Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
মেডিকেল ভর্তি পরীক্ষায় ৩ হাজার ৪০৪ শিক্ষার্থী অনুপস্থিত

সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ২০২২-২৩ শিক্ষাবষের্র অনুষ্ঠিত হয়েছে ভর্তি পরীক্ষা। গতকাল শুক্রবার সকাল ১০টায় সারা দেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে এক ঘণ্টার ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হয়। এই পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন এক লাখ ৩৯ হাজার ২১৭ জন শিক্ষার্থী। এদের মধ্যে ৩ হাজার ৪০৪ জন অনুপস্থিত ছিলেন। শনিবার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে এমনটা। বলা হয়েছে, এ বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় অনুপস্থিতির হার ২ দশমিক ৪৪বিস্তারিত পড়ুন
৪৭ লাখ টাকায় বিক্রি হল মার্তিনেজের সেই গ্লাভস

কাতার বিশ্বকাপ ফাইনালে টাইব্রেকারের সময় এমিলিয়ানো মার্তিনেজের হাতে থাকা গ্লাভস জোড়া নিলামে বিক্রি করা হয়েছে এবার। ক্যানসার আক্রান্ত শিশুদের সহায়তায় ‘গোল্ডেন গ্লাভস’জয়ী মার্তিনেজ তার হাতের মূল্যবান ও স্মৃতিময় গ্লাভস জোড়া তুলেছিলেন নিলামে। গতকাল শুক্রবার মার্তিনেজের গ্লাভস নিলামে ৪৫ হাজার ডলারে বিক্রি হয়েছে বলে জানিয়েছে ফরাসি সংবাদ সংস্থা এএফপি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৭ লাখ ১৯ হাজার টাকা। এই অর্থ পাবে আর্জেন্টিনার গ্রারাহান হাসপাতালের ক্যানসার ওয়ার্ড। নিলামের সময় মার্তিনেজ বলেছেন, ‘বিশ্বকাপের গ্লাভসবিস্তারিত পড়ুন
‘আওয়ামী লীগ সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে বিনিয়োগ ও ব্যবসার পরিবেশের ওপর’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে বিনিয়োগ ও ব্যবসার পরিবেশের ওপর। সেটি আরও সংস্কার ও ব্যবসাবান্ধব করা হবে। লাল ফিতার দৌরাত্ম্য সরিয়ে দেওয়া হবে। (যে বিষয়ে) সিদ্ধান্ত হবে, বাস্তবায়ন হবে সঙ্গে সঙ্গে। শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ বিজনেস সামিট- ২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রতিষ্ঠার ৫০ বছর উদযাপনবিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রীর জনসমাবেশে মানুষের ঢল

ময়মনসিংহে প্রধানমন্ত্রীর জনসমাবেশকে ঘিরে সাধারণ মানুষের ঢল নামছে। সকাল থেকেই নগরীর ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে বিশাল মিছিল নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা জড়ো হচ্ছেন। আজ শনিবার বিকাল ৩টায় ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে আওয়ামী লীগের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেবেন। সেখানে প্রায় ১৫ লাখ লোক সমাগম ঘটবে বলে প্রত্যাশা করছেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। নেতাকর্মীরা যাতে নির্বিঘ্নে সম্মেলনস্থলে পৌঁছাতে পারে সেজন্য ৮ টি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। ময়মনসিংহ জেলা ও মহানগরবিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রী বাংলাদেশ বিজনেস সামিট’ উদ্বোধন করলেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বাংলাদেশ বিজনেস সামিট’ উদ্বোধন করলেন। শনিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই শীর্ষ সম্মেলন উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। প্রতিষ্ঠার ৫০ বছর উদযাপন উপলক্ষে বিজনেস সামিটের আয়োজন করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।
শি জিনপিং তৃতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্ট হলেন

