Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
স্পিকার শিরীন শারমিনের সঙ্গে অস্ট্রেলিয়ার প্রতিনিধি পরিষদের স্পিকারের সাক্ষাৎ

বাহরাইনের রাজধানী মানামা সফররত স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে অস্ট্রেলিয়ার প্রতিনিধি পষিদের স্পিকার মিলটন ডিক সৌজন্য সাক্ষাৎ করেছেন। ১৪৬তম আইপিইউ সম্মেলন উপলক্ষে ড. শিরিন শারমিন চৌধুরী বর্তমানে অবস্থান করছেন মানামায়। আজ ঢাকায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এক্সিবিশন ওয়ার্ল্ড বাহরাইনের দ্বিপাক্ষিক সভা কক্ষে অনুষ্ঠিত হয় এই বৈঠক। বৈঠকে তারা বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন, ব্যবসা বাণিজ্যের প্রসার, জলবায়ু পরিবর্তন ও অন্যান্য বৈশ্বিক চ্যালেঞ্জ, নারীর ক্ষমতায়ন ইত্যাদি বিষয় নিয়ে করেন আলোচনা। স্পিকার বলেন,বিস্তারিত পড়ুন
কলারোয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধন

সারাদেশের ন্যায় কলারোয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২৩ এর উদ্বোধন করা হয়েছে। মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কলারোয়ায় “জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২৩’ উদযাপন করা হচ্ছে। রবিবার (১২ মার্চ) সকালে উদ্বোধনী দিনে ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড, শিক্ষার্থীদের জন্য শুদ্ধাচার কৌশলের বিভিন্ন দিক তুলে ধরে জনসম্মুখে প্রচার করা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান জানান, জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উৎযাপনে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনেবিস্তারিত পড়ুন
বাংলাদেশ দোকান মালিক সমিতি সাতক্ষীরা জেলা শাখার কমিটি গঠন

বাংলাদেশ দোকান মালিক সমিতি সাতক্ষীরা জেলা শাখার কমিটি গঠন উপলক্ষে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ ই মার্চ শনিবার বিকালে সাতক্ষীরা ফাল্গুনী বস্ত্রালয়ের দ্বিতীয় তলায় বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব দ্বীন আলীর সভাপতিত্বে উক্ত বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় উপস্থিত সকল সদস্যদের সম্মতিতে আগামী ২ বছরের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৩১ সদস্য বিশিষ্ট্য কার্যকরী কমিটি গঠন করা হয়। নব গঠিত কমিটির সভাপতি হলেন বিশিষ্ট বয়বসায়ী আলহাজ্ব দ্বীন আলী, সিনিয়র সহবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় শিশু ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতার

সাতক্ষীরায় ৭ বছরের শিশুকে ধর্ষনের অভিযোগে মোঃ হাবিবুর রহমান(৩০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। শনিবার(১১ মার্চ) বেলা ১২টায় সাতক্ষীরা সদরের মাধবকাটী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে একই এলাকার আব্দুল হামিদের ছেলে। ভূক্তভোগী শিশুটির মাতার [আনোয়ারা খাতুন] দায়ের করা এজাহার সূত্রে জানা গেছে, তার মেয়ে(৭) মাধবকাটী এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্রী। গত ৩ মার্চ তারিখে বিকাল ৪টায় খেলা করার সময় তাকে ফুসলিয়ে পাশ্ববর্তী একটি নির্মানাধীনবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ল্যংগুয়েস ল্যাবয়ের উদ্যোগে ট্যালেন্ডপুলে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান

কলারোয়ায় ল্যংগুয়েস ল্যাবয়ের আয়োজনে২০২৩, প্রাথমিক বিদ্যালয়ের ট্যালেন্ডপুলে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১১মার্চ শনিবার সকালে। মোঃ আফতাবুজ্জামান, প্রিন্সিপাল অফিসার, জনতা ব্যাংক, সাতক্ষীরা, এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জনাব ফারুক হোসেন, ডিডি, সমাজসেবা অধিদপ্তর, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আহসান ইকবাল, ম্যানেজার, সোনালী ব্যাংক, ইমামুর রহমান ইমাম, সহঃ৷ শিঃ, সরঃ প্রাঃ বিঃ, রাজু আহমেদ সবুজ, লেকচারার, ঝাউডাঙ্গা কলেজ, অনুপ কুমার ঘোষ, সহঃ শিঃ, সরঃ প্রাঃ বিঃ, আজহারুল ইসলাম,বিস্তারিত পড়ুন
আর দড়ি ধরে টান দেওয়ার চেষ্টা করবেন না সরকারকে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাছান মাহমুদ বলেছেন ‘দেশের পরিবর্তন তারেক জিয়া, মির্জা ফখরুল সহ্য করতে পারছে না। বিএনপি ঘোষণা দিয়েছে সরকারকে দড়ি ধরে টান দেবে। গত বছর ১০ ডিসেম্বর সরকারকে টানতে দিতে গিয়ে বিএনপি নিজেই দড়ি ছিঁড়ে পড়েছে। আবার টান দিতে গেলে এবার দড়ি ছিঁড়ে পড়ে ঢুকে যাবেন মাটির ভিতর। সুতরাং আর দড়ি ধরে টান দেওয়ার চেষ্টা করবেন না সরকারকে।’ কৃষক লীগ খাগড়াছড়ি শাখার ত্রিবার্ষিক সম্মেলেনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এবিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রী ময়মনসিংহে, উদ্বোধন শতাধিক উন্নয়নকাজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহের বিভিন্ন এলাকার প্রায় শতাধিক উন্নয়নকাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। প্রায় সাড়ে চার বছর পর আজ শনিবার বিকেলে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে মহানগর ও জেলা আওয়ামী লীগের জনসভা যোগ দেন প্রধানমন্ত্রী। ঢাকা থেকে হেলিকপ্টারে তিনি ময়মনসিংহে গেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহ বিভাগ ও জেলায় প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ১০৩টি উন্নয়নকাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর মধ্যে প্রায় ৫৭০ কোটি টাকা ব্যয়েবিস্তারিত পড়ুন
নড়াইলে ১০ দফা দাবিতে বিএনপির বিক্ষোভ ও মানবন্ধন

নড়াইলে জ্বালানী তেল, গ্যাস, বিদ্যুৎ,দ্রব্যমূল্যের উদ্ধগতি, কৃষিপন্যের ন্যায্যমূল্য প্রাপ্তি, সংসদ ভেঙ্গে নিদর্লীয় তত্তাবধায়ক সরকার গঠন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রী কর্মসুচির অংশ হিসাবে বিএনপির বিক্ষোভ ও মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। শনিবার বেলা ১১টায় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের নাকশী বাজারে এ বিক্ষোভ ও মানবন্ধন কর্মসুচি পালিত হয়। জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গির এর সভাপতিত্বে জেলা বিএনপির সহ- সভাপতি জুলফিকারবিস্তারিত পড়ুন
ব্রক্ষরাজপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত

ব্রক্ষরাজপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বানে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ মার্চ শনিবার বেলা ১১ টায় সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর ইউনিয়নের লবণ গুলা এন,বি,বি,কে আল মদিনা দাখিল মাদ্রাসা ও বন্যা আশ্রয় কেন্দ্রে ব্রক্ষরাজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নিলীপ কুমার মল্লিক’র সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম,বিস্তারিত পড়ুন
নড়াইলে ডেঙ্গু জ্বর বিস্তার থেকে রক্ষা ও প্রতিরোধ বিষয়ে জনসাধারনকে সচেতন

নড়াইলে ডেঙ্গু জ্বর বিস্তার থেকে রক্ষা ও প্রতিরোধ বিষয়ে জনসাধারনকে সচেতন করার উদ্যোগ। বর্তমান সময়ে ডেঙ্গু জ্বর বা রোগের বিস্তার থেকে রক্ষা পাওয়া এবং প্রতিরোধ বিষয়ে জনসাধারনকে সচেতন করার উদ্যোগ নিয়েছে নড়াইলের কলেজ পড়ুয়া কিছু শিক্ষার্থী। ‘সাইবার সেইফটি অর্গানাইজেশন’ নামে একটি সংগঠনের পক্ষ থেকে। শুক্রবার (১০ মার্চ) শহরের বিভিন্ন স্থানে পোস্টার লাগিয়ে মানুষকে সচেতন করার এক অনন্য উদ্যোগ গ্রহন করেছে। ডেঙ্গু জ্বর বা রোগ সম্পর্কিত পোস্টারের প্রতিপাদ্য ছিল ‘ডেঙ্গু জ্বর সম্পর্কেবিস্তারিত পড়ুন

