বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্পিকার বাহরাইন গেলেন আইপিইউ সম্মেলনে যোগ দিতে

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৪৬তম সম্মেলনে অংশ নিতে বাহরাইন গেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। শুক্রবার সকাল ১০ টায় তার নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাহরাইনের রাজধানী মানামার উদ্দেশ্যে ত্যাগ করেছেন ঢাকা। আগামী ১১-১৫ মার্চ মানামায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৪৬ তম অ্যাসেম্বলি এবং আইপিইউর সংশ্লিষ্ট মিটিং অনুষ্ঠিত হবে।

এতে ড. শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশ সংসদীয় দলের নেতৃত্ব দেবেন।

প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা হলেন রাজী মোহাম্মদ ফখরুল, মো. শাহে আলম, উম্মে কুলসুম স্মৃতি, রাহগির আল মাহি এরশাদ, উম্মে ফাতেমা নাজমা বেগম এবং সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম।

আর ব্যক্তিগত খরচে স্পিকারের স্বামী সৈয়দ ইশতিয়াক হোসেন সফরসঙ্গী হয়েছেন তার। এছাড়াও স্পিকারের একান্ত সচিব যুগ্মসচিব এম এ কামাল বিল্লাহ, উপসচিব এনামুল হক, পরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেন এবং সহকারী একান্ত সচিব উপসচিব মো. রাশেদ ইকবাল চৌধুরী সফরসঙ্গী হিসেবে যাচ্ছেন মানামা। সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় এসব তথ্য।

একই রকম সংবাদ সমূহ

শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান বলেছেন, শিশুদের শৈশব হতেবিস্তারিত পড়ুন

চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চলতি অক্টোবরের শেষ সপ্তাহে চার দিনের সফরেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন

আগামী দিনে ক্রীড়াকে প্রাধান্য দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিকবিস্তারিত পড়ুন

  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • ২২ অক্টোবর ছুটি অনুমোদন, পূজায় টানা ৫ দিনের ছুটি
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী
  • ডেপুটি স্পিকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ
  • ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
  • সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী
  • সংবিধান সংশোধন কমিটির পঞ্চম বৈঠক শেষে যে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী