Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
বেলজিয়ামের রানি কক্সবাজারে

বাংলাদেশে সফররত বেলজিয়ামের রানি মাথিল্ডে ৮ ঘণ্টার সফরে কক্সবাজার পৌঁছেছেন। মঙ্গলবার সকাল ১০টায় একটি ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখান থেকে সড়কপথে রোহিঙ্গা ক্যাম্পের পথে রওয়ানা দেয় তার গাড়িবহর। বেলজিয়ামের রানির আগমনকে কেন্দ্র করে পর্যটন নগরী কক্সবাজার ও রোহিঙ্গা ক্যাম্প এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিভিন্ন পয়েন্টে বিপুল সংখ্যক র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়। সোমবার সকালে এক বিশেষ বিমানে বেলজিয়ামের রানি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে পররাষ্ট্রমন্ত্রী একে আবুল মোমেনবিস্তারিত পড়ুন
শিশুকে হত্যার অভিযোগে গ্রেফতার সৎ মা

রাজধানীর হাজারীবাগ এলাকায় বালিশ চাপা দিয়ে ঘুমন্ত শিশুকে হত্যার অভিযোগে সৎ মাকে গ্রেফতার করেছে পুলিশ। রেশমা খাতুন তার নাম। হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সায়দুল হক ভূঁইয়া নিশ্চিত করেছেন গ্রেফতারের তথ্য। গতকাল দুপুরে স্বামী মাহবুল ইসলামের সঙ্গে ঝগড়া করে ফাহিম ইসলাম (৮) নামে শিশুকে রেশমা হত্যা করেন। হাজারীবাগ থানার ওসি সায়দুল হক জানিয়েছেন, রেশমার আরও একটি বিয়ে হয়েছিল। আগের ঘরে তার একটি মেয়ে আছে। রেশমার বর্তমান স্বামী মাহবুলেরবিস্তারিত পড়ুন
কলারোয়ার সোনাবাড়িয়ায় উন্নত জাতের বাছুর প্রদর্শনী মেলা ও পুরস্কার বিতরণ

কলারোয়া সোনাবাড়িয়া ইউনিয়নে উন্নত জাতের বাছুর প্রদর্শনী মেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ব্রাকের কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের সিমেন ব্যবহার করে এলাকার উৎপাদিত উন্নত জাতের শতাধিক বাছুর মেলায় প্রদর্শন করা হয়। রবিবার(৫ ফেব্রুয়ারী) বেলা ৩ টায় সোনাবাড়িয়া ইউনিয়নের বিবিআরএনএস হাইস্কুল চত্বরে ওই মেলা শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার এবিএম আব্দুর রউফ। বিবিআরএনএস হাইস্কুলের প্রধান শিক্ষক উয়ায়েস আলী সিদ্দিকবিস্তারিত পড়ুন
ঢাকায় সন্তানদের দেখতে আসা নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেফতার আসামি

স্বামীর সঙ্গে বিচ্ছেদের চার মাস পর সন্তানদের দেখতে যশোর থেকে এক নারী ঢাকায় এসে ‘সংঘবদ্ধ ধর্ষণের’ শিকার হয়েছেন। এ ঘটনার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতার করেছে পুলিশ। তবে, কতজনকে গ্রেফতার করা হয়েছে পুলিশ তা জানায়নি। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক। তিনি বলেন, গত ২৫ জানুয়ারি রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় সন্তানদের দেখতে এসে না পেয়ে খুঁজতে বের হয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন বলে অভিযোগ করেনবিস্তারিত পড়ুন
সাত বছরের শিশু হত্যার দায়ে যাবজ্জীবন দুই আসামির

রাজধানীর কদমতলীর শ্যামপুর এলাকায় সাত বছরের শিশু আব্দুল্লাহকে হত্যার দায়ে দুই আসামিকে আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। রবিবার (৫ ফেব্রুয়ারি) ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ মোরশেদ আলম ঘোষণা করেন এ রায়। আসামিরা হলেন- মো. হানিফ ও জাহিদ হোসেন। এর মধ্যে আসামি হানিফকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড, পাশাপাশি পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আসামি জাহিদ হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড, পাশাপাশি পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে পাঁচবিস্তারিত পড়ুন
অভ্যন্তরীণ খাত থেকে রাজস্ব আদায়ে উদ্যমী হোন আরও, প্রধানমন্ত্রী এনবিআরকে