শি জিনপিং টানা তৃতীয়বারের মতো বিশ্বের দ্বিতীয় বৃহত্তর অর্থনীতির দেশ চীনের প্রেসিডেন্ট হলেন। শুক্রবার ন্যাশনাল পিপলস কংগ্রেসে চীনা আইনপ্রণেতারা সর্বসম্মতিক্রমে তাকে প্রেসিডেন্ট হিসেবে ভোট দিয়েছেন। এর মধ্যদিয়ে ১৯৪৯ সালের পর দেশটির ইতিহাসে দীর্ঘ সময় শাসন করার রেকর্ড গড়তে যাচ্ছেন শি। খবর বিবিসির। জানা গেছে, ন্যাশনাল পিপলস কংগ্রেসে ২ হাজার ৯শ ৫২ ভোট পেয়েছেন শি জিনপিং। বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে আইনপ্রণেতারা উঠে দাঁড়ান এবং শির পক্ষেবিস্তারিত পড়ুন
স্পিকার বাহরাইন গেলেন আইপিইউ সম্মেলনে যোগ দিতে

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৪৬তম সম্মেলনে অংশ নিতে বাহরাইন গেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। শুক্রবার সকাল ১০ টায় তার নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাহরাইনের রাজধানী মানামার উদ্দেশ্যে ত্যাগ করেছেন ঢাকা। আগামী ১১-১৫ মার্চ মানামায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৪৬ তম অ্যাসেম্বলি এবং আইপিইউর সংশ্লিষ্ট মিটিং অনুষ্ঠিত হবে। এতে ড. শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশ সংসদীয় দলের নেতৃত্ব দেবেন। প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা হলেন রাজী মোহাম্মদ ফখরুল, মো. শাহে আলম, উম্মে কুলসুম স্মৃতি, রাহগিরবিস্তারিত পড়ুন
বিস্ফোরণে হতাহতের ঘটনায় অপমৃত্যু মামলা করেছে পুলিশ

রাজধানীর গুলিস্তানে বাস কাউন্টারের কাছে সিদ্দিক বাজারে বিস্ফোরণে ঘটনায় অপমৃত্যুর (ইউডি) মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বংশাল থানা। এর আগে ঘটনার দিন মঙ্গলবার (৭ মার্চ) পুলিশ একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিল। গতকাল বুধবার রাতে ডিএমপির লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) জাফর হোসেন নিশ্চিত করেছেন এ তথ্য। ডিসি জাফর হোসেন বলেন, ‘বিস্ফোরণের ঘটনায় ৭ মার্চ বংশাল থানায় একটি জিডি করা হয়। আর বুধবার মামলা হয়েছে অপমৃত্যুর। তবে সিদ্দিক বাজারের বিস্ফোরণের বিষয়ে চলছেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় জয়নগর আশ্রায়ণ প্রকল্পের ঘর পরিদর্শনে পরিচালক-৩ আব্দুল্লাহ আল খায়রুম

কলারোয়ায় মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীনদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহারের পাকা ঘর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-৩ আব্দুল্লাহ আল খায়রুম। পরিদর্শনকালে তিনি কলারোয়া উপজেলায় নির্মিত বাড়িগুলোর নির্মাণশৈলী ও গুণগতমান অনুমোদিত ডিজাইন ও প্রাক্কলন অনুযায়ী হয়েছে কিনা তা যাচাই করেন। পাশাপাশি উপকারভোগীদের সাথে কথা বলে তাদের কোনো সমস্যা আছে কিনা তিনি তার খোঁজ নেযার পর খুশি প্রকাশ করেন। বুধবার সকালে উপজেলার জয়নগর ইউনিয়নের মিশন/ খ্রিষ্টান পাড়া আশ্রয়ণ প্রকল্প-২ সহবিস্তারিত পড়ুন
কলারোয়ায় এক সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার

কলারোয়ায় কোহিনূর বেগম নামের এক সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার দুপুর ২টায় উপজেলার যুগিখালী ইউনিয়নের পাঁচনল সরদার পাড়া এলাকায় ওই ঘটনাটি ঘটেছে। নিহত কোহিনূর বেগম ওই গ্রামের ভ্যানচালক মাসুদ সরদারের স্ত্রী। তার খাদিজা নামে ৩বছরের একটি কন্যা সন্তন রয়েছে। যুগিখালী ইউপি চেয়ারম্যান রবিউল হাসান জানান, মঙ্গলবার সকাল থেকে ডাকাডাকি করে ওই গৃহবধূর কোন সাড়া না পেয়ে স্থানীয় লোকজন তার ঘরের ভেতর থেকে তালাবদ্ধ থাকতে দেখেন। দরজা ভেঙ্গেবিস্তারিত পড়ুন

