল দিনের কথা। ২৫ মার্চ বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে তৈলক্ষ পাল ১৯৭১ সালের ২৮ এপ্রিলে বর্বর পাকিস্তানি ও তাদের দোসরদের পালপাড়ার হিংস্রতার বর্ণনা দেন। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীবিস্তারিত পড়ুন

মনিরামপুর ও খাজুরা রুটে বাস চালু করলো যবিপ্রবি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের যাতায়াত সুবিধা বৃদ্ধির জন্য মনিরামপুর উপজেলা ও খাজুরা রুটে দুটি বাস চালু করা হয়েছে। বুধবার বিকেলে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বাস দুটির নতুন রুটের উদ্বোধন করেন। যবিপ্রবির পরিবহন দপ্তর জানায়, একটি বাস সকাল ৮টা ৫ মিনিটে মনিরামপুর থেকে ছেড়ে আসবে। এরপর এটি চাঁচড়া হয়ে যবিপ্রবি ক্যাম্পাসে এসে পৌঁছাবে। পূর্বে এই বাসের রুট চাঁচড়া পর্যন্ত বিস্তৃত ছিল। সকলের যাতায়াতেরবিস্তারিত পড়ুন