রাজস্ব আদায় বাড়াতে অভ্যন্তরীণ খাত থেকে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) আরো উদ্যমী হয়ে কাজ করতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (৫ ফেব্রুয়ারি) ‘রাজস্ব সম্মেলন’ উপলক্ষে দেওয়া এক বাণীতে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, রাশিয়া-ইউক্রেনের চলমান সংঘাতের ফলে বৈশ্বিকসহ বাংলাদেশের অর্থনীতিতেও বিরূপ প্রভাব পড়ছে। আশা করি বৈশ্বিক অর্থনৈতিক এই প্রেক্ষাপটে অভ্যন্তরীণ খাত থেকে রাজস্ব আদায় বাড়াতে জাতীয় রাজস্ব বোর্ড কাজ করবে আরো উদ্যমী হয়ে। শেখ হাসিনা বলেন, রাজস্ব আয় থেকে প্রাপ্তবিস্তারিত পড়ুন
সরকার ব্যবসা-বাণিজ্য সহজ করতে কাজ করছে : প্রধানমন্ত্রী

সরকার ব্যবসা-বাণিজ্য সহজ করতে তার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতেই নির্মাণ করা হয়েছে বিনিয়োগ ভবণ বলেও জানান তিনি। আজ রবিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নবনির্মিত ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি জানান এসব কথা। প্রধানমন্ত্রী বলেন, গ্যাস -বিদ্যুৎ পাওয়া যাবে ক্রয়মূল্য দিলে। বিশ্বব্যাপি অর্থনৈতিক মন্দা বিবেচনা করে যেতে হবে এগিয়ে। প্রধানমন্ত্রী বলেন, গত ১৪ বছরে আমরা সৃষ্টি করেছি ব্যবসাবান্ধব পরিবেশ।বিস্তারিত পড়ুন
কলারোয়ায় কয়লা ইউনিয়ন আ’লীগের কর্মীসভা

কলারোয়ায় ৩ নং কয়লা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৪ ফেব্রুয়ারী) সন্ধ্যায় কয়লা বাজারে অবস্থিত আ’লীগ কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। বক্তব্যে তিনি, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের ধারাবাহিক উন্নয়নের কথা তুলে ধরে বলেন আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থীকে জয়ী করতে দলীয় সকল নেতা- কর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগনের পাশে থাকার আহবান জানান।বিস্তারিত পড়ুন
ডুমুরিয়ায় স্কুল ছাত্রকে হত্যা শ্বাসরোধ করে : আটক-৫

খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া এসিজিবি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র নিরব মন্ডল (১২)কে হত্যা করা হয়েছে শ্বাসরোধ করে। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে স্কুলের একটি কক্ষ থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। গুটুদিয়া গ্রামের শেখর মন্ডলের ছেলে নিরব। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার বাড়ির পাশে স্কুলে যায় নিরব। নির্দিষ্ট সময়ে বাড়ি না ফেরায় তাকে খোঁজাখুঁজি করে তার পরিবারের লোকজন। এরপর বিকেল সাড়ে ৪টার দিকে নিরবের বাবাবিস্তারিত পড়ুন
কলারোয়ায় বেঙ্গল টাইগার মুক্ত স্কাউটস গ্রুপ সদস্যদের প্রাপ্ত সনদপত্র ও ক্রেস্ট প্রদান

কলারোয়ায় ‘বেঙ্গল টাইগার মুক্ত স্কাউটস গ্রুপের সদস্যদের মাঝে ৩২ তম এশিয়া প্যাসিফিক ও একাদশ জাতীয় স্কাউট জাম্বুরীতে সফল অংশগ্রহনে প্রাপ্ত সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। ঢাকার গাজীপুর জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র মৌচাকে সম্প্রতি অনুষ্ঠিত অনুষ্ঠানে সফল স্কাউট সদস্যদের অর্জিত সনদ পত্র ও ক্রেস্ট প্রদান করা হয়। শুক্রবার(৩ ফেব্রুয়ারী) বিকালে কলারোয়া পাবলিক ইনস্টিটিউট চত্বরে সনদপত্র প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেঙ্গল টাইগার মুক্ত স্কাউটস গ্রুপের সম্পাদক মাস্টার মিজানুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথিবিস্তারিত পড়ুন

