বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় শিশু ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতার

সাতক্ষীরায় ৭ বছরের শিশুকে ধর্ষনের অভিযোগে মোঃ হাবিবুর রহমান(৩০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

শনিবার(১১ মার্চ) বেলা ১২টায় সাতক্ষীরা সদরের মাধবকাটী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে একই এলাকার আব্দুল হামিদের ছেলে।

ভূক্তভোগী শিশুটির মাতার [আনোয়ারা খাতুন] দায়ের করা এজাহার সূত্রে জানা গেছে, তার মেয়ে(৭) মাধবকাটী এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্রী। গত ৩ মার্চ তারিখে বিকাল ৪টায় খেলা করার সময় তাকে ফুসলিয়ে পাশ্ববর্তী একটি নির্মানাধীন ভবনে নিয়ে যায় হাবিবুর রহমান। এরপর তাকে উপর্যুপরি ধর্ষন করে। মেয়েটি চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হবার আগেই তাকে রেখে পালিয়ে যায় হাবিবুর।

ভূক্তভোগী শিশুটির মাতা আরও জানান, ঘটনার পর থেকে তার মেয়ে স্কুলে যেতে অস্বীকৃতি জানায় এবং খাওয়াদাওয়া করতে চাইতো না। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় পরিবারের সদস্যরা গতকাল শুক্রবার (১০ মার্চ) এর কারন জানতে চাইলে সে বিস্তারিত ঘটনা জানায়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মোঃ ফখরুল আলম খান জানান, শিশুটির পরিবারের পক্ষ থেকে একটি এজাহারের প্রেক্ষিতে ধর্ষক হাবিবুরকে গ্রেফতার করা হয়েছে।

এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা হলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ

সাতক্ষীরায় মিশন ক্যাথলিক চার্জের অডিটরিয়ামে প্রাক্তন রেজিস্টার্ড শিশুদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