বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় জনগুরুত্বপূর্ণ বেত্রবতী ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

সাতক্ষীরার কলারোয়ার জনগুরুত্বপূর্ণ বেত্রবতী নদীর ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

আজ সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সন্নিকটে যশোর-সাতক্ষীরা মহাসড়কের পাশে এ মাননবন্ধনের আয়োজন করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কলারোয়া উপজেলা ও পৌর শাখা।

উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচি চলাকালীন বক্তারা পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বেত্রবতী ব্রিজের বন্ধ থাকা নির্মাণ কাজ ফের চালু করার দাবি জানান। ঝুঁকিপূর্ণ এ ব্রিজ চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। জরাজীর্ণ এ ব্রিজে নিত্য মানুষ ও যান চলাচল অব্যাহত থাকায় বড় ধরনের যেকোনো দুর্ঘটনার আশঙ্কা ব্যক্ত করে দ্রুত এটির নির্মাণ কার্যক্রম আবারও শুরু করার দাবি জানান বক্তারা। এছাড়া কপোতাক্ষ নদ খননেরও দাবি জানানো হয়।

বক্তব্য দেন যুগিখালি ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, কলারোয়া উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক অধ্যাপক আবুল খায়ের, পৌর ওয়ার্কার্স পার্টির সভাপতি সন্তোষ কুমার পাল, কপাই সম্পাদক অ্যাড. শেখ কামাল রেজা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আশিকুর রহমান মুন্না, সাংবাদিক কামরুল হাসান, সাংবাদিক জাকির হোসেন, পূজা উদযাপন কমিটির নেতা দিলীপ অধিকারী।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন ওয়ার্কার্স পার্টির নেতা মাস্টার প্রদীপ কুমার পাল।

অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফসারের কাছে দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব